AyatGo

আন-নাজম (An-Najm)

Back

Surah No: 53

The Sacred Verses (Arabic)

Ayah 1: بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَالنَّجْمِ إِذَا هَوَىٰ

Ayah 2: مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَىٰ

Ayah 3: وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَىٰ

Ayah 4: إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَىٰ

Ayah 5: عَلَّمَهُ شَدِيدُ الْقُوَىٰ

Ayah 6: ذُو مِرَّةٍ فَاسْتَوَىٰ

Ayah 7: وَهُوَ بِالْأُفُقِ الْأَعْلَىٰ

Ayah 8: ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ

Ayah 9: فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَىٰ

Ayah 10: فَأَوْحَىٰ إِلَىٰ عَبْدِهِ مَا أَوْحَىٰ

Ayah 11: مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَأَىٰ

Ayah 12: أَفَتُمَارُونَهُ عَلَىٰ مَا يَرَىٰ

Ayah 13: وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَىٰ

Ayah 14: عِنْدَ سِدْرَةِ الْمُنْتَهَىٰ

Ayah 15: عِنْدَهَا جَنَّةُ الْمَأْوَىٰ

Ayah 16: إِذْ يَغْشَى السِّدْرَةَ مَا يَغْشَىٰ

Ayah 17: مَا زَاغَ الْبَصَرُ وَمَا طَغَىٰ

Ayah 18: لَقَدْ رَأَىٰ مِنْ آيَاتِ رَبِّهِ الْكُبْرَىٰ

Ayah 19: أَفَرَأَيْتُمُ اللَّاتَ وَالْعُزَّىٰ

Ayah 20: وَمَنَاةَ الثَّالِثَةَ الْأُخْرَىٰ

Ayah 21: أَلَكُمُ الذَّكَرُ وَلَهُ الْأُنْثَىٰ

Ayah 22: تِلْكَ إِذًا قِسْمَةٌ ضِيزَىٰ

Ayah 23: إِنْ هِيَ إِلَّا أَسْمَاءٌ سَمَّيْتُمُوهَا أَنْتُمْ وَآبَاؤُكُمْ مَا أَنْزَلَ اللَّهُ بِهَا مِنْ سُلْطَانٍ ۚ إِنْ يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَمَا تَهْوَى الْأَنْفُسُ ۖ وَلَقَدْ جَاءَهُمْ مِنْ رَبِّهِمُ الْهُدَىٰ

Ayah 24: أَمْ لِلْإِنْسَانِ مَا تَمَنَّىٰ

Ayah 25: فَلِلَّهِ الْآخِرَةُ وَالْأُولَىٰ

Ayah 26: وَكَمْ مِنْ مَلَكٍ فِي السَّمَاوَاتِ لَا تُغْنِي شَفَاعَتُهُمْ شَيْئًا إِلَّا مِنْ بَعْدِ أَنْ يَأْذَنَ اللَّهُ لِمَنْ يَشَاءُ وَيَرْضَىٰ

Ayah 27: إِنَّ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ لَيُسَمُّونَ الْمَلَائِكَةَ تَسْمِيَةَ الْأُنْثَىٰ

Ayah 28: وَمَا لَهُمْ بِهِ مِنْ عِلْمٍ ۖ إِنْ يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ ۖ وَإِنَّ الظَّنَّ لَا يُغْنِي مِنَ الْحَقِّ شَيْئًا

Ayah 29: فَأَعْرِضْ عَنْ مَنْ تَوَلَّىٰ عَنْ ذِكْرِنَا وَلَمْ يُرِدْ إِلَّا الْحَيَاةَ الدُّنْيَا

Ayah 30: ذَٰلِكَ مَبْلَغُهُمْ مِنَ الْعِلْمِ ۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِمَنِ اهْتَدَىٰ

Ayah 31: وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ لِيَجْزِيَ الَّذِينَ أَسَاءُوا بِمَا عَمِلُوا وَيَجْزِيَ الَّذِينَ أَحْسَنُوا بِالْحُسْنَى

Ayah 32: الَّذِينَ يَجْتَنِبُونَ كَبَائِرَ الْإِثْمِ وَالْفَوَاحِشَ إِلَّا اللَّمَمَ ۚ إِنَّ رَبَّكَ وَاسِعُ الْمَغْفِرَةِ ۚ هُوَ أَعْلَمُ بِكُمْ إِذْ أَنْشَأَكُمْ مِنَ الْأَرْضِ وَإِذْ أَنْتُمْ أَجِنَّةٌ فِي بُطُونِ أُمَّهَاتِكُمْ ۖ فَلَا تُزَكُّوا أَنْفُسَكُمْ ۖ هُوَ أَعْلَمُ بِمَنِ اتَّقَىٰ

Ayah 33: أَفَرَأَيْتَ الَّذِي تَوَلَّىٰ

Ayah 34: وَأَعْطَىٰ قَلِيلًا وَأَكْدَىٰ

Ayah 35: أَعِنْدَهُ عِلْمُ الْغَيْبِ فَهُوَ يَرَىٰ

Ayah 36: أَمْ لَمْ يُنَبَّأْ بِمَا فِي صُحُفِ مُوسَىٰ

Ayah 37: وَإِبْرَاهِيمَ الَّذِي وَفَّىٰ

Ayah 38: أَلَّا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ

Ayah 39: وَأَنْ لَيْسَ لِلْإِنْسَانِ إِلَّا مَا سَعَىٰ

Ayah 40: وَأَنَّ سَعْيَهُ سَوْفَ يُرَىٰ

Ayah 41: ثُمَّ يُجْزَاهُ الْجَزَاءَ الْأَوْفَىٰ

Ayah 42: وَأَنَّ إِلَىٰ رَبِّكَ الْمُنْتَهَىٰ

Ayah 43: وَأَنَّهُ هُوَ أَضْحَكَ وَأَبْكَىٰ

Ayah 44: وَأَنَّهُ هُوَ أَمَاتَ وَأَحْيَا

Ayah 45: وَأَنَّهُ خَلَقَ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنْثَىٰ

Ayah 46: مِنْ نُطْفَةٍ إِذَا تُمْنَىٰ

Ayah 47: وَأَنَّ عَلَيْهِ النَّشْأَةَ الْأُخْرَىٰ

Ayah 48: وَأَنَّهُ هُوَ أَغْنَىٰ وَأَقْنَىٰ

Ayah 49: وَأَنَّهُ هُوَ رَبُّ الشِّعْرَىٰ

Ayah 50: وَأَنَّهُ أَهْلَكَ عَادًا الْأُولَىٰ

Ayah 51: وَثَمُودَ فَمَا أَبْقَىٰ

Ayah 52: وَقَوْمَ نُوحٍ مِنْ قَبْلُ ۖ إِنَّهُمْ كَانُوا هُمْ أَظْلَمَ وَأَطْغَىٰ

Ayah 53: وَالْمُؤْتَفِكَةَ أَهْوَىٰ

Ayah 54: فَغَشَّاهَا مَا غَشَّىٰ

Ayah 55: فَبِأَيِّ آلَاءِ رَبِّكَ تَتَمَارَىٰ

Ayah 56: هَٰذَا نَذِيرٌ مِنَ النُّذُرِ الْأُولَىٰ

Ayah 57: أَزِفَتِ الْآزِفَةُ

Ayah 58: لَيْسَ لَهَا مِنْ دُونِ اللَّهِ كَاشِفَةٌ

Ayah 59: أَفَمِنْ هَٰذَا الْحَدِيثِ تَعْجَبُونَ

Ayah 60: وَتَضْحَكُونَ وَلَا تَبْكُونَ

Ayah 61: وَأَنْتُمْ سَامِدُونَ

Ayah 62: فَاسْجُدُوا لِلَّهِ وَاعْبُدُوا ۩

Bengali Insight (bn_bengali)

Ayat 1: নক্ষত্রের কসম, যখন অস্তমিত হয়।

Ayat 2: তোমাদের সংগী পথভ্রষ্ট হননি এবং বিপথগামীও হননি।

Ayat 3: এবং প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না।

Ayat 4: কোরআন ওহী, যা প্রত্যাদেশ হয়।

Ayat 5: তাঁকে শিক্ষা দান করে এক শক্তিশালী ফেরেশতা,

Ayat 6: সহজাত শক্তিসম্পন্ন, সে নিজ আকৃতিতে প্রকাশ পেল।

Ayat 7: উর্ধ্ব দিগন্তে,

Ayat 8: অতঃপর নিকটবর্তী হল ও ঝুলে গেল।

Ayat 9: তখন দুই ধনুকের ব্যবধান ছিল অথবা আরও কম।

Ayat 10: তখন আল্লাহ তাঁর দাসের প্রতি যা প্রত্যাদেশ করবার, তা প্রত্যাদেশ করলেন।

Ayat 11: রসূলের অন্তর মিথ্যা বলেনি যা সে দেখেছে।

Ayat 12: তোমরা কি বিষয়ে বিতর্ক করবে যা সে দেখেছে?

Ayat 13: নিশ্চয় সে তাকে আরেকবার দেখেছিল,

Ayat 14: সিদরাতুলমুন্তাহার নিকটে,

Ayat 15: যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত।

Ayat 16: যখন বৃক্ষটি দ্বারা আচ্ছন্ন হওয়ার, তদ্দ্বারা আচ্ছন্ন ছিল।

Ayat 17: তাঁর দৃষ্টিবিভ্রম হয় নি এবং সীমালংঘনও করেনি।

Ayat 18: নিশ্চয় সে তার পালনকর্তার মহান নিদর্শনাবলী অবলোকন করেছে।

Ayat 19: তোমরা কি ভেবে দেখেছ লাত ও ওযযা সম্পর্কে।

Ayat 20: এবং তৃতীয় আরেকটি মানাত সম্পর্কে?

Ayat 21: পুত্র-সন্তান কি তোমাদের জন্যে এবং কন্যা-সন্তান আল্লাহর জন্য?

Ayat 22: এমতাবস্থায় এটা তো হবে খুবই অসংগত বন্টন।

Ayat 23: এগুলো কতগুলো নাম বৈ নয়, যা তোমরা এবং তোমাদের পূর্ব-পুরুষদের রেখেছ। এর সমর্থনে আল্লাহ কোন দলীল নাযিল করেননি। তারা অনুমান এবং প্রবৃত্তিরই অনুসরণ করে। অথচ তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে পথ নির্দেশ এসেছে।

Ayat 24: মানুষ যা চায়, তাই কি পায়?

Ayat 25: অতএব, পরবর্তী ও পূর্ববর্তী সব মঙ্গলই আল্লাহর হাতে।

Ayat 26: আকাশে অনেক ফেরেশতা রয়েছে। তাদের কোন সুপারিশ ফলপ্রসূ হয় না যতক্ষণ আল্লাহ যার জন্যে ইচ্ছা ও যাকে পছন্দ করেন, অনুমতি না দেন।

Ayat 27: যারা পরকালে বিশ্বাস করে না, তারাই ফেরেশতাকে নারীবাচক নাম দিয়ে থাকে।

Ayat 28: অথচ এ বিষয়ে তাদের কোন জ্ঞান নেই। তারা কেবল অনুমানের উপর চলে। অথচ সত্যের ব্যাপারে অনুমান মোটেই ফলপ্রসূ নয়।

Ayat 29: অতএব যে আমার স্মরণে বিমুখ এবং কেবল পার্থিব জীবনই কামনা করে তার তরফ থেকে আপনি মুখ ফিরিয়ে নিন।

Ayat 30: তাদের জ্ঞানের পরিধি এ পর্যন্তই। নিশ্চয় আপনার পালনকর্তা ভাল জানেন, কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনিই ভাল জানেন কে সুপথপ্রাপ্ত হয়েছে।

Ayat 31: নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে, সবই আল্লাহর, যাতে তিনি মন্দকর্মীদেরকে তাদের কর্মের প্রতিফল দেন এবং সৎকর্মীদেরকে দেন ভাল ফল।

Ayat 32: যারা বড় বড় গোনাহ ও অশ্লীলকার্য থেকে বেঁচে থাকে ছোটখাট অপরাধ করলেও নিশ্চয় আপনার পালনকর্তার ক্ষমা সুদূর বিস্তৃত। তিনি তোমাদের সম্পর্কে ভাল জানেন, যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্তিকা থেকে এবং যখন তোমরা মাতৃগর্ভে কচি শিশু ছিলে। অতএব তোমরা আত্নপ্রশংসা করো না। তিনি ভাল জানেন কে সংযমী।

Ayat 33: আপনি কি তাকে দেখেছেন, যে মুখ ফিরিয়ে নেয়।

Ayat 34: এবং দেয় সামান্যই ও পাষাণ হয়ে যায়।

Ayat 35: তার কাছে কি অদৃশ্যের জ্ঞান আছে যে, সে দেখে?

Ayat 36: তাকে কি জানানো হয়নি যা আছে মূসার কিতাবে,

Ayat 37: এবং ইব্রাহীমের কিতাবে, যে তার দায়িত্ব পালন করেছিল?

Ayat 38: কিতাবে এই আছে যে, কোন ব্যক্তি কারও গোনাহ নিজে বহন করবে না।

Ayat 39: এবং মানুষ তাই পায়, যা সে করে,

Ayat 40: তার কর্ম শীঘ্রই দেখা হবে।

Ayat 41: অতঃপর তাকে পূর্ণ প্রতিদান দেয়া হবে।

Ayat 42: তোমার পালনকর্তার কাছে সবকিছুর সমাপ্তি,

Ayat 43: এবং তিনিই হাসান ও কাঁদান

Ayat 44: এবং তিনিই মারেন ও বাঁচান,

Ayat 45: এবং তিনিই সৃষ্টি করেন যুগল-পুরুষ ও নারী।

Ayat 46: একবিন্দু বীর্য থেকে যখন স্খলিত করা হয়।

Ayat 47: পুনরুত্থানের দায়িত্ব তাঁরই,

Ayat 48: এবং তিনিই ধনবান করেন ও সম্পদ দান করেন।

Ayat 49: তিনি শিরা নক্ষত্রের মালিক।

Ayat 50: তিনিই প্রথম আদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন,

Ayat 51: এবং সামুদকেও; অতঃপর কাউকে অব্যহতি দেননি।

Ayat 52: এবং তাদের পূর্বে নূহের সম্প্রদায়কে, তারা ছিল আরও জালেম ও অবাধ্য।

Ayat 53: তিনিই জনপদকে শুন্যে উত্তোলন করে নিক্ষেপ করেছেন।

Ayat 54: অতঃপর তাকে আচ্ছন্ন করে নেয় যা আচ্ছন্ন করার।

Ayat 55: অতঃপর তুমি তোমার পালনকর্তার কোন অনুগ্রহকে মিথ্যা বলবে?

Ayat 56: অতীতের সতর্ককারীদের মধ্যে সে-ও একজন সতর্ককারী।

Ayat 57: কেয়ামত নিকটে এসে গেছে।

Ayat 58: আল্লাহ ব্যতীত কেউ একে প্রকাশ করতে সক্ষম নয়।

Ayat 59: তোমরা কি এই বিষয়ে আশ্চর্যবোধ করছ?

Ayat 60: এবং হাসছ-ক্রন্দন করছ না?

Ayat 61: তোমরা ক্রীড়া-কৌতুক করছ,

Ayat 62: অতএব আল্লাহকে সেজদা কর এবং তাঁর এবাদত কর।

Bengali Perspective (bn_hoque)

Ayat 1: ভাবো তারকার কথা, যখন তা অস্ত যায়!

Ayat 2: তোমাদের সঙ্গী দোষ-ত্রুটি করেন না, আর তিনি বিপথেও যান না,

Ayat 3: আর তিনি ইচ্ছামত কোনো কথা বলেন না।

Ayat 4: এইখানা প্রত্যাদিষ্ট হওয়া প্রত্যাদেশবাণী বৈ তো নয়, --

Ayat 5: তাঁকে শিখিয়েছেন বিরাট শক্তিমান --

Ayat 6: বলবীর্যের অধিকারী। কাজেই তিনি পরিপূর্ণতায় পৌঁছলেন।

Ayat 7: আর তিনি রয়েছেন ঊর্ধ্ব দিগন্তে।

Ayat 8: তারপর তিনি সন্নিকটে এলেন, অতঃপর তিনি অবনত করলেন,

Ayat 9: তখন তিনি দুই ধনুকের ব্যবধানে রইলেন, অথবা আরও কাছে।

Ayat 10: তখন তিনি তাঁর বান্দার কাছে প্রত্যাদেশ করলেন যা তিনি প্রত্যাদেশ করেন।

Ayat 11: হৃদয় অস্বীকার করে নি যা তিনি দেখেছিলেন তাতে।

Ayat 12: তোমরা কি তবে তাঁর সঙ্গে বিতর্ক করবে যা তিনি দেখেছেন সে-সন্বন্ধে?

Ayat 13: আর তিনি নিশ্চয়ই তাঁকে দেখেছিলেন অন্য এক অবতরণে --

Ayat 14: দূরদিগন্তের সিদরাহ্‌-গাছের কাছে,

Ayat 15: তার কাছে আছে চির-উপভোগ্য উদ্যান।

Ayat 16: দেখো! যা আচ্ছাদন করে তা ঢেকে দিয়েছিল সিদরাহ্‌-গাছকে,

Ayat 17: দৃষ্টি বিভ্রান্ত হয় নি এবং তা সীমা ছাড়িয়েও যায় নি।

Ayat 18: তিনি নিশ্চয়ই তাঁর প্রভুর শ্রেষ্ঠ নিদর্শনগুলোর মধ্যে চেয়ে দেখেছিলেন।

Ayat 19: তোমরা কি তবে ভেবে দেখেছ লাত ও 'উযযা,

Ayat 20: এবং মানাত, -- তৃতীয় আরেকটি?

Ayat 21: তোমাদের জন্য পুত্রসন্তান আর তাঁর জন্য কন্যা!

Ayat 22: এ তো বড়ই অসংগত বন্টন!

Ayat 23: তারা নামাবলী বৈ তো নয়, যা তোমরা নামকরণ করেছ -- তোমরা ও তোমাদের পূর্বপুরুষরা, যাদের জন্য আল্লাহ্ কোনো সনদ পাঠান নি। তারা তো শুধু অনুমানের এবং যা তাদের অন্তর কামনা করে তারই অনুসরণ করে। অথচ তাদের প্রভুর কাছ থেকে তাদের কাছে পথনির্দেশ অবশ্যই এসে গেছে।

Ayat 24: অথবা মানুষের জন্য কি তাই থাকবে যা সে কামনা করে?

Ayat 25: কিন্ত শেষটা তো আল্লাহ্‌র, আর প্রথমটাও।

Ayat 26: আর মহাকাশমন্ডলে কত যে ফিরিশ্‌তা রয়েছে যাদের সুপারিশ কোনো কাজে আসবে না যতক্ষণ না আল্লাহ্ অনুমতি দেন তার জন্য যাকে তিনি ইচ্ছা করেন ও তিনি সন্তষ্ট হয়েছেন।

Ayat 27: নিঃসন্দেহ যারা পরকালে বিশ্বাস করে না তারা ফিরিশ্‌তাদের নাম দেয় মেয়েদের নামে।

Ayat 28: আর এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। তারা তো অনুমানেরই অনুসরণ করছে, আর নিঃসন্দেহ সত্যের বিরুদ্ধে অনুমানে কোনো লাভ হয় না।

Ayat 29: সেজন্য তাকে উপেক্ষা করো যে আমাদের উপদেশ থেকে ফিরে যায় আর দুনিয়ার জীবন ছাড়া আর কিছু চায় না।

Ayat 30: এইটিই তাদের জ্ঞানের শেষসীমা। নিঃসন্দেহ তোমার প্রভু -- তিনিই ভাল জানেন তাকে যে তার পথ থেকে ভ্রষ্ট হয়েছে, আর তিনিই ভাল জানেন যে সৎপথপ্রাপ্ত।

Ayat 31: আর মহাকাশমন্ডলে যা-কিছু আছে এবং যা-কিছু আছে পৃথিবীতে তা আল্লাহ্‌রই, যেন যারা মন্দ কাজ করেছে তাদের তিনি প্রতিফল দিতে পারেন যা তারা করেছে সেজন্য, আর যারা সৎকাজ করেছে তাদের তিনি ভালভাবে প্রতিদান দিতে পারেন।

Ayat 32: যারা বর্জন করে বড় বড় পাপাচার ও অশ্লীল কাজ -- মুখোমুখি হওয়া ভিন্ন -- তোমার প্রভু পরিত্রাণে নিশ্চয়ই অপরিসীম। তিনি তোমাদের ভালো জানেন যখন থেকে তিনি তোমাদের সৃষ্টির সূচনা করেছেন মাটি থেকে, আর যখন তোমরা ছিলে তোমাদের মায়ের পেটে ভ্রণরূপে। অতএব তোমরা তোমাদের নিজেদের গুণগান করো না। তিনিই ভালো জানেন তাকে যে ধর্মভীরুতা অবলন্বন করে।

Ayat 33: তুমি কি তবে তাকে দেখেছ যে ফিরে যায়,

Ayat 34: আর যৎসামান্য দান করে এবং নির্দয়তা দেখায়?

Ayat 35: তার কাছে কি অদৃশ্য সম্পর্কে জ্ঞান রয়েছে ফলে সে দেখত পাচ্ছে?

Ayat 36: অথবা তাকে কি সংবাদ দেওয়া হয় নি মূসার গ্রন্থে যা আছে সে-সন্বন্ধে,

Ayat 37: এবং ইব্রাহীম সন্বন্ধে যিনি সম্পূর্ণরূপে প্রতিপালন করেছিলেন --

Ayat 38: যথা কোনো ভারবাহী অন্যের বোঝা বহন করবে না,

Ayat 39: আর এই যে মানুষের জন্য কিছুই থাকবে না যার জন্য সে চেষ্টা না ক’রে,

Ayat 40: আর এই যে, তার প্রচেষ্টা অচিরেই দৃষ্টিগোচর হবে,

Ayat 41: তারপর তাকে প্রতিদান দেওয়া হবে পরিপূর্ণ প্রতিদানে,

Ayat 42: আর এই যে, তোমার প্রভুর দিকেই হচ্ছে শেষ-সীমা,

Ayat 43: আর এই যে, তিনিই হাসান আর তিনিই কাঁদান,

Ayat 44: আর এই যে, তিনিই মারেন ও তিনিই বাঁচান।

Ayat 45: আর এই যে, তিনিই সৃষ্টি করেছেন জোড়ায়-জোড়ায় নর ও নারী, --

Ayat 46: শুক্রকীট থেকে যখন তাকে বিন্যাস করা হয়,

Ayat 47: আর এই যে, তাঁর উপরেই রয়েছে পুনরায় উত্থানের দায়িত্ব,

Ayat 48: আর এই যে, তিনিই ধনদৌলত দেন ও সুখ-সমৃদ্ধি প্রদান করেন,

Ayat 49: আর এই যে, তিনিই শি'রা নক্ষত্রের প্রভু,

Ayat 50: আর এই যে, তিনিই ধ্বংস করেছিলেন প্রাচীনকালের 'আদ-জাতিকে,

Ayat 51: আর ছামূদ-জাতিও, তাই তিনি বাকী রাখেন নি,

Ayat 52: আর নূহ-এর লোকদলও এর আগে। নিঃসন্দেহ তারা ছিল -- তারাই তো ছিল অত্যন্ত অত্যাচারী ও বেজায় অবাধ্য।

Ayat 53: আর উলটে ফেলা শহরগুলো -- তিনি ধ্বংস করেছিলেন,

Ayat 54: ফলে তাদের তিনি ঢেকে দিয়েছিলেন যা ঢেকে দেয়।

Ayat 55: অতএব তোমার প্রভুর কোন অনুগ্রহ সম্পর্কে তুমি বাদানুবাদ করবে?

Ayat 56: প্রাচীনকালের সতর্ককারীদের মধ্যে থেকে ইনি হচ্ছেন একজন সতর্ককারী।

Ayat 57: আসন্ন ঘটনা সমাগত,

Ayat 58: এটি দূর করবার মতো আল্লাহ্ ছাড়া আর কেউ নেই।

Ayat 59: এই বিবৃতিতে তোমরা কি তাজ্জব হচ্ছ?

Ayat 60: আর তোমরা কি হাসছ, তোমরা কি আর কাঁদবে না?

Ayat 61: আর তোমরা তো হেলাফেলা করছ।

Ayat 62: অতএব আল্লাহ্‌র প্রতি সিজদা করো এবং উপাসনা করো।

English Illumination (Yusuf Ali)

Ayat 1: By the Star when it goes down,-

Ayat 2: Your Companion is neither astray nor being misled.

Ayat 3: Nor does he say (aught) of (his own) Desire.

Ayat 4: It is no less than inspiration sent down to him:

Ayat 5: He was taught by one Mighty in Power,

Ayat 6: Endued with Wisdom: for he appeared (in stately form);

Ayat 7: While he was in the highest part of the horizon:

Ayat 8: Then he approached and came closer,

Ayat 9: And was at a distance of but two bow-lengths or (even) nearer;

Ayat 10: So did (Allah) convey the inspiration to His Servant- (conveyed) what He (meant) to convey.

Ayat 11: The (Prophet's) (mind and) heart in no way falsified that which he saw.

Ayat 12: Will ye then dispute with him concerning what he saw?

Ayat 13: For indeed he saw him at a second descent,

Ayat 14: Near the Lote-tree beyond which none may pass:

Ayat 15: Near it is the Garden of Abode.

Ayat 16: Behold, the Lote-tree was shrouded (in mystery unspeakable!)

Ayat 17: (His) sight never swerved, nor did it go wrong!

Ayat 18: For truly did he see, of the Signs of his Lord, the Greatest!

Ayat 19: Have ye seen Lat. and 'Uzza,

Ayat 20: And another, the third (goddess), Manat?

Ayat 21: What! for you the male sex, and for Him, the female?

Ayat 22: Behold, such would be indeed a division most unfair!

Ayat 23: These are nothing but names which ye have devised,- ye and your fathers,- for which Allah has sent down no authority (whatever). They follow nothing but conjecture and what their own souls desire!- Even though there has already come to them Guidance from their Lord!

Ayat 24: Nay, shall man have (just) anything he hankers after?

Ayat 25: But it is to Allah that the End and the Beginning (of all things) belong.

Ayat 26: How many-so-ever be the angels in the heavens, their intercession will avail nothing except after Allah has given leave for whom He pleases and that he is acceptable to Him.

Ayat 27: Those who believe not in the Hereafter, name the angels with female names.

Ayat 28: But they have no knowledge therein. They follow nothing but conjecture; and conjecture avails nothing against Truth.

Ayat 29: Therefore shun those who turn away from Our Message and desire nothing but the life of this world.

Ayat 30: That is as far as knowledge will reach them. Verily thy Lord knoweth best those who stray from His Path, and He knoweth best those who receive guidance.

Ayat 31: Yea, to Allah belongs all that is in the heavens and on earth: so that He rewards those who do evil, according to their deeds, and He rewards those who do good, with what is best.

Ayat 32: Those who avoid great sins and shameful deeds, only (falling into) small faults,- verily thy Lord is ample in forgiveness. He knows you well when He brings you out of the earth, And when ye are hidden in your mothers' wombs. Therefore justify not yourselves: He knows best who it is that guards against evil.

Ayat 33: Seest thou one who turns back,

Ayat 34: Gives a little, then hardens (his heart)?

Ayat 35: What! Has he knowledge of the Unseen so that he can see?

Ayat 36: Nay, is he not acquainted with what is in the Books of Moses-

Ayat 37: And of Abraham who fulfilled his engagements?-

Ayat 38: Namely, that no bearer of burdens can bear the burden of another;

Ayat 39: That man can have nothing but what he strives for;

Ayat 40: That (the fruit of) his striving will soon come in sight:

Ayat 41: Then will he be rewarded with a reward complete;

Ayat 42: That to thy Lord is the final Goal;

Ayat 43: That it is He Who granteth Laughter and Tears;

Ayat 44: That it is He Who granteth Death and Life;

Ayat 45: That He did create in pairs,- male and female,

Ayat 46: From a seed when lodged (in its place);

Ayat 47: That He hath promised a Second Creation (Raising of the Dead);

Ayat 48: That it is He Who giveth wealth and satisfaction;

Ayat 49: That He is the Lord of Sirius (the Mighty Star);

Ayat 50: And that it is He Who destroyed the (powerful) ancient 'Ad (people),

Ayat 51: And the Thamud nor gave them a lease of perpetual life.

Ayat 52: And before them, the people of Noah, for that they were (all) most unjust and most insolent transgressors,

Ayat 53: And He destroyed the Overthrown Cities (of Sodom and Gomorrah).

Ayat 54: So that (ruins unknown) have covered them up.

Ayat 55: Then which of the gifts of thy Lord, (O man,) wilt thou dispute about?

Ayat 56: This is a Warner, of the (series of) Warners of old!

Ayat 57: The (Judgment) ever approaching draws nigh:

Ayat 58: No (soul) but Allah can lay it bare.

Ayat 59: Do ye then wonder at this recital?

Ayat 60: And will ye laugh and not weep,-

Ayat 61: Wasting your time in vanities?

Ayat 62: But fall ye down in prostration to Allah, and adore (Him)!