AyatGo

আল বালাদ (Al-Balad)

Back

Surah No: 90

The Sacred Verses (Arabic)

Ayah 1: بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ لَا أُقْسِمُ بِهَٰذَا الْبَلَدِ

Ayah 2: وَأَنْتَ حِلٌّ بِهَٰذَا الْبَلَدِ

Ayah 3: وَوَالِدٍ وَمَا وَلَدَ

Ayah 4: لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي كَبَدٍ

Ayah 5: أَيَحْسَبُ أَنْ لَنْ يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌ

Ayah 6: يَقُولُ أَهْلَكْتُ مَالًا لُبَدًا

Ayah 7: أَيَحْسَبُ أَنْ لَمْ يَرَهُ أَحَدٌ

Ayah 8: أَلَمْ نَجْعَلْ لَهُ عَيْنَيْنِ

Ayah 9: وَلِسَانًا وَشَفَتَيْنِ

Ayah 10: وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ

Ayah 11: فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ

Ayah 12: وَمَا أَدْرَاكَ مَا الْعَقَبَةُ

Ayah 13: فَكُّ رَقَبَةٍ

Ayah 14: أَوْ إِطْعَامٌ فِي يَوْمٍ ذِي مَسْغَبَةٍ

Ayah 15: يَتِيمًا ذَا مَقْرَبَةٍ

Ayah 16: أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ

Ayah 17: ثُمَّ كَانَ مِنَ الَّذِينَ آمَنُوا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ

Ayah 18: أُولَٰئِكَ أَصْحَابُ الْمَيْمَنَةِ

Ayah 19: وَالَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا هُمْ أَصْحَابُ الْمَشْأَمَةِ

Ayah 20: عَلَيْهِمْ نَارٌ مُؤْصَدَةٌ

Bengali Insight (bn_bengali)

Ayat 1: আমি এই নগরীর শপথ করি

Ayat 2: এবং এই নগরীতে আপনার উপর কোন প্রতিবন্ধকতা নেই।

Ayat 3: শপথ জনকের ও যা জন্ম দেয়।

Ayat 4: নিশ্চয় আমি মানুষকে শ্রমনির্ভররূপে সৃষ্টি করেছি।

Ayat 5: সে কি মনে করে যে, তার উপর কেউ ক্ষমতাবান হবে না ?

Ayat 6: সে বলেঃ আমি প্রচুর ধন-সম্পদ ব্যয় করেছি।

Ayat 7: সে কি মনে করে যে, তাকে কেউ দেখেনি?

Ayat 8: আমি কি তাকে দেইনি চক্ষুদ্বয়,

Ayat 9: জিহবা ও ওষ্ঠদ্বয় ?

Ayat 10: বস্তুতঃ আমি তাকে দু’টি পথ প্রদর্শন করেছি।

Ayat 11: অতঃপর সে ধর্মের ঘাঁটিতে প্রবেশ করেনি।

Ayat 12: আপনি জানেন, সে ঘাঁটি কি?

Ayat 13: তা হচ্ছে দাসমুক্তি

Ayat 14: অথবা দুর্ভিক্ষের দিনে অন্নদান।

Ayat 15: এতীম আত্বীয়কে

Ayat 16: অথবা ধুলি-ধুসরিত মিসকীনকে

Ayat 17: অতঃপর তাদের অন্তর্ভুক্ত হওয়া, যারা ঈমান আনে এবং পরস্পরকে উপদেশ দেয় সবরের ও উপদেশ দেয় দয়ার।

Ayat 18: তারাই সৌভাগ্যশালী।

Ayat 19: আর যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে তারাই হতভাগা।

Ayat 20: তারা অগ্নিপরিবেষ্টিত অবস্থায় বন্দী থাকবে।

Bengali Perspective (bn_hoque)

Ayat 1: না, আমি শপথ করছি এই নগরের নামে,

Ayat 2: আর তুমি বৈধ থাকবে এই নগরীতে;

Ayat 3: আর জন্মদাতার, আর যাদের তিনি জন্ম দিয়েছেন।

Ayat 4: আমরা নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করেছি শ্রমনির্ভর করে।

Ayat 5: সে কি ভাবে যে তার উপরে কেউ কোনো ক্ষমতা রাখতে পারে না?

Ayat 6: সে বলে -- ''আমি প্রচুর সম্পদ নিঃশেষ করেছি।’’

Ayat 7: সে কি ভাবে যে তাকে কেউ দেখতে পাবে না?

Ayat 8: আমরা কি তার জন্য বানিয়ে দিই নি দুটি চোখ,

Ayat 9: আর একটি জিহবা ও দুটি ঠোঁট,

Ayat 10: আর আমরা কি তাকে দুটি পথই দেখাই নি?

Ayat 11: কিন্ত সে ঊর্ধ্বগামী পথ ধরতে চায় নি।

Ayat 12: আর কেমন করে তোমাকে বোঝানো যাবে কী সেই ঊর্ধ্বগামী পথ?

Ayat 13: দাসকে মুক্তি দেওয়া,

Ayat 14: অথবা আকালের দিনে খাবার দেওয়া --

Ayat 15: নিকট সম্পর্কের এতীমকে,

Ayat 16: অথবা ধুলোয় লুটানো নিঃস্বকে।

Ayat 17: তাহলে সে তাদের অন্তর্ভুক্ত যারা ঈমান এনেছে, আর পরস্পরকে অধ্যবসায় অবলন্বনে প্রচেষ্টা করে ও একে-অন্যে দয়া-দাক্ষিণ্যের প্রয়াস চালায়।

Ayat 18: এরাই হচ্ছে দক্ষিণপন্থীয়দের দলভুক্ত।

Ayat 19: আর যারা আমাদের বাণীসমূহে অবিশ্বাস পোষণ করে তারাই হচ্ছে বামপন্থীয়দের দলভুক্ত।

Ayat 20: তাদের উপরে আগুন আচ্ছাদিত করে রইবে।

English Illumination (Yusuf Ali)

Ayat 1: I do call to witness this City;-

Ayat 2: And thou art a freeman of this City;-

Ayat 3: And (the mystic ties of) parent and child;-

Ayat 4: Verily We have created man into toil and struggle.

Ayat 5: Thinketh he, that none hath power over him?

Ayat 6: He may say (boastfully); Wealth have I squandered in abundance!

Ayat 7: Thinketh he that none beholdeth him?

Ayat 8: Have We not made for him a pair of eyes?-

Ayat 9: And a tongue, and a pair of lips?-

Ayat 10: And shown him the two highways?

Ayat 11: But he hath made no haste on the path that is steep.

Ayat 12: And what will explain to thee the path that is steep?-

Ayat 13: (It is:) freeing the bondman;

Ayat 14: Or the giving of food in a day of privation

Ayat 15: To the orphan with claims of relationship,

Ayat 16: Or to the indigent (down) in the dust.

Ayat 17: Then will he be of those who believe, and enjoin patience, (constancy, and self-restraint), and enjoin deeds of kindness and compassion.

Ayat 18: Such are the Companions of the Right Hand.

Ayat 19: But those who reject Our Signs, they are the (unhappy) Companions of the Left Hand.

Ayat 20: On them will be Fire vaulted over (all round).