AyatGo

আল ক্বামার (Al-Qamar)

Back

Surah No: 54

The Sacred Verses (Arabic)

Ayah 1: بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ اقْتَرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ

Ayah 2: وَإِنْ يَرَوْا آيَةً يُعْرِضُوا وَيَقُولُوا سِحْرٌ مُسْتَمِرٌّ

Ayah 3: وَكَذَّبُوا وَاتَّبَعُوا أَهْوَاءَهُمْ ۚ وَكُلُّ أَمْرٍ مُسْتَقِرٌّ

Ayah 4: وَلَقَدْ جَاءَهُمْ مِنَ الْأَنْبَاءِ مَا فِيهِ مُزْدَجَرٌ

Ayah 5: حِكْمَةٌ بَالِغَةٌ ۖ فَمَا تُغْنِ النُّذُرُ

Ayah 6: فَتَوَلَّ عَنْهُمْ ۘ يَوْمَ يَدْعُ الدَّاعِ إِلَىٰ شَيْءٍ نُكُرٍ

Ayah 7: خُشَّعًا أَبْصَارُهُمْ يَخْرُجُونَ مِنَ الْأَجْدَاثِ كَأَنَّهُمْ جَرَادٌ مُنْتَشِرٌ

Ayah 8: مُهْطِعِينَ إِلَى الدَّاعِ ۖ يَقُولُ الْكَافِرُونَ هَٰذَا يَوْمٌ عَسِرٌ

Ayah 9: كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ فَكَذَّبُوا عَبْدَنَا وَقَالُوا مَجْنُونٌ وَازْدُجِرَ

Ayah 10: فَدَعَا رَبَّهُ أَنِّي مَغْلُوبٌ فَانْتَصِرْ

Ayah 11: فَفَتَحْنَا أَبْوَابَ السَّمَاءِ بِمَاءٍ مُنْهَمِرٍ

Ayah 12: وَفَجَّرْنَا الْأَرْضَ عُيُونًا فَالْتَقَى الْمَاءُ عَلَىٰ أَمْرٍ قَدْ قُدِرَ

Ayah 13: وَحَمَلْنَاهُ عَلَىٰ ذَاتِ أَلْوَاحٍ وَدُسُرٍ

Ayah 14: تَجْرِي بِأَعْيُنِنَا جَزَاءً لِمَنْ كَانَ كُفِرَ

Ayah 15: وَلَقَدْ تَرَكْنَاهَا آيَةً فَهَلْ مِنْ مُدَّكِرٍ

Ayah 16: فَكَيْفَ كَانَ عَذَابِي وَنُذُرِ

Ayah 17: وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُدَّكِرٍ

Ayah 18: كَذَّبَتْ عَادٌ فَكَيْفَ كَانَ عَذَابِي وَنُذُرِ

Ayah 19: إِنَّا أَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا صَرْصَرًا فِي يَوْمِ نَحْسٍ مُسْتَمِرٍّ

Ayah 20: تَنْزِعُ النَّاسَ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ مُنْقَعِرٍ

Ayah 21: فَكَيْفَ كَانَ عَذَابِي وَنُذُرِ

Ayah 22: وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُدَّكِرٍ

Ayah 23: كَذَّبَتْ ثَمُودُ بِالنُّذُرِ

Ayah 24: فَقَالُوا أَبَشَرًا مِنَّا وَاحِدًا نَتَّبِعُهُ إِنَّا إِذًا لَفِي ضَلَالٍ وَسُعُرٍ

Ayah 25: أَأُلْقِيَ الذِّكْرُ عَلَيْهِ مِنْ بَيْنِنَا بَلْ هُوَ كَذَّابٌ أَشِرٌ

Ayah 26: سَيَعْلَمُونَ غَدًا مَنِ الْكَذَّابُ الْأَشِرُ

Ayah 27: إِنَّا مُرْسِلُو النَّاقَةِ فِتْنَةً لَهُمْ فَارْتَقِبْهُمْ وَاصْطَبِرْ

Ayah 28: وَنَبِّئْهُمْ أَنَّ الْمَاءَ قِسْمَةٌ بَيْنَهُمْ ۖ كُلُّ شِرْبٍ مُحْتَضَرٌ

Ayah 29: فَنَادَوْا صَاحِبَهُمْ فَتَعَاطَىٰ فَعَقَرَ

Ayah 30: فَكَيْفَ كَانَ عَذَابِي وَنُذُرِ

Ayah 31: إِنَّا أَرْسَلْنَا عَلَيْهِمْ صَيْحَةً وَاحِدَةً فَكَانُوا كَهَشِيمِ الْمُحْتَظِرِ

Ayah 32: وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُدَّكِرٍ

Ayah 33: كَذَّبَتْ قَوْمُ لُوطٍ بِالنُّذُرِ

Ayah 34: إِنَّا أَرْسَلْنَا عَلَيْهِمْ حَاصِبًا إِلَّا آلَ لُوطٍ ۖ نَجَّيْنَاهُمْ بِسَحَرٍ

Ayah 35: نِعْمَةً مِنْ عِنْدِنَا ۚ كَذَٰلِكَ نَجْزِي مَنْ شَكَرَ

Ayah 36: وَلَقَدْ أَنْذَرَهُمْ بَطْشَتَنَا فَتَمَارَوْا بِالنُّذُرِ

Ayah 37: وَلَقَدْ رَاوَدُوهُ عَنْ ضَيْفِهِ فَطَمَسْنَا أَعْيُنَهُمْ فَذُوقُوا عَذَابِي وَنُذُرِ

Ayah 38: وَلَقَدْ صَبَّحَهُمْ بُكْرَةً عَذَابٌ مُسْتَقِرٌّ

Ayah 39: فَذُوقُوا عَذَابِي وَنُذُرِ

Ayah 40: وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُدَّكِرٍ

Ayah 41: وَلَقَدْ جَاءَ آلَ فِرْعَوْنَ النُّذُرُ

Ayah 42: كَذَّبُوا بِآيَاتِنَا كُلِّهَا فَأَخَذْنَاهُمْ أَخْذَ عَزِيزٍ مُقْتَدِرٍ

Ayah 43: أَكُفَّارُكُمْ خَيْرٌ مِنْ أُولَٰئِكُمْ أَمْ لَكُمْ بَرَاءَةٌ فِي الزُّبُرِ

Ayah 44: أَمْ يَقُولُونَ نَحْنُ جَمِيعٌ مُنْتَصِرٌ

Ayah 45: سَيُهْزَمُ الْجَمْعُ وَيُوَلُّونَ الدُّبُرَ

Ayah 46: بَلِ السَّاعَةُ مَوْعِدُهُمْ وَالسَّاعَةُ أَدْهَىٰ وَأَمَرُّ

Ayah 47: إِنَّ الْمُجْرِمِينَ فِي ضَلَالٍ وَسُعُرٍ

Ayah 48: يَوْمَ يُسْحَبُونَ فِي النَّارِ عَلَىٰ وُجُوهِهِمْ ذُوقُوا مَسَّ سَقَرَ

Ayah 49: إِنَّا كُلَّ شَيْءٍ خَلَقْنَاهُ بِقَدَرٍ

Ayah 50: وَمَا أَمْرُنَا إِلَّا وَاحِدَةٌ كَلَمْحٍ بِالْبَصَرِ

Ayah 51: وَلَقَدْ أَهْلَكْنَا أَشْيَاعَكُمْ فَهَلْ مِنْ مُدَّكِرٍ

Ayah 52: وَكُلُّ شَيْءٍ فَعَلُوهُ فِي الزُّبُرِ

Ayah 53: وَكُلُّ صَغِيرٍ وَكَبِيرٍ مُسْتَطَرٌ

Ayah 54: إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَنَهَرٍ

Ayah 55: فِي مَقْعَدِ صِدْقٍ عِنْدَ مَلِيكٍ مُقْتَدِرٍ

Bengali Insight (bn_bengali)

Ayat 1: কেয়ামত আসন্ন, চন্দ্র বিদীর্ণ হয়েছে।

Ayat 2: তারা যদি কোন নিদর্শন দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এটা তো চিরাগত জাদু।

Ayat 3: তারা মিথ্যারোপ করছে এবং নিজেদের খেয়াল-খুশীর অনুসরণ করছে। প্রত্যেক কাজ যথাসময়ে স্থিরীকৃত হয়।

Ayat 4: তাদের কাছে এমন সংবাদ এসে গেছে, যাতে সাবধানবাণী রয়েছে।

Ayat 5: এটা পরিপূর্ণ জ্ঞান, তবে সতর্ককারীগণ তাদের কোন উপকারে আসে না।

Ayat 6: অতএব, আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন। যেদিন আহবানকারী আহবান করবে এক অপ্রিয় পরিণামের দিকে,

Ayat 7: তারা তখন অবনমিত নেত্রে কবর থেকে বের হবে বিক্ষিপ্ত পংগপাল সদৃশ।

Ayat 8: তারা আহবানকারীর দিকে দৌড়াতে থাকবে। কাফেরা বলবেঃ এটা কঠিন দিন।

Ayat 9: তাদের পূর্বে নূহের সম্প্রদায়ও মিথ্যারোপ করেছিল। তারা মিথ্যারোপ করেছিল আমার বান্দা নূহের প্রতি এবং বলেছিলঃ এ তো উম্মাদ। তাঁরা তাকে হুমকি প্রদর্শন করেছিল।

Ayat 10: অতঃপর সে তার পালনকর্তাকে ডেকে বললঃ আমি অক্ষম, অতএব, তুমি প্রতিবিধান কর।

Ayat 11: তখন আমি খুলে দিলাম আকাশের দ্বার প্রবল বারিবর্ষণের মাধ্যমে।

Ayat 12: এবং ভুমি থেকে প্রবাহিত করলাম প্রস্রবণ। অতঃপর সব পানি মিলিত হল এক পরিকম্পিত কাজে।

Ayat 13: আমি নূহকে আরোহণ করালাম এক কাষ্ঠ ও পেরেক নির্মিত জলযানে।

Ayat 14: যা চলত আমার দৃষ্টি সামনে। এটা তার পক্ষ থেকে প্রতিশোধ ছিল, যাকে প্রত্যখ্যান করা হয়েছিল।

Ayat 15: আমি একে এক নিদর্শনরূপে রেখে দিয়েছি। অতএব, কোন চিন্তাশীল আছে কি?

Ayat 16: কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী।

Ayat 17: আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্যে। অতএব, কোন চিন্তাশীল আছে কি?

Ayat 18: আদ সম্প্রদায় মিথ্যারোপ করেছিল, অতঃপর কেমন কঠোর হয়েছিল আমার শাস্তি ও সতর্কবাণী।

Ayat 19: আমি তাদের উপর প্রেরণ করেছিলাম ঝঞ্জাবায়ু এক চিরাচরিত অশুভ দিনে।

Ayat 20: তা মানুষকে উৎখাত করছিল, যেন তারা উৎপাটিত খর্জুর বৃক্ষের কান্ড।

Ayat 21: অতঃপর কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী।

Ayat 22: আমি কোরআনকে বোঝার জন্যে সহজ করে দিয়েছি। অতএব, কোন চিন্তাশীল আছে কি?

Ayat 23: সামুদ সম্প্রদায় সতর্ককারীদের প্রতি মিথ্যারোপ করেছিল।

Ayat 24: তারা বলেছিলঃ আমরা কি আমাদেরই একজনের অনুসরণ করব? তবে তো আমরা বিপথগামী ও বিকার গ্রস্থরূপে গণ্য হব।

Ayat 25: আমাদের মধ্যে কি তারই প্রতি উপদেশ নাযিল করা হয়েছে? বরং সে একজন মিথ্যাবাদী, দাম্ভিক।

Ayat 26: এখন আগামীকল্যই তারা জানতে পারবে কে মিথ্যাবাদী, দাম্ভিক।

Ayat 27: আমি তাদের পরীক্ষার জন্য এক উষ্ট্রী প্রেরণ করব, অতএব, তাদের প্রতি লক্ষ্য রাখ এবং সবর কর।

Ayat 28: এবং তাদেরকে জানিয়ে দাও যে, তাদের মধ্যে পানির পালা নির্ধারিত হয়েছে এবং পালাক্রমে উপস্থিত হতে হবে।

Ayat 29: অতঃপর তারা তাদের সঙ্গীকে ডাকল। সে তাকে ধরল এবং বধ করল।

Ayat 30: অতঃপর কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী।

Ayat 31: আমি তাদের প্রতি একটিমাত্র নিনাদ প্রেরণ করেছিলাম। এতেই তারা হয়ে গেল শুষ্ক শাখাপল্লব নির্মিত দলিত খোয়াড়ের ন্যায়।

Ayat 32: আমি কোরআনকে বোঝার জন্যে সহজ করে দিয়েছি। অতএব, কোন চিন্তাশীল আছে কি?

Ayat 33: লূত-সম্প্রদায় সতর্ককারীদের প্রতি মিথ্যারোপ করেছিল।

Ayat 34: আমি তাদের প্রতি প্রেরণ করেছিলাম প্রস্তর বর্ষণকারী প্রচন্ড ঘূর্ণিবায়ু; কিন্তু লূত পরিবারের উপর নয়। আমি তাদেরকে রাতের শেষপ্রহরে উদ্ধার করেছিলাম।

Ayat 35: আমার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ। যারা কৃতজ্ঞতা স্বীকার করে, আমি তাদেরকে এভাবে পুরস্কৃত করে থকি।

Ayat 36: লূত (আঃ) তাদেরকে আমার প্রচন্ড পাকড়াও সম্পর্কে সতর্ক করেছিল। অতঃপর তারা সতর্কবাণী সম্পর্কে বাকবিতন্ডা করেছিল।

Ayat 37: তারা লূতের (আঃ) কাছে তার মেহমানদেরকে দাবী করেছিল। তখন আমি তাদের চক্ষু লোপ করে দিলাম। অতএব, আস্বাদন কর আমার শাস্তি ও সতর্কবাণী।

Ayat 38: তাদেরকে প্রত্যুষে নির্ধারিত শাস্তি আঘাত হেনেছিল।

Ayat 39: অতএব, আমার শাস্তি ও সতর্কবাণী আস্বাদন কর।

Ayat 40: আমি কোরআনকে বোঝবার জন্যে সহজ করে দিয়েছি। অতএব, কোন চিন্তাশীল আছে কি?

Ayat 41: ফেরাউন সম্প্রদায়ের কাছেও সতর্ককারীগণ আগমন করেছিল।

Ayat 42: তারা আমার সকল নিদর্শনের প্রতি মিথ্যারোপ করেছিল। অতঃপর আমি পরাভূতকারী, পরাক্রমশালীর ন্যায় তাদেরকে পাকড়াও করলাম।

Ayat 43: তোমাদের মধ্যকার কাফেররা কি তাদের চাইতে শ্রেষ্ঠ ? না তোমাদের মুক্তির সনদপত্র রয়েছে কিতাবসমূহে?

Ayat 44: না তারা বলে যে, আমারা এক অপরাজেয় দল?

Ayat 45: এ দল তো সত্ত্বরই পরাজিত হবে এবং পৃষ্ঠপ্রদর্শন করবে।

Ayat 46: বরং কেয়ামত তাদের প্রতিশ্রুত সময় এবং কেয়ামত ঘোরতর বিপদ ও তিক্ততর।

Ayat 47: নিশ্চয় অপরাধীরা পথভ্রষ্ট ও বিকারগ্রস্ত।

Ayat 48: যেদিন তাদেরকে মুখ হিঁচড়ে টেনে নেয়া হবে জাহান্নামে, বলা হবেঃ অগ্নির খাদ্য আস্বাদন কর।

Ayat 49: আমি প্রত্যেক বস্তুকে পরিমিতরূপে সৃষ্টি করেছি।

Ayat 50: আমার কাজ তো এক মুহূর্তে চোখের পলকের মত।

Ayat 51: আমি তোমাদের সমমনা লোকদেরকে ধ্বংস করেছি, অতএব, কোন চিন্তাশীল আছে কি?

Ayat 52: তারা যা কিছু করেছে, সবই আমলনামায় লিপিবদ্ধ আছে।

Ayat 53: ছোট ও বড় সবই লিপিবদ্ধ।

Ayat 54: খোদাভীরুরা থাকবে জান্নাতে ও নির্ঝরিণীতে।

Ayat 55: যোগ্য আসনে, সর্বাধিপতি সম্রাটের সান্নিধ্যে।

Bengali Perspective (bn_hoque)

Ayat 1: ঘড়িঘন্টা সমাগত, আর চন্দ্র দ্বিখন্ডিত হয়েছে।

Ayat 2: আর যদি তারা কোনো নিদর্শন দেখে, তারা ফিরে যায় ও বলে -- ''এক জবরদস্ত জাদু।’’

Ayat 3: আর তারা প্রত্যাখ্যান করে এবং তারা তাদের খেয়ালখুশির অনুসরণ করে, অথচ প্রত্যেক বিষয়েরই নিস্পত্তি হয়েই গেছে।

Ayat 4: আর তাদের কাছে অবশ্য কিছুটা সংবাদ এসেই গেছে যাতে রয়েছে প্রতিষেধক --

Ayat 5: এক সুপরিণত জ্ঞান, কিন্তু এ সতর্কীকরণ কোনো কাজে আসে না।

Ayat 6: কাজেই তাদের থেকে ফিরে এস। একদিন আহ্বানকারী আহ্বান করবেন এক অপ্রীতিকর ব্যাপারের প্রতি --

Ayat 7: তাদের চোখ অবনত অবস্থায়, তারা বেরিয়ে আসতে থাকবে কবর থেকে যেন তারা ছড়িয়ে পড়া পঙ্গপাল --

Ayat 8: ওরা আহবায়কের প্রতি ছুটে আসবে। অবিশ্বাসীরা বলবে -- ''এইটি বড় কঠিন দিন!’’

Ayat 9: এদের আগে নূহ-এর লোকদল সত্যপ্রত্যাখ্যান করেছিল, ফলে তারা আমাদের বান্দাকে প্রত্যাখ্যান করল ও বললে -- ''এক টি পাগল’’! আর তাঁকে অবজ্ঞা করা হয়েছিল।

Ayat 10: সেজন্য তিনি তাঁর প্রভুকে ডেকে বললেন -- ''আমি তো পরাভূত হয়ে পড়েছি, অতএব তুমি সাহায্য করো।’’

Ayat 11: তখন আমরা আসমানের দরজাগুলো খুলে দিলাম বর্ষণশীল পানির দ্বারা,

Ayat 12: আর জমিনকে উৎক্ষেপ করতে দিলাম ঝরনাধারায়, ফলে পানি মিলিত হয়ে গেল এক পূর্বনির্ধারিত ব্যাপারে,

Ayat 13: আর আমরা তাঁকে বহন করলাম তাতে যা ছিল তক্তা ও পেরেক সন্বলিত, --

Ayat 14: তা ভেসে চলেছিল আমাদের চোখের সামনে, -- এক প্রতিদান তাঁর জন্য যাঁকে প্রত্যাখ্যান করা হয়েছিল।

Ayat 15: আর আমরা অবশ্য এটিকে রেখে দিয়েছি এক নিদর্শনরূপে। কিন্তু কেউ কি রয়েছে উপদেশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত?

Ayat 16: সুতরাং কেমন হয়েছিল আমার শাস্তি ও আমার সতর্কীকরণ!

Ayat 17: আর আমরা তো অবশ্যই কুরআনকে উপদেশগ্রহণের জন্য সহজবোধ্য করে দিয়েছি, কিন্তু কেউ কি আছে যে উপদেশপ্রাপ্তদের মধ্যেকার?

Ayat 18: আর 'আদ-জাতি সত্যপ্রত্যাখ্যান করেছিল, কাজেই কেমন হয়েছিল আমার শাস্তি ও আমার সতর্কীকরণ!

Ayat 19: নিঃসন্দেহ আমরা তাদের উপরে এক চরম দুর্ভাগ্যের দিনে পাঠিয়েছিলাম এক প্রচন্ড ঝড়-তোফান,

Ayat 20: যা মানুষকে উড়িয়ে নিয়েছিল, যেন তারা ছিল উৎপাটিত খেজুরগাছের গুঁড়ি।

Ayat 21: সুতরাং কেমন হয়েছিল আমার শাস্তি ও আমার সতর্কীকরণ?

Ayat 22: কাজেই আমরা আলবৎ কুরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজবোধ্য করে দিয়েছি, কিন্তু কেউ কি হবে উপদেশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত?

Ayat 23: ছামুদ-জাতিও সতর্কীকরণ প্রত্যাখ্যান করেছিল।

Ayat 24: কাজেই তারা বলেছিল -- ''কী! আমাদের মধ্যেকার মানুষই একজন, তাকেই কি আমরা অনুসরণ করব? সেক্ষেত্রে আমরা তো নিশ্চয়ই বিপথগামী হব ও পাগলামিতে পড়ব।

Ayat 25: ''আমাদের মধ্যে থেকে স্মারক কি তার উপরেই পতিত হল? বস্তুত সে একজন ডাহা মিথ্যাবাদী, দাম্ভিক।’’

Ayat 26: কালকেই তারা ত্বরায় জানতে পারবে কে মিথ্যুক, কে দাম্ভিক।

Ayat 27: নিঃসন্দেহ আমরা একটি উষ্ট্রিকে পাঠাতে যাচ্ছি তাদের জন্য পরীক্ষাস্বরূপ, সেজন্য তাদের প্রতি লক্ষ্য রাখো এবং ধৈর্যধারণ করো।

Ayat 28: আর তাদের জানিয়ে দাও যে পানির ক্ষেত্রে তাদের মধ্যে ভাগাভাগি রয়েছে, প্রত্যেক জলপানে হাজিরা থাকবে।

Ayat 29: কিন্তু তারা তাদের সেঙাৎকে ডাক দিল, তখন সে ধরল ও কেটে ফেলল।

Ayat 30: পরিণামে কেমন হয়েছিল আমার শাস্তি ও আমার সতর্কীকরণ!

Ayat 31: আমরা অবশ্যই তাদের উপরে পাঠিয়েছিলাম একটিমাত্র মহাগর্জন, ফলে তারা হয়ে গেল খোঁয়াড়-প্রস্তুতকারীর শুকনো-ভাঙ্গা ডালপালার ন্যায়।

Ayat 32: আর আমরা নিশ্চয়ই কুরআনকে উপদেশ-গ্রহণের জন্য সহজবোধ্য করে দিয়েছি, কিন্তু কেউ কি রয়েছে উপদেশপ্রাপ্তদের অন্যতম?

Ayat 33: লুত-এর লোকদলও সতর্কীকরণ প্রত্যাখ্যান করেছিল।

Ayat 34: নিঃসন্দেহ আমরা তাদের উপরে পাঠিয়েছিলাম এক পাথর বর্ষণকারী ঝড়, -- লুত-এর পরিজনদের ব্যতীত, আমরা তাদের উদ্ধার করেছিলাম শেষরাতে --

Ayat 35: আমাদের তরফ থেকে এক অনুগ্রহ। এইভাবেই আমরা পুরস্কার দিই যে কৃতজ্ঞতা দেখায় তাকে।

Ayat 36: আর তিনি তো ইতিপূর্বেই তাদের সতর্ক করে দিয়েছিলেন আমাদের ভীষণভাবে পাকড়ানো সম্পর্কে, কিন্তু তারা আমার সতর্কীকরণ সন্বন্ধে কথা-কাটাকাটি করছিল।

Ayat 37: আর তারা অবশ্য তাঁর কাছ থেকে তাঁর অতিথিদের চেয়েছিল, তখন আমরা তাদের চোখগুলোকে শেষ করে দিয়েছিলাম, ''অতএব আমার শাস্তি আস্বাদন কর আমার সতর্কীকরণের পরে।’’

Ayat 38: আর অবশ্য নির্ধারিত শাস্তি ভোরবেলাতে তাদের উপরে পড়েছিল।

Ayat 39: ''আমার শাস্তি এখন আস্বাদন কর আমার সতর্কীকরণের পরে?’’

Ayat 40: আর আমরা তো নিশ্চয়ই কুরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজবোধ্য করে দিয়েইছি, কিন্তু কে আছে যে উপদেশপ্রাপ্তদের মধ্যেকার?

Ayat 41: আর অবশ্য ফিরআউনের লোকদের কাছে সতর্কীকরণ এসেছিল।

Ayat 42: তারা আমাদের নিদর্শনসমূহ -- তাদের সবক’টি, প্রত্যাখ্যান করেছিল, সেজন্য আমরা তাদের পাকড়াও করেছিলাম মহাশক্তিশালী পরমক্ষমতাবানের পাকড়ানোর দ্বারা।

Ayat 43: তোমাদের অবিশ্বাসীরা কি এদের চাইতে ভাল, না তোমাদের জন্য অব্যাহতি রয়েছে ধর্মগ্রন্থের মধ্যে?

Ayat 44: অথবা তারা কি বলে -- ''আমরা পরস্পরের সাহায্যকারী আস্ত একটা দল’’?

Ayat 45: শীঘ্রই এ লোকদল বিধবস্ত হবে এবং পৃস্প্রদর্শন করে ফিরে যাবে।

Ayat 46: বস্তুত ঘড়িঘন্টাই তাদের নির্ধারিত স্থানকাল, আর সেই ঘড়িঘন্টা হবে অতি কঠোর ও বড় তিক্ত।

Ayat 47: নিঃসন্দেহ অপরাধীরা বিভ্রান্ত ও বিকারগ্রস্ত হবে।

Ayat 48: সেই দিন তাদের মুখ হেচঁড়ে তাদের টেনে নিয়ে যাওয়া হবে আগুনের মধ্যে -- ''জ্বালাময় আগুনের স্পর্শ আস্বাদন করো!’’

Ayat 49: নিঃসন্দেহ প্রত্যেকটি জিনিস -- আমরা এটি সৃষ্টি করেছি পরিমাপ অনুসারে।

Ayat 50: আর আমাদের আদেশ একবার বৈ তো নয়, চোখের পলকের ন্যায়।

Ayat 51: আর আমরা তো তোমাদের সেঙাৎদের ধ্বংস করে দিয়েছিলাম, কিন্তু কেউ কি রয়েছে উপদেশপ্রাপ্তদের মধ্যেকার?

Ayat 52: আর তারা যা করেছে তার সব-কিছুই নথিপত্রে রয়েছে।

Ayat 53: আর ছোট ও বড় প্রত্যেকটি বিষয় লিপিবদ্ধ আছে।

Ayat 54: ধর্মভীরুরা অবশ্যই থাকবে ঝরনাবেষ্টিত জান্নাতে --

Ayat 55: সত্যের আসনে সর্বশক্তিমান রাজাধিরাজের সমক্ষে!

English Illumination (Yusuf Ali)

Ayat 1: The Hour (of Judgment) is nigh, and the moon is cleft asunder.

Ayat 2: But if they see a Sign, they turn away, and say, "This is (but) transient magic."

Ayat 3: They reject (the warning) and follow their (own) lusts but every matter has its appointed time.

Ayat 4: There have already come to them Recitals wherein there is (enough) to check (them),

Ayat 5: Mature wisdom;- but (the preaching of) Warners profits them not.

Ayat 6: Therefore, (O Prophet,) turn away from them. The Day that the Caller will call (them) to a terrible affair,

Ayat 7: They will come forth,- their eyes humbled - from (their) graves, (torpid) like locusts scattered abroad,

Ayat 8: Hastening, with eyes transfixed, towards the Caller!- "Hard is this Day!", the Unbelievers will say.

Ayat 9: Before them the People of Noah rejected (their messenger): they rejected Our servant, and said, "Here is one possessed!", and he was driven out.

Ayat 10: Then he called on his Lord: "I am one overcome: do Thou then help (me)!"

Ayat 11: So We opened the gates of heaven, with water pouring forth.

Ayat 12: And We caused the earth to gush forth with springs, so the waters met (and rose) to the extent decreed.

Ayat 13: But We bore him on an (Ark) made of broad planks and caulked with palm-fibre:

Ayat 14: She floats under our eyes (and care): a recompense to one who had been rejected (with scorn)!

Ayat 15: And We have left this as a Sign (for all time): then is there any that will receive admonition?

Ayat 16: But how (terrible) was My Penalty and My Warning?

Ayat 17: And We have indeed made the Qur'an easy to understand and remember: then is there any that will receive admonition?

Ayat 18: The 'Ad (people) (too) rejected (Truth): then how terrible was My Penalty and My Warning?

Ayat 19: For We sent against them a furious wind, on a Day of violent Disaster,

Ayat 20: Plucking out men as if they were roots of palm-trees torn up (from the ground).

Ayat 21: Yea, how (terrible) was My Penalty and My Warning!

Ayat 22: But We have indeed made the Qur'an easy to understand and remember: then is there any that will receive admonition?

Ayat 23: The Thamud (also) rejected (their) Warners.

Ayat 24: For they said: "What! a man! a Solitary one from among ourselves! shall we follow such a one? Truly should we then be straying in mind, and mad!

Ayat 25: "Is it that the Message is sent to him, of all people amongst us? Nay, he is a liar, an insolent one!"

Ayat 26: Ah! they will know on the morrow, which is the liar, the insolent one!

Ayat 27: For We will send the she-camel by way of trial for them. So watch them, (O Salih), and possess thyself in patience!

Ayat 28: And tell them that the water is to be divided between them: Each one's right to drink being brought forward (by suitable turns).

Ayat 29: But they called to their companion, and he took a sword in hand, and hamstrung (her).

Ayat 30: Ah! how (terrible) was My Penalty and My Warning!

Ayat 31: For We sent against them a single Mighty Blast, and they became like the dry stubble used by one who pens cattle.

Ayat 32: And We have indeed made the Qur'an easy to understand and remember: then is there any that will receive admonition?

Ayat 33: The people of Lut rejected (his) warning.

Ayat 34: We sent against them a violent Tornado with showers of stones, (which destroyed them), except Lut's household: them We delivered by early Dawn,-

Ayat 35: As a Grace from Us: thus do We reward those who give thanks.

Ayat 36: And (Lut) did warn them of Our Punishment, but they disputed about the Warning.

Ayat 37: And they even sought to snatch away his guests from him, but We blinded their eyes. (They heard:) "Now taste ye My Wrath and My Warning."

Ayat 38: Early on the morrow an abiding Punishment seized them:

Ayat 39: "So taste ye My Wrath and My Warning."

Ayat 40: And We have indeed made the Qur'an easy to understand and remember: then is there any that will receive admonition?

Ayat 41: To the People of Pharaoh, too, aforetime, came Warners (from Allah).

Ayat 42: The (people) rejected all Our Signs; but We seized them with such Penalty (as comes) from One Exalted in Power, able to carry out His Will.

Ayat 43: Are your Unbelievers, (O Quraish), better than they? Or have ye an immunity in the Sacred Books?

Ayat 44: Or do they say: "We acting together can defend ourselves"?

Ayat 45: Soon will their multitude be put to flight, and they will show their backs.

Ayat 46: Nay, the Hour (of Judgment) is the time promised them (for their full recompense): And that Hour will be most grievous and most bitter.

Ayat 47: Truly those in sin are the ones straying in mind, and mad.

Ayat 48: The Day they will be dragged through the Fire on their faces, (they will hear:) "Taste ye the touch of Hell!"

Ayat 49: Verily, all things have We created in proportion and measure.

Ayat 50: And Our Command is but a single (Act),- like the twinkling of an eye.

Ayat 51: And (oft) in the past, have We destroyed gangs like unto you: then is there any that will receive admonition?

Ayat 52: All that they do is noted in (their) Books (of Deeds):

Ayat 53: Every matter, small and great, is on record.

Ayat 54: As to the Righteous, they will be in the midst of Gardens and Rivers,

Ayat 55: In an Assembly of Truth, in the Presence of a Sovereign Omnipotent.