AyatGo

আলাক (Al-Alaq)

Back

Surah No: 96

The Sacred Verses (Arabic)

Ayah 1: بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ

Ayah 2: خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقٍ

Ayah 3: اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ

Ayah 4: الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ

Ayah 5: عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ

Ayah 6: كَلَّا إِنَّ الْإِنْسَانَ لَيَطْغَىٰ

Ayah 7: أَنْ رَآهُ اسْتَغْنَىٰ

Ayah 8: إِنَّ إِلَىٰ رَبِّكَ الرُّجْعَىٰ

Ayah 9: أَرَأَيْتَ الَّذِي يَنْهَىٰ

Ayah 10: عَبْدًا إِذَا صَلَّىٰ

Ayah 11: أَرَأَيْتَ إِنْ كَانَ عَلَى الْهُدَىٰ

Ayah 12: أَوْ أَمَرَ بِالتَّقْوَىٰ

Ayah 13: أَرَأَيْتَ إِنْ كَذَّبَ وَتَوَلَّىٰ

Ayah 14: أَلَمْ يَعْلَمْ بِأَنَّ اللَّهَ يَرَىٰ

Ayah 15: كَلَّا لَئِنْ لَمْ يَنْتَهِ لَنَسْفَعًا بِالنَّاصِيَةِ

Ayah 16: نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ

Ayah 17: فَلْيَدْعُ نَادِيَهُ

Ayah 18: سَنَدْعُ الزَّبَانِيَةَ

Ayah 19: كَلَّا لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ ۩

Bengali Insight (bn_bengali)

Ayat 1: পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন

Ayat 2: সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে।

Ayat 3: পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু,

Ayat 4: যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন,

Ayat 5: শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না।

Ayat 6: সত্যি সত্যি মানুষ সীমালংঘন করে,

Ayat 7: এ কারণে যে, সে নিজেকে অভাবমুক্ত মনে করে।

Ayat 8: নিশ্চয় আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে।

Ayat 9: আপনি কি তাকে দেখেছেন, যে নিষেধ করে

Ayat 10: এক বান্দাকে যখন সে নামায পড়ে?

Ayat 11: আপনি কি দেখেছেন যদি সে সৎপথে থাকে।

Ayat 12: অথবা খোদাভীতি শিক্ষা দেয়।

Ayat 13: আপনি কি দেখেছেন, যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।

Ayat 14: সে কি জানে না যে, আল্লাহ দেখেন?

Ayat 15: কখনই নয়, যদি সে বিরত না হয়, তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হেঁচড়াবই-

Ayat 16: মিথ্যাচারী, পাপীর কেশগুচ্ছ।

Ayat 17: অতএব, সে তার সভাসদদেরকে আহবান করুক।

Ayat 18: আমিও আহবান করব জাহান্নামের প্রহরীদেরকে

Ayat 19: কখনই নয়, আপনি তার আনুগত্য করবেন না। আপনি সেজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন।

Bengali Perspective (bn_hoque)

Ayat 1: তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, --

Ayat 2: সৃষ্টি করেছেন মানুষকে এক রক্তপিন্ড থেকে।

Ayat 3: পড়ো! আর তোমার প্রভু মহাসম্মানিত --

Ayat 4: যিনি শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে,

Ayat 5: শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতোই না।

Ayat 6: বস্তুতঃ মানুষ নিশ্চয়ই সীমালংঘন করেই থাকে।

Ayat 7: কারণ সে নিজেকে স্বয়ংসমৃদ্ধ দেখে।

Ayat 8: নিশ্চয় তোমার প্রভুর কাছেই প্রত্যাবর্তন।

Ayat 9: তুমি কি তাকে দেখেছ যে বারণ করে --

Ayat 10: একজন বান্দাকে যখন সে নামায পড়ে?

Ayat 11: তুমি কি লক্ষ্য করেছ -- সে সৎপথে রয়েছে কি না,

Ayat 12: অথবা ধর্মভীরুতা অবলন্বনের নির্দেশ দেয় কিনা?

Ayat 13: তুমি কি দেখেছ -- সে মিথ্যারোপ করছে ও ফিরে যাচ্ছে কি না?

Ayat 14: সে কি জানে না যে আল্লাহ্ অবশ্যই দেখতে পাচ্ছেন?

Ayat 15: না, যদি সে না থামে তবে আমরা নিশ্চয় টেনে ধরব কপালের চুলের গোছা --

Ayat 16: মিথ্যাচারী পাপাচারী চুলের গোছা!

Ayat 17: তাহলে সে ডাকুক তার সাঙ্গোপাঙ্গদের,

Ayat 18: আমরাও সঙ্গে সঙ্গে ডাকবো দুর্ধর্ষ বাহিনীকে।

Ayat 19: না, তুমি তার আজ্ঞা পালন করো না, বরং তুমি সিজদা করো এবং নিকটবর্তী হও।

English Illumination (Yusuf Ali)

Ayat 1: Proclaim! (or read!) in the name of thy Lord and Cherisher, Who created-

Ayat 2: Created man, out of a (mere) clot of congealed blood:

Ayat 3: Proclaim! And thy Lord is Most Bountiful,-

Ayat 4: He Who taught (the use of) the pen,-

Ayat 5: Taught man that which he knew not.

Ayat 6: Nay, but man doth transgress all bounds,

Ayat 7: In that he looketh upon himself as self-sufficient.

Ayat 8: Verily, to thy Lord is the return (of all).

Ayat 9: Seest thou one who forbids-

Ayat 10: A votary when he (turns) to pray?

Ayat 11: Seest thou if he is on (the road of) Guidance?-

Ayat 12: Or enjoins Righteousness?

Ayat 13: Seest thou if he denies (Truth) and turns away?

Ayat 14: Knoweth he not that Allah doth see?

Ayat 15: Let him beware! If he desist not, We will drag him by the forelock,-

Ayat 16: A lying, sinful forelock!

Ayat 17: Then, let him call (for help) to his council (of comrades):

Ayat 18: We will call on the angels of punishment (to deal with him)!

Ayat 19: Nay, heed him not: But bow down in adoration, and bring thyself the closer (to Allah)!