আশ-শামস (Ash-Shams)
BackSurah No: 91
The Sacred Verses (Arabic)
Ayah 1: بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَالشَّمْسِ وَضُحَاهَا
Ayah 2: وَالْقَمَرِ إِذَا تَلَاهَا
Ayah 3: وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا
Ayah 4: وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا
Ayah 5: وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا
Ayah 6: وَالْأَرْضِ وَمَا طَحَاهَا
Ayah 7: وَنَفْسٍ وَمَا سَوَّاهَا
Ayah 8: فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا
Ayah 9: قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا
Ayah 10: وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا
Ayah 11: كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَاهَا
Ayah 12: إِذِ انْبَعَثَ أَشْقَاهَا
Ayah 13: فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ نَاقَةَ اللَّهِ وَسُقْيَاهَا
Ayah 14: فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُمْ بِذَنْبِهِمْ فَسَوَّاهَا
Ayah 15: وَلَا يَخَافُ عُقْبَاهَا
Bengali Insight (bn_bengali)
Ayat 1: শপথ সূর্যের ও তার কিরণের,
Ayat 2: শপথ চন্দ্রের যখন তা সূর্যের পশ্চাতে আসে,
Ayat 3: শপথ দিবসের যখন সে সূর্যকে প্রখরভাবে প্রকাশ করে,
Ayat 4: শপথ রাত্রির যখন সে সূর্যকে আচ্ছাদিত করে,
Ayat 5: শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন, তাঁর।
Ayat 6: শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেছেন, তাঁর,
Ayat 7: শপথ প্রাণের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন, তাঁর,
Ayat 8: অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন,
Ayat 9: যে নিজেকে শুদ্ধ করে, সেই সফলকাম হয়।
Ayat 10: এবং যে নিজেকে কলুষিত করে, সে ব্যর্থ মনোরথ হয়।
Ayat 11: সামুদ সম্প্রদায় অবাধ্যতা বশতঃ মিথ্যারোপ করেছিল।
Ayat 12: যখন তাদের সর্বাধিক হতভাগ্য ব্যক্তি তৎপর হয়ে উঠেছিল।
Ayat 13: অতঃপর আল্লাহর রসূল তাদেরকে বলেছিলেনঃ আল্লাহর উষ্ট্রী ও তাকে পানি পান করানোর ব্যাপারে সতর্ক থাক।
Ayat 14: অতঃপর ওরা তার প্রতি মিথ্যারোপ করেছিল এবং উষ্ট্রীর পা কর্তন করেছিল। তাদের পাপের কারণে তাদের পালনকর্তা তাদের উপর ধ্বংস নাযিল করে একাকার করে দিলেন।
Ayat 15: আল্লাহ তা’আলা এই ধ্বংসের কোন বিরূপ পরিণতির আশংকা করেন না।
Bengali Perspective (bn_hoque)
Ayat 1: ভাবো সূর্যের আর তার সকাল বেলাকার কিরণের কথা,
Ayat 2: আর চন্দ্রের কথা যখন সে তার কিরণ ধার করে,
Ayat 3: আর দিনের কথা যখন সে তাকে উজ্জ্বলভাবে প্রকাশ করে,
Ayat 4: আর রাতের কথা যখন সে তাকে আচ্ছাদিত করে।
Ayat 5: ভাবো মহাকাশের কথা ও যিনি তাকে বানিয়েছেন,
Ayat 6: আর পৃথিবীর কথা ও যিনি তাকে প্রসারিত করেছেন,
Ayat 7: আর মানবাত্মার কথা ও যিনি তাকে সুঠাম করেছেন,
Ayat 8: তারপর তাতে আবেগ সঞ্চার করেছেন তার মন্দ কাজের ও তার ধর্মপরায়ণতার।
Ayat 9: সে-ই সফলতা অর্জন করবে যে তাকে শোধিত করবে;
Ayat 10: আর সে-ই ব্যর্থ হবে যে একে পঙ্গু করবে।
Ayat 11: ছামূদ জাতি তাদের অবাধ্যতা বশত মিথ্যা বলেছিল,
Ayat 12: যখন তাদের সব চাইতে ইতর লোকটি উঠে দাঁড়িয়েছিল, --
Ayat 13: তখন আল্লাহ্র রসূল তাদের বলেছিলেন -- ''আল্লাহ্র উষ্ট্রী, আর তার জলপানস্থল।’’
Ayat 14: কিন্ত তারা তাঁকে মিথ্যাবাদী বললো ও তাকে হত্যা করল, সেজন্য তাদের প্রভু তাদের পাপের জন্যে তাদের উপরে বিধ্বংসী আঘাত হানলেন, ফলে তাদের একসমান করে দিলেন;
Ayat 15: আর তিনি এর পরিণামের জন্য ভয় করেন না।
English Illumination (Yusuf Ali)
Ayat 1: By the Sun and his (glorious) splendour;
Ayat 2: By the Moon as she follows him;
Ayat 3: By the Day as it shows up (the Sun's) glory;
Ayat 4: By the Night as it conceals it;
Ayat 5: By the Firmament and its (wonderful) structure;
Ayat 6: By the Earth and its (wide) expanse:
Ayat 7: By the Soul, and the proportion and order given to it;
Ayat 8: And its enlightenment as to its wrong and its right;-
Ayat 9: Truly he succeeds that purifies it,
Ayat 10: And he fails that corrupts it!
Ayat 11: The Thamud (people) rejected (their prophet) through their inordinate wrong-doing,
Ayat 12: Behold, the most wicked man among them was deputed (for impiety).
Ayat 13: But the Messenger of Allah said to them: "It is a She-camel of Allah! And (bar her not from) having her drink!"
Ayat 14: Then they rejected him (as a false prophet), and they hamstrung her. So their Lord, on account of their crime, obliterated their traces and made them equal (in destruction, high and low)!
Ayat 15: And for Him is no fear of its consequences.