আর রহমান (Ar-Rahman)
BackSurah No: 55
The Sacred Verses (Arabic)
Ayah 1: بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ الرَّحْمَٰنُ
Ayah 2: عَلَّمَ الْقُرْآنَ
Ayah 3: خَلَقَ الْإِنْسَانَ
Ayah 4: عَلَّمَهُ الْبَيَانَ
Ayah 5: الشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ
Ayah 6: وَالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدَانِ
Ayah 7: وَالسَّمَاءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيزَانَ
Ayah 8: أَلَّا تَطْغَوْا فِي الْمِيزَانِ
Ayah 9: وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ
Ayah 10: وَالْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِ
Ayah 11: فِيهَا فَاكِهَةٌ وَالنَّخْلُ ذَاتُ الْأَكْمَامِ
Ayah 12: وَالْحَبُّ ذُو الْعَصْفِ وَالرَّيْحَانُ
Ayah 13: فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Ayah 14: خَلَقَ الْإِنْسَانَ مِنْ صَلْصَالٍ كَالْفَخَّارِ
Ayah 15: وَخَلَقَ الْجَانَّ مِنْ مَارِجٍ مِنْ نَارٍ
Ayah 16: فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Ayah 17: رَبُّ الْمَشْرِقَيْنِ وَرَبُّ الْمَغْرِبَيْنِ
Ayah 18: فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Ayah 19: مَرَجَ الْبَحْرَيْنِ يَلْتَقِيَانِ
Ayah 20: بَيْنَهُمَا بَرْزَخٌ لَا يَبْغِيَانِ
Ayah 21: فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Ayah 22: يَخْرُجُ مِنْهُمَا اللُّؤْلُؤُ وَالْمَرْجَانُ
Ayah 23: فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Ayah 24: وَلَهُ الْجَوَارِ الْمُنْشَآتُ فِي الْبَحْرِ كَالْأَعْلَامِ
Ayah 25: فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Ayah 26: كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ
Ayah 27: وَيَبْقَىٰ وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ
Ayah 28: فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Ayah 29: يَسْأَلُهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ كُلَّ يَوْمٍ هُوَ فِي شَأْنٍ
Ayah 30: فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Ayah 31: سَنَفْرُغُ لَكُمْ أَيُّهَ الثَّقَلَانِ
Ayah 32: فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Ayah 33: يَا مَعْشَرَ الْجِنِّ وَالْإِنْسِ إِنِ اسْتَطَعْتُمْ أَنْ تَنْفُذُوا مِنْ أَقْطَارِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ فَانْفُذُوا ۚ لَا تَنْفُذُونَ إِلَّا بِسُلْطَانٍ
Ayah 34: فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Ayah 35: يُرْسَلُ عَلَيْكُمَا شُوَاظٌ مِنْ نَارٍ وَنُحَاسٌ فَلَا تَنْتَصِرَانِ
Ayah 36: فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Ayah 37: فَإِذَا انْشَقَّتِ السَّمَاءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ
Ayah 38: فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Ayah 39: فَيَوْمَئِذٍ لَا يُسْأَلُ عَنْ ذَنْبِهِ إِنْسٌ وَلَا جَانٌّ
Ayah 40: فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Ayah 41: يُعْرَفُ الْمُجْرِمُونَ بِسِيمَاهُمْ فَيُؤْخَذُ بِالنَّوَاصِي وَالْأَقْدَامِ
Ayah 42: فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Ayah 43: هَٰذِهِ جَهَنَّمُ الَّتِي يُكَذِّبُ بِهَا الْمُجْرِمُونَ
Ayah 44: يَطُوفُونَ بَيْنَهَا وَبَيْنَ حَمِيمٍ آنٍ
Ayah 45: فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Ayah 46: وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ
Ayah 47: فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Ayah 48: ذَوَاتَا أَفْنَانٍ
Ayah 49: فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Ayah 50: فِيهِمَا عَيْنَانِ تَجْرِيَانِ
Ayah 51: فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Ayah 52: فِيهِمَا مِنْ كُلِّ فَاكِهَةٍ زَوْجَانِ
Ayah 53: فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Ayah 54: مُتَّكِئِينَ عَلَىٰ فُرُشٍ بَطَائِنُهَا مِنْ إِسْتَبْرَقٍ ۚ وَجَنَى الْجَنَّتَيْنِ دَانٍ
Ayah 55: فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Ayah 56: فِيهِنَّ قَاصِرَاتُ الطَّرْفِ لَمْ يَطْمِثْهُنَّ إِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌّ
Ayah 57: فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Ayah 58: كَأَنَّهُنَّ الْيَاقُوتُ وَالْمَرْجَانُ
Ayah 59: فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Ayah 60: هَلْ جَزَاءُ الْإِحْسَانِ إِلَّا الْإِحْسَانُ
Ayah 61: فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Ayah 62: وَمِنْ دُونِهِمَا جَنَّتَانِ
Ayah 63: فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Ayah 64: مُدْهَامَّتَانِ
Ayah 65: فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Ayah 66: فِيهِمَا عَيْنَانِ نَضَّاخَتَانِ
Ayah 67: فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Ayah 68: فِيهِمَا فَاكِهَةٌ وَنَخْلٌ وَرُمَّانٌ
Ayah 69: فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Ayah 70: فِيهِنَّ خَيْرَاتٌ حِسَانٌ
Ayah 71: فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Ayah 72: حُورٌ مَقْصُورَاتٌ فِي الْخِيَامِ
Ayah 73: فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Ayah 74: لَمْ يَطْمِثْهُنَّ إِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌّ
Ayah 75: فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Ayah 76: مُتَّكِئِينَ عَلَىٰ رَفْرَفٍ خُضْرٍ وَعَبْقَرِيٍّ حِسَانٍ
Ayah 77: فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Ayah 78: تَبَارَكَ اسْمُ رَبِّكَ ذِي الْجَلَالِ وَالْإِكْرَامِ
Bengali Insight (bn_bengali)
Ayat 1: করুনাময় আল্লাহ।
Ayat 2: শিক্ষা দিয়েছেন কোরআন,
Ayat 3: সৃষ্টি করেছেন মানুষ,
Ayat 4: তাকে শিখিয়েছেন বর্ণনা।
Ayat 5: সূর্য ও চন্দ্র হিসাবমত চলে।
Ayat 6: এবং তৃণলতা ও বৃক্ষাদি সেজদারত আছে।
Ayat 7: তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলাদন্ড।
Ayat 8: যাতে তোমরা সীমালংঘন না কর তুলাদন্ডে।
Ayat 9: তোমরা ন্যায্য ওজন কায়েম কর এবং ওজনে কম দিয়ো না।
Ayat 10: তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্টজীবের জন্যে।
Ayat 11: এতে আছে ফলমূল এবং বহিরাবরণবিশিষ্ট খর্জুর বৃক্ষ।
Ayat 12: আর আছে খোসাবিশিষ্ট শস্য ও সুগন্ধি ফুল।
Ayat 13: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?
Ayat 14: তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক মৃত্তিকা থেকে।
Ayat 15: এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে।
Ayat 16: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?
Ayat 17: তিনি দুই উদয়াচল ও দুই অস্তাচলের মালিক।
Ayat 18: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
Ayat 19: তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন।
Ayat 20: উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল, যা তারা অতিক্রম করে না।
Ayat 21: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
Ayat 22: উভয় দরিয়া থেকে উৎপন্ন হয় মোতি ও প্রবাল।
Ayat 23: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
Ayat 24: দরিয়ায় বিচরণশীল পর্বতদৃশ্য জাহাজসমূহ তাঁরই (নিয়ন্ত্রনাধীন)
Ayat 25: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
Ayat 26: ভূপৃষ্টের সবকিছুই ধ্বংসশীল।
Ayat 27: একমাত্র আপনার মহিমায় ও মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া।
Ayat 28: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
Ayat 29: নভোমন্ডল ও ভূমন্ডলের সবাই তাঁর কাছে প্রার্থী। তিনি সর্বদাই কোন না কোন কাজে রত আছেন।
Ayat 30: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
Ayat 31: হে জিন ও মানব! আমি শীঘ্রই তোমাদের জন্যে কর্মমুক্ত হয়ে যাব।
Ayat 32: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
Ayat 33: হে জিন ও মানবকূল, নভোমন্ডল ও ভূমন্ডলের প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাধ্যে কুলায়, তবে অতিক্রম কর। কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না।
Ayat 34: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
Ayat 35: ছাড়া হবে তোমাদের প্রতি অগ্নিস্ফুলিঙ্গ ও ধুম্রকুঞ্জ তখন তোমরা সেসব প্রতিহত করতে পারবে না।
Ayat 36: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
Ayat 37: যেদিন আকাশ বিদীর্ণ হবে তখন সেটি রক্তবর্ণে রঞ্জিত চামড়ার মত হয়ে যাবে।
Ayat 38: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
Ayat 39: সেদিন মানুষ না তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসিত হবে, না জিন।
Ayat 40: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
Ayat 41: অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা থেকে; অতঃপর তাদের কপালের চুল ও পা ধরে টেনে নেয়া হবে।
Ayat 42: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
Ayat 43: এটাই জাহান্নাম, যাকে অপরাধীরা মিথ্যা বলত।
Ayat 44: তারা জাহান্নামের অগ্নি ও ফুটন্ত পানির মাঝখানে প্রদক্ষিণ করবে।
Ayat 45: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
Ayat 46: যে ব্যক্তি তার পালনকর্তার সামনে পেশ হওয়ার ভয় রাখে, তার জন্যে রয়েছে দু’টি উদ্যান।
Ayat 47: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
Ayat 48: উভয় উদ্যানই ঘন শাখা-পল্লববিশিষ্ট।
Ayat 49: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
Ayat 50: উভয় উদ্যানে আছে বহমান দুই প্রস্রবন।
Ayat 51: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
Ayat 52: উভয়ের মধ্যে প্রত্যেক ফল বিভিন্ন রকমের হবে।
Ayat 53: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
Ayat 54: তারা তথায় রেশমের আস্তরবিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে। উভয় উদ্যানের ফল তাদের নিকট ঝুলবে।
Ayat 55: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
Ayat 56: তথায় থাকবে আনতনয়ন রমনীগন, কোন জিন ও মানব পূর্বে যাদের ব্যবহার করেনি।
Ayat 57: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
Ayat 58: প্রবাল ও পদ্মরাগ সদৃশ রমণীগণ।
Ayat 59: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
Ayat 60: সৎকাজের প্রতিদান উত্তম পুরস্কার ব্যতীত কি হতে পারে?
Ayat 61: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
Ayat 62: এই দু’টি ছাড়া আরও দু’টি উদ্যান রয়েছে।
Ayat 63: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
Ayat 64: কালোমত ঘন সবুজ।
Ayat 65: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
Ayat 66: তথায় আছে উদ্বেলিত দুই প্রস্রবণ।
Ayat 67: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
Ayat 68: তথায় আছে ফল-মূল, খর্জুর ও আনার।
Ayat 69: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
Ayat 70: সেখানে থাকবে সচ্চরিত্রা সুন্দরী রমণীগণ।
Ayat 71: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
Ayat 72: তাঁবুতে অবস্থানকারিণী হুরগণ।
Ayat 73: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
Ayat 74: কোন জিন ও মানব পূর্বে তাদেরকে স্পর্শ করেনি।
Ayat 75: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
Ayat 76: তারা সবুজ মসনদে এবং উৎকৃষ্ট মূল্যবান বিছানায় হেলান দিয়ে বসবে।
Ayat 77: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
Ayat 78: কত পূণ্যময় আপনার পালনকর্তার নাম, যিনি মহিমাময় ও মহানুভব।
Bengali Perspective (bn_hoque)
Ayat 1: আর-রাহমান!
Ayat 2: তিনি কুরআন শিক্ষা দিয়েছেন।
Ayat 3: তিনিই সৃষ্টি করেছেন মানুষকে,
Ayat 4: তিনি তাকে শিখিয়েছেন সুস্পষ্ট ভাষা।
Ayat 5: সূর্য ও চন্দ্র হিসেব মতো চলেছে।
Ayat 6: আর তৃণলতা ও গাছপালা আনুগত্য করছে।
Ayat 7: আর আকাশকে, -- তিনি তাকে সমুচ্চ করেছেন, আর তিনি স্থাপন করেছেন দাঁড়িপাল্লা।
Ayat 8: যেন তোমরা মাপকাঠিতে উল্লঙ্ঘন না করো।
Ayat 9: আর ওজন সঠিকভাবে কায়েম করো, আর মাপজোখে কমতি করো না।
Ayat 10: আর পৃথিবী, -- তিনি এটিকে প্রসারিত করেছেন জীবজন্তুর জন্যে,
Ayat 11: তাতে রয়েছে ফলফসল ও গোছাবিশিষ্ট খেজুর গাছ,
Ayat 12: আর আছে খোসা ও সুগন্ধি দানা-থাকা শস্য।
Ayat 13: অতএব তোমাদের উভয়ের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
Ayat 14: তিনি মানুষকে সৃষ্টি করেছেন খনখনে মাটি দিয়ে মাটির বাসনের মতো,
Ayat 15: আর তিনি জিনকে সৃষ্টি করেছেন আগুনের শিখা দিয়ে।
Ayat 16: সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
Ayat 17: তিনি দুই পূর্বের প্রভু, আর দুই পশ্চিমেরও প্রভু।
Ayat 18: সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
Ayat 19: তিনি প্রবাহিত করেছেন দুই জলরাশিকে --
Ayat 20: তাদের উভয়ের মধ্যে রয়েছে এক ব্যবধান যা তারা অতিক্রম করতে পারে না।
Ayat 21: সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
Ayat 22: তাদের দুইয়ের মধ্যে থেকে বেরিয়ে আসে মুক্তো ও প্রবাল।
Ayat 23: অতএব তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
Ayat 24: আর তাঁরই হচ্ছে সমুদ্রে ভাসমান পর্বততুল্য জাহাজগুলো।
Ayat 25: সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
Ayat 26: এর উপরে যারাই আছে তা বিনাশশীল,
Ayat 27: তবে বাকি থাকবে তোমার প্রভুর চেহারা -- পরম মহিমা ও মহানুভবতার অধিকারী।
Ayat 28: সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
Ayat 29: মহাকাশমন্ডলে ও পৃথিবীতে যারা রয়েছে তারা তাঁরই কাছে প্রার্থনা জানায়। প্রতি নিয়ত তিনি মর্যাদায় বিরাজমান।
Ayat 30: সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
Ayat 31: অবিলন্বে আমরা তোমাদের বিষয়ে হিসেব-নিকেশ নেব, হে দুই বৃহৎশক্তিবর্গ!
Ayat 32: সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
Ayat 33: হে জিন ও মানুষের সমবেতগোষ্ঠি! যদি তোমরা মহাকাশ-মন্ডল ও পৃথিবীর সীমারেখা থেকে বেরিয়ে যাবার ক্ষমতা রাখ তাহলে বেরিয়ে যাও। তোমরা অতিক্রম করতে পারবে না নির্দেশ ব্যতীত।
Ayat 34: অতএব তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
Ayat 35: তোমাদের উভয়ের জন্য পাঠানো হবে আগুনের শিখা ও তামার স্ফুলিঙ্গ, তখন তোমরা সাহায্য পেতে পারবে না।
Ayat 36: তাই তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
Ayat 37: আর যখন আকাশ বিদীর্ণ হবে এবং হয়ে যাবে রংকরা চামড়ার মতো লাল, --
Ayat 38: সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে? --
Ayat 39: অতএব সেদিন কোনো মানুষকেই প্রশ্ন করা হবে না তার অপরাধ সন্বন্ধে, না কোনো জিনকে।
Ayat 40: সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
Ayat 41: অপরাধীদের চেনা যাবে তাদের চেহারার দ্বারা, কাজেই তাদের পাকড়ানো হবে চুলের ঝুঁটিতে ও ঠেঙ্গগুলোয়।
Ayat 42: অতএব তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
Ayat 43: এইটিই জাহান্নাম যেটিকে অপরাধীরা মিথ্যা বলত।
Ayat 44: তারা ছুটাছুটি করবে এর ও ফুটন্ত পানির চারিদিকে।
Ayat 45: তাই তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
Ayat 46: আর যে তার প্রভুর সামনে দাঁড়াবার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি স্বর্গোউদ্যান --
Ayat 47: অতএব তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
Ayat 48: দুটোই ঘন ডালপালাবিশিষ্ট।
Ayat 49: সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
Ayat 50: তাদের মধ্যে বয়ে চলেছে দুটি নদী।
Ayat 51: সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
Ayat 52: এ দুটোয় রয়েছে প্রত্যেক ফলমূলের জোড়া জোড়া।
Ayat 53: অতএব তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
Ayat 54: তারা হেলান দিয়ে বসবে গালিচার উপরে যার আস্তর কারুকার্যময় রেশমের। আর উভয় জান্নাতের ফল ঝুলতে থাকবে।
Ayat 55: সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
Ayat 56: তাদের মধ্যে রয়েছে সলাজ-নম্র আয়তলোচন, -- এদের আগে কোনো মানুষ তাদের স্পর্শ করে নি, আর জিনও নয়।
Ayat 57: সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
Ayat 58: তারা যেন চুনি ও প্রবাল।
Ayat 59: অতএব তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
Ayat 60: ভালোর পুরস্কার কি ভাল ছাড়া অন্য কিছু হবে?
Ayat 61: সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
Ayat 62: আর এই দুটি ব্যতীত দুটি জান্নাত রয়েছে।
Ayat 63: সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
Ayat 64: দুটোই গাঢ়-সবুজ।
Ayat 65: ফলে তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
Ayat 66: উভয়ের মধ্যে রয়েছে দুই উচ্ছলিত প্রস্রবণ।
Ayat 67: অতএব তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
Ayat 68: উভয়ের মধ্যে রয়েছে ফলমূল ও খেজুর ও ডালিম।
Ayat 69: ফলে তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
Ayat 70: সে দুটোতে রয়েছে সুশীলা সুন্দরীরা --
Ayat 71: সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
Ayat 72: হূরগণ, -- তাঁবুর ভেতরে অন্তঃপুরবাসিনী।
Ayat 73: সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
Ayat 74: এদের আগে কোনো মানুষ তাদের স্পর্শ করে নি, আর জিনও নয়।
Ayat 75: অতএব তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
Ayat 76: তারা হেলান দিয়ে বসে থাকবে সবুজ তাকিয়াতে ও মনোরম গালিচার উপরে।
Ayat 77: সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
Ayat 78: কত কল্যাণময় তোমার প্রভুর নাম, তিনি অপার মহিমার ও বিপুল করুণার অধিকারী।
English Illumination (Yusuf Ali)
Ayat 1: (Allah) Most Gracious!
Ayat 2: It is He Who has taught the Qur'an.
Ayat 3: He has created man:
Ayat 4: He has taught him speech (and intelligence).
Ayat 5: The sun and the moon follow courses (exactly) computed;
Ayat 6: And the herbs and the trees - both (alike) prostrate in adoration.
Ayat 7: And the Firmament has He raised high, and He has set up the Balance (of Justice),
Ayat 8: In order that ye may not transgress (due) balance.
Ayat 9: So establish weight with justice and fall not short in the balance.
Ayat 10: It is He Who has spread out the earth for (His) creatures:
Ayat 11: Therein is fruit and date-palms, producing spathes (enclosing dates);
Ayat 12: Also corn, with (its) leaves and stalk for fodder, and sweet-smelling plants.
Ayat 13: Then which of the favours of your Lord will ye deny?
Ayat 14: He created man from sounding clay like unto pottery,
Ayat 15: And He created Jinns from fire free of smoke:
Ayat 16: Then which of the favours of your Lord will ye deny?
Ayat 17: (He is) Lord of the two Easts and Lord of the two Wests:
Ayat 18: Then which of the favours of your Lord will ye deny?
Ayat 19: He has let free the two bodies of flowing water, meeting together:
Ayat 20: Between them is a Barrier which they do not transgress:
Ayat 21: Then which of the favours of your Lord will ye deny?
Ayat 22: Out of them come Pearls and Coral:
Ayat 23: Then which of the favours of your Lord will ye deny?
Ayat 24: And His are the Ships sailing smoothly through the seas, lofty as mountains:
Ayat 25: Then which of the favours of your Lord will ye deny?
Ayat 26: All that is on earth will perish:
Ayat 27: But will abide (for ever) the Face of thy Lord,- full of Majesty, Bounty and Honour.
Ayat 28: Then which of the favours of your Lord will ye deny?
Ayat 29: Of Him seeks (its need) every creature in the heavens and on earth: every day in (new) Splendour doth He (shine)!
Ayat 30: Then which of the favours of your Lord will ye deny?
Ayat 31: Soon shall We settle your affairs, O both ye worlds!
Ayat 32: Then which of the favours of your Lord will ye deny?
Ayat 33: O ye assembly of Jinns and men! If it be ye can pass beyond the zones of the heavens and the earth, pass ye! not without authority shall ye be able to pass!
Ayat 34: Then which of the favours of your Lord will ye deny?
Ayat 35: On you will be sent (O ye evil ones twain!) a flame of fire (to burn) and a smoke (to choke): no defence will ye have:
Ayat 36: Then which of the favours of your Lord will ye deny?
Ayat 37: When the sky is rent asunder, and it becomes red like ointment:
Ayat 38: Then which of the favours of your Lord will ye deny?
Ayat 39: On that Day no question will be asked of man or Jinn as to his sin.
Ayat 40: Then which of the favours of your Lord will ye deny?
Ayat 41: (For) the sinners will be known by their marks: and they will be seized by their forelocks and their feet.
Ayat 42: Then which of the favours of your Lord will ye deny?
Ayat 43: This is the Hell which the Sinners deny:
Ayat 44: In its midst and in the midst of boiling hot water will they wander round!
Ayat 45: Then which of the favours of your Lord will ye deny?
Ayat 46: But for such as fear the time when they will stand before (the Judgment Seat of) their Lord, there will be two Gardens-
Ayat 47: Then which of the favours of your Lord will ye deny?-
Ayat 48: Containing all kinds (of trees and delights);-
Ayat 49: Then which of the favours of your Lord will ye deny?-
Ayat 50: In them (each) will be two Springs flowing (free);
Ayat 51: Then which of the favours of your Lord will ye deny?-
Ayat 52: In them will be Fruits of every kind, two and two.
Ayat 53: Then which of the favours of your Lord will ye deny?
Ayat 54: They will recline on Carpets, whose inner linings will be of rich brocade: the Fruit of the Gardens will be near (and easy of reach).
Ayat 55: Then which of the favours of your Lord will ye deny?
Ayat 56: In them will be (Maidens), chaste, restraining their glances, whom no man or Jinn before them has touched;-
Ayat 57: Then which of the favours of your Lord will ye deny?-
Ayat 58: Like unto Rubies and coral.
Ayat 59: Then which of the favours of your Lord will ye deny?
Ayat 60: Is there any Reward for Good - other than Good?
Ayat 61: Then which of the favours of your Lord will ye deny?
Ayat 62: And besides these two, there are two other Gardens,-
Ayat 63: Then which of the favours of your Lord will ye deny?-
Ayat 64: Dark-green in colour (from plentiful watering).
Ayat 65: Then which of the favours of your Lord will ye deny?
Ayat 66: In them (each) will be two Springs pouring forth water in continuous abundance:
Ayat 67: Then which of the favours of your Lord will ye deny?
Ayat 68: In them will be Fruits, and dates and pomegranates:
Ayat 69: Then which of the favours of your Lord will ye deny?
Ayat 70: In them will be fair (Companions), good, beautiful;-
Ayat 71: Then which of the favours of your Lord will ye deny?-
Ayat 72: Companions restrained (as to their glances), in (goodly) pavilions;-
Ayat 73: Then which of the favours of your Lord will ye deny?-
Ayat 74: Whom no man or Jinn before them has touched;-
Ayat 75: Then which of the favours of your Lord will ye deny?-
Ayat 76: Reclining on green Cushions and rich Carpets of beauty.
Ayat 77: Then which of the favours of your Lord will ye deny?
Ayat 78: Blessed be the name of thy Lord, full of Majesty, Bounty and Honour.