কদর (Al-Qadr)
BackSurah No: 97
The Sacred Verses (Arabic)
Ayah 1: بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ
Ayah 2: وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ
Ayah 3: لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ
Ayah 4: تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ
Ayah 5: سَلَامٌ هِيَ حَتَّىٰ مَطْلَعِ الْفَجْرِ
Bengali Insight (bn_bengali)
Ayat 1: আমি একে নাযিল করেছি শবে-কদরে।
Ayat 2: শবে-কদর সমন্ধে আপনি কি জানেন?
Ayat 3: শবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ।
Ayat 4: এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে।
Ayat 5: এটা নিরাপত্তা, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে।
Bengali Perspective (bn_hoque)
Ayat 1: নিঃসন্দেহ আমরা এটি অবতারণ করেছি মহিমান্বিত রজনীতে।
Ayat 2: আর কী তোমাকে বুঝতে দেবে মহিমান্বিত রজনীটি কি?
Ayat 3: মহিমান্বিত রজনী হচ্ছে হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ।
Ayat 4: ফিরিশ্তাগণ ও রূহ্ তাতে অবতীর্ণ হয় তাদের প্রভুর অনুমতিক্রমে প্রতিটি ব্যাপার সন্বন্ধে --
Ayat 5: শান্তি -- ফজরের উদয় পর্যন্ত তা চলতে থাকবে।
English Illumination (Yusuf Ali)
Ayat 1: We have indeed revealed this (Message) in the Night of Power:
Ayat 2: And what will explain to thee what the night of power is?
Ayat 3: The Night of Power is better than a thousand months.
Ayat 4: Therein come down the angels and the Spirit by Allah's permission, on every errand:
Ayat 5: Peace!... This until the rise of morn!