আল ফজর (Al-Fajr)
BackSurah No: 89
The Sacred Verses (Arabic)
Ayah 1: بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَالْفَجْرِ
Ayah 2: وَلَيَالٍ عَشْرٍ
Ayah 3: وَالشَّفْعِ وَالْوَتْرِ
Ayah 4: وَاللَّيْلِ إِذَا يَسْرِ
Ayah 5: هَلْ فِي ذَٰلِكَ قَسَمٌ لِذِي حِجْرٍ
Ayah 6: أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ
Ayah 7: إِرَمَ ذَاتِ الْعِمَادِ
Ayah 8: الَّتِي لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِي الْبِلَادِ
Ayah 9: وَثَمُودَ الَّذِينَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ
Ayah 10: وَفِرْعَوْنَ ذِي الْأَوْتَادِ
Ayah 11: الَّذِينَ طَغَوْا فِي الْبِلَادِ
Ayah 12: فَأَكْثَرُوا فِيهَا الْفَسَادَ
Ayah 13: فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ
Ayah 14: إِنَّ رَبَّكَ لَبِالْمِرْصَادِ
Ayah 15: فَأَمَّا الْإِنْسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ
Ayah 16: وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ
Ayah 17: كَلَّا ۖ بَلْ لَا تُكْرِمُونَ الْيَتِيمَ
Ayah 18: وَلَا تَحَاضُّونَ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ
Ayah 19: وَتَأْكُلُونَ التُّرَاثَ أَكْلًا لَمًّا
Ayah 20: وَتُحِبُّونَ الْمَالَ حُبًّا جَمًّا
Ayah 21: كَلَّا إِذَا دُكَّتِ الْأَرْضُ دَكًّا دَكًّا
Ayah 22: وَجَاءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا
Ayah 23: وَجِيءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ ۚ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ الْإِنْسَانُ وَأَنَّىٰ لَهُ الذِّكْرَىٰ
Ayah 24: يَقُولُ يَا لَيْتَنِي قَدَّمْتُ لِحَيَاتِي
Ayah 25: فَيَوْمَئِذٍ لَا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٌ
Ayah 26: وَلَا يُوثِقُ وَثَاقَهُ أَحَدٌ
Ayah 27: يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ
Ayah 28: ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَرْضِيَّةً
Ayah 29: فَادْخُلِي فِي عِبَادِي
Ayah 30: وَادْخُلِي جَنَّتِي
Bengali Insight (bn_bengali)
Ayat 1: শপথ ফজরের,
Ayat 2: শপথ দশ রাত্রির, শপথ তার,
Ayat 3: যা জোড় ও যা বিজোড়
Ayat 4: এবং শপথ রাত্রির যখন তা গত হতে থাকে
Ayat 5: এর মধ্যে আছে শপথ জ্ঞানী ব্যক্তির জন্যে।
Ayat 6: আপনি কি লক্ষ্য করেননি, আপনার পালনকর্তা আদ বংশের ইরাম গোত্রের সাথে কি আচরণ করেছিলেন,
Ayat 7: যাদের দৈহিক গঠন স্তম্ভ ও খুঁটির ন্যায় দীর্ঘ ছিল এবং
Ayat 8: যাদের সমান শক্তি ও বলবীর্যে সারা বিশ্বের শহরসমূহে কোন লোক সৃজিত হয়নি
Ayat 9: এবং সামুদ গোত্রের সাথে, যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল।
Ayat 10: এবং বহু কীলকের অধিপতি ফেরাউনের সাথে
Ayat 11: যারা দেশে সীমালঙ্ঘন করেছিল।
Ayat 12: অতঃপর সেখানে বিস্তর অশান্তি সৃষ্টি করেছিল।
Ayat 13: অতঃপর আপনার পালনকর্তা তাদেরকে শাস্তির কশাঘাত করলেন।
Ayat 14: নিশ্চয় আপনার পালকর্তা সতর্ক দৃষ্টি রাখেন।
Ayat 15: মানুষ এরূপ যে, যখন তার পালনকর্তা তাকে পরীক্ষা করেন, অতঃপর সম্মান ও অনুগ্রহ দান করেন, তখন বলে, আমার পালনকর্তা আমাকে সম্মান দান করেছেন।
Ayat 16: এবং যখন তাকে পরীক্ষা করেন, অতঃপর রিযিক সংকুচিত করে দেন, তখন বলেঃ আমার পালনকর্তা আমাকে হেয় করেছেন।
Ayat 17: এটা অমূলক, বরং তোমরা এতীমকে সম্মান কর না।
Ayat 18: এবং মিসকীনকে অন্নদানে পরস্পরকে উৎসাহিত কর না।
Ayat 19: এবং তোমরা মৃতের ত্যাজ্য সম্পত্তি সম্পূর্ণরূপে কুক্ষিগত করে ফেল
Ayat 20: এবং তোমরা ধন-সম্পদকে প্রাণভরে ভালবাস।
Ayat 21: এটা অনুচিত। যখন পৃথিবী চুর্ণ-বিচুর্ণ হবে
Ayat 22: এবং আপনার পালনকর্তা ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে উপস্থিত হবেন,
Ayat 23: এবং সেদিন জাহান্নামকে আনা হবে, সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে?
Ayat 24: সে বলবেঃ হায়, এ জীবনের জন্যে আমি যদি কিছু অগ্রে প্রেরণ করতাম!
Ayat 25: সেদিন তার শাস্তির মত শাস্তি কেউ দিবে না।
Ayat 26: এবং তার বন্ধনের মত বন্ধন কেউ দিবে না।
Ayat 27: হে প্রশান্ত মন,
Ayat 28: তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে।
Ayat 29: অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও।
Ayat 30: এবং আমার জান্নাতে প্রবেশ কর।
Bengali Perspective (bn_hoque)
Ayat 1: ভাবো ভোরবেলার কথা,
Ayat 2: আর দশ রাত্রির কথা,
Ayat 3: আর জোড়ের ও বেজোড়ের কথা,
Ayat 4: আর রাত্রির কথা যখন তা বিগত হয়।
Ayat 5: এতে কি নেই কোনো শপথবাক্য বোধশক্তিসম্পন্নদের জন্য?
Ayat 6: তুমি কি দেখো নি তোমার প্রভু কি করেছিলেন 'আদ বংশের প্রতি, --
Ayat 7: ইরামের প্রতি যাদের ছিল উঁচু গঠন,
Ayat 8: যাদের ক্ষেত্রে ওগুলোর সমতুল্য অন্য শহরে তৈরি হয় নি,
Ayat 9: আর ছামূদ-জাতির প্রতি, যারা খোলা-প্রান্তরে বিশালাকার পাথর কাটতো;
Ayat 10: আর ফিরআউনের প্রতি, যার ছিল দুর্ধর্ষ সেনাদল,
Ayat 11: যারা বিদ্রোহাচরণ করেছিল শহরে-নগরে,
Ayat 12: আর সেখানে অশান্তি বাড়িয়ে দিয়েছিল?
Ayat 13: সেইজন্য তোমার প্রভু তাদের উপরে হেনেছিলেন শাস্তির কশাঘাত।
Ayat 14: নিঃসন্দেহ তোমার প্রভু তো প্রহরামঞ্চে রয়েছেন।
Ayat 15: সুতরাং মানুষের বেলা -- যখন তার প্রভু তাকে পরীক্ষা করেন, ফলে তাকে সম্মান দেন ও তাকে অনুগ্রহ দান করেন, তখন সে বলে -- ''আমার প্রভু আমাকে সম্মান দিয়েছেন।’’
Ayat 16: আর যখন তিনি তাকে পরীক্ষা করেন, ফলে তার প্রতি তার জীবনোপকরণ মেপে-জোখে দেন, তখন সে বলে -- ''আমার প্রভু আমাকে হীন করেছেন।’’
Ayat 17: না, বস্তুত তোমরা এতীমকে সম্মান কর না,
Ayat 18: আর নিঃস্বদের খাবার দিতে পরস্পরকে উৎসাহিত কর না,
Ayat 19: আর তোমরা গ্রাস করে ফেল উত্তরাধিকার স্বত্ব পুরোপুরি গলাধঃকরণে;
Ayat 20: আর তোমরা ধনসম্পত্তি ভালবাস গভীর ভালবাসায়।
Ayat 21: কখনই না! যখন পৃথিবীটা ভেঙ্গে চূর্ণবিচূর্ণ হয়ে যাবে,
Ayat 22: আর তোমার প্রভু ও ফিরিশ্তাগণ আসবেন কাতারে কাতারে,
Ayat 23: আর সেইদিন তিনি জাহান্নামকে নিয়ে আসবেন; সেইদিন মানুষ স্মরণ করবে, কিন্ত এ স্মরণে তার কী কাজ হবে?
Ayat 24: সে বলবে -- ''হায় আমার আফসোস! আমি যদি আগবাড়াতাম আমার এই জীবনের জন্য!’’
Ayat 25: কিন্ত সেইদিন কেউই তাঁর শাস্তির মতো শাস্তি দিতে পারবে না,
Ayat 26: আর না পারবে কেউ বাঁধতে তাঁর বাঁধনের মতো।
Ayat 27: ''ওহে প্রশান্ত প্রাণ!
Ayat 28: ''তোমার প্রভুর কাছে ফিরে এসো সন্তষ্ট হয়ে, -- সন্তোষভাজন হয়ে,
Ayat 29: ''তারপর প্রবেশ করো আমার বান্দাদের দলে;
Ayat 30: ''আর প্রবেশ করো আমার জান্নাতে।’’
English Illumination (Yusuf Ali)
Ayat 1: By the break of Day
Ayat 2: By the Nights twice five;
Ayat 3: By the even and odd (contrasted);
Ayat 4: And by the Night when it passeth away;-
Ayat 5: Is there (not) in these an adjuration (or evidence) for those who understand?
Ayat 6: Seest thou not how thy Lord dealt with the 'Ad (people),-
Ayat 7: Of the (city of) Iram, with lofty pillars,
Ayat 8: The like of which were not produced in (all) the land?
Ayat 9: And with the Thamud (people), who cut out (huge) rocks in the valley?-
Ayat 10: And with Pharaoh, lord of stakes?
Ayat 11: (All) these transgressed beyond bounds in the lands,
Ayat 12: And heaped therein mischief (on mischief).
Ayat 13: Therefore did thy Lord pour on them a scourge of diverse chastisements:
Ayat 14: For thy Lord is (as a Guardian) on a watch-tower.
Ayat 15: Now, as for man, when his Lord trieth him, giving him honour and gifts, then saith he, (puffed up), "My Lord hath honoured me."
Ayat 16: But when He trieth him, restricting his subsistence for him, then saith he (in despair), "My Lord hath humiliated me!"
Ayat 17: Nay, nay! but ye honour not the orphans!
Ayat 18: Nor do ye encourage one another to feed the poor!-
Ayat 19: And ye devour inheritance - all with greed,
Ayat 20: And ye love wealth with inordinate love!
Ayat 21: Nay! When the earth is pounded to powder,
Ayat 22: And thy Lord cometh, and His angels, rank upon rank,
Ayat 23: And Hell, that Day, is brought (face to face),- on that Day will man remember, but how will that remembrance profit him?
Ayat 24: He will say: "Ah! Would that I had sent forth (good deeds) for (this) my (Future) Life!"
Ayat 25: For, that Day, His Chastisement will be such as none (else) can inflict,
Ayat 26: And His bonds will be such as none (other) can bind.
Ayat 27: (To the righteous soul will be said:) "O (thou) soul, in (complete) rest and satisfaction!
Ayat 28: "Come back thou to thy Lord,- well pleased (thyself), and well-pleasing unto Him!
Ayat 29: "Enter thou, then, among My devotees!
Ayat 30: "Yea, enter thou My Heaven!