AyatGo

আল বুরূজ (Al-Buruj)

Back

Surah No: 85

The Sacred Verses (Arabic)

Ayah 1: بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ

Ayah 2: وَالْيَوْمِ الْمَوْعُودِ

Ayah 3: وَشَاهِدٍ وَمَشْهُودٍ

Ayah 4: قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ

Ayah 5: النَّارِ ذَاتِ الْوَقُودِ

Ayah 6: إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌ

Ayah 7: وَهُمْ عَلَىٰ مَا يَفْعَلُونَ بِالْمُؤْمِنِينَ شُهُودٌ

Ayah 8: وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ

Ayah 9: الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ شَهِيدٌ

Ayah 10: إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ

Ayah 11: إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْكَبِيرُ

Ayah 12: إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ

Ayah 13: إِنَّهُ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ

Ayah 14: وَهُوَ الْغَفُورُ الْوَدُودُ

Ayah 15: ذُو الْعَرْشِ الْمَجِيدُ

Ayah 16: فَعَّالٌ لِمَا يُرِيدُ

Ayah 17: هَلْ أَتَاكَ حَدِيثُ الْجُنُودِ

Ayah 18: فِرْعَوْنَ وَثَمُودَ

Ayah 19: بَلِ الَّذِينَ كَفَرُوا فِي تَكْذِيبٍ

Ayah 20: وَاللَّهُ مِنْ وَرَائِهِمْ مُحِيطٌ

Ayah 21: بَلْ هُوَ قُرْآنٌ مَجِيدٌ

Ayah 22: فِي لَوْحٍ مَحْفُوظٍ

Bengali Insight (bn_bengali)

Ayat 1: শপথ গ্রহ-নক্ষত্র শোভিত আকাশের,

Ayat 2: এবং প্রতিশ্রুত দিবসের,

Ayat 3: এবং সেই দিবসের, যে উপস্থিত হয় ও যাতে উপস্থিত হয়

Ayat 4: অভিশপ্ত হয়েছে গর্ত ওয়ালারা অর্থাৎ,

Ayat 5: অনেক ইন্ধনের অগ্নিসংযোগকারীরা;

Ayat 6: যখন তারা তার কিনারায় বসেছিল।

Ayat 7: এবং তারা বিশ্বাসীদের সাথে যা করেছিল, তা নিরীক্ষণ করছিল।

Ayat 8: তারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে, তারা প্রশংসিত, পরাক্রান্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল,

Ayat 9: যিনি নভোমন্ডল ও ভূমন্ডলের ক্ষমতার মালিক, আল্লাহর সামনে রয়েছে সবকিছু।

Ayat 10: যারা মুমিন পুরুষ ও নারীকে নিপীড়ন করেছে, অতঃপর তওবা করেনি, তাদের জন্যে আছে জাহান্নামের শাস্তি, আর আছে দহন যন্ত্রণা,

Ayat 11: যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্যে আছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত হয় নির্ঝরিণীসমূহ। এটাই মহাসাফল্য।

Ayat 12: নিশ্চয় তোমার পালনকর্তার পাকড়াও অত্যন্ত কঠিন।

Ayat 13: তিনিই প্রথমবার অস্তিত্ব দান করেন এবং পুনরায় জীবিত করেন।

Ayat 14: তিনি ক্ষমাশীল, প্রেমময়;

Ayat 15: মহান আরশের অধিকারী।

Ayat 16: তিনি যা চান, তাই করেন।

Ayat 17: আপনার কাছে সৈন্যবাহিনীর ইতিবৃত্ত পৌছেছে কি?

Ayat 18: ফেরাউনের এবং সামুদের?

Ayat 19: বরং যারা কাফের, তারা মিথ্যারোপে রত আছে।

Ayat 20: আল্লাহ তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রেখেছেন।

Ayat 21: বরং এটা মহান কোরআন,

Ayat 22: লওহে মাহফুযে লিপিবদ্ধ।

Bengali Perspective (bn_hoque)

Ayat 1: ভাবো নক্ষত্রপুঞ্জবিশিষ্ট আকাশের কথা,

Ayat 2: আর সেই অঙ্গীকার করা দিনের কথা,

Ayat 3: আর সাক্ষ্যদাতার ও যাদের জন্য সাক্ষ্য দেওয়া হবে তাদের কথা।

Ayat 4: খন্দকগুলোর মালিকদের নিপাত করা হয়েছে,-

Ayat 5: জ্বালানি দেওয়া অগ্নিকুন্ড;

Ayat 6: দেখো! তারা এর কিনারা বসে থাকত,

Ayat 7: আর তারা মুমিনদের সঙ্গে যা করত তার জন্য তারাই সাক্ষী ছিল।

Ayat 8: আর তারা এদের প্রতি বিরূপ ছিল না এই ব্যতীত যে এরা বিশ্বাস করত মহাশক্তিশালী পরমপ্রশংসিত আল্লাহ্ তে-

Ayat 9: যাঁর অধিকারে মহাকাশমন্ডল ও পৃথিবীর সার্বভৌম কর্তৃত্ব রয়েছে। আর আল্লাহ্ সব-কিছুর উপরে সাক্ষী রয়েছেন।

Ayat 10: নিঃসন্দেহে যারা মুমিন পুরুষ ওমুমিন নারীদের নির্যাতন করে এবং তারপরে ফেরে না, তাদের জন্য তবে রয়েছে জাহান্নামের শাস্তি, আর তাদের জন্য আছে দহন যন্ত্রণা।

Ayat 11: পক্ষান্তরে যারা ঈমান এনেছে ও সৎকর্ম করছে তাদের জন্য রয়েছে বাগানসমূহ যাদের নিচে দিয়ে বয়ে চলেছে ঝরনারাজি। এটিইতো বিরাট সাফল্য।

Ayat 12: নিঃসন্দেহে তোমার প্রভুর পাকড়ানো বড়ই কঠোর।

Ayat 13: নিঃসন্দেহে তিনি, তিনিই সৃষ্টি শুরু করেন এবং পুনঃসৃষ্টি করেন;

Ayat 14: আর তিনিই পরিত্রাণকারী, প্রেমময়,

Ayat 15: সম্মানিত আরশের অধিকারী,

Ayat 16: তিনি যা চাহেন তার একক কর্মকর্তা।

Ayat 17: তোমার কাছে কি সৈন্যবাহিনীর সংবাদ পৌঁছেছে-

Ayat 18: ফিরআউনের ও ছামূদের?

Ayat 19: বস্তুত যারা অবিশ্বাস করেছে তারা মিথ্যারোপ করায় রত;

Ayat 20: কিন্তু আল্লাহ্ তাদের পেছন থেকে ঘেরাও করে রয়েছেন।

Ayat 21: বস্তুত এ হচ্ছে সম্মানিত কুরআন-

Ayat 22: সুরক্ষিত ফলকে।

English Illumination (Yusuf Ali)

Ayat 1: By the sky, (displaying) the Zodiacal Signs;

Ayat 2: By the promised Day (of Judgment);

Ayat 3: By one that witnesses, and the subject of the witness;-

Ayat 4: Woe to the makers of the pit (of fire),

Ayat 5: Fire supplied (abundantly) with fuel:

Ayat 6: Behold! they sat over against the (fire),

Ayat 7: And they witnessed (all) that they were doing against the Believers.

Ayat 8: And they ill-treated them for no other reason than that they believed in Allah, Exalted in Power, Worthy of all Praise!-

Ayat 9: Him to Whom belongs the dominion of the heavens and the earth! And Allah is Witness to all things.

Ayat 10: Those who persecute (or draw into temptation) the Believers, men and women, and do not turn in repentance, will have the Penalty of Hell: They will have the Penalty of the Burning Fire.

Ayat 11: For those who believe and do righteous deeds, will be Gardens; beneath which rivers flow: That is the great Salvation, (the fulfilment of all desires),

Ayat 12: Truly strong is the Grip (and Power) of thy Lord.

Ayat 13: It is He Who creates from the very beginning, and He can restore (life).

Ayat 14: And He is the Oft-Forgiving, Full of Loving-Kindness,

Ayat 15: Lord of the Throne of Glory,

Ayat 16: Doer (without let) of all that He intends.

Ayat 17: Has the story reached thee, of the forces-

Ayat 18: Of Pharaoh and the Thamud?

Ayat 19: And yet the Unbelievers (persist) in rejecting (the Truth)!

Ayat 20: But Allah doth encompass them from behind!

Ayat 21: Nay, this is a Glorious Qur'an,

Ayat 22: (Inscribed) in a Tablet Preserved!