AyatGo

আল ইনশিক্বাক্ব (Al-Inshiqaq)

Back

Surah No: 84

The Sacred Verses (Arabic)

Ayah 1: بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ إِذَا السَّمَاءُ انْشَقَّتْ

Ayah 2: وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ

Ayah 3: وَإِذَا الْأَرْضُ مُدَّتْ

Ayah 4: وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ

Ayah 5: وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ

Ayah 6: يَا أَيُّهَا الْإِنْسَانُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَاقِيهِ

Ayah 7: فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ

Ayah 8: فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا

Ayah 9: وَيَنْقَلِبُ إِلَىٰ أَهْلِهِ مَسْرُورًا

Ayah 10: وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ

Ayah 11: فَسَوْفَ يَدْعُو ثُبُورًا

Ayah 12: وَيَصْلَىٰ سَعِيرًا

Ayah 13: إِنَّهُ كَانَ فِي أَهْلِهِ مَسْرُورًا

Ayah 14: إِنَّهُ ظَنَّ أَنْ لَنْ يَحُورَ

Ayah 15: بَلَىٰ إِنَّ رَبَّهُ كَانَ بِهِ بَصِيرًا

Ayah 16: فَلَا أُقْسِمُ بِالشَّفَقِ

Ayah 17: وَاللَّيْلِ وَمَا وَسَقَ

Ayah 18: وَالْقَمَرِ إِذَا اتَّسَقَ

Ayah 19: لَتَرْكَبُنَّ طَبَقًا عَنْ طَبَقٍ

Ayah 20: فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ

Ayah 21: وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ ۩

Ayah 22: بَلِ الَّذِينَ كَفَرُوا يُكَذِّبُونَ

Ayah 23: وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ

Ayah 24: فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيمٍ

Ayah 25: إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ

Bengali Insight (bn_bengali)

Ayat 1: যখন আকাশ বিদীর্ণ হবে,

Ayat 2: ও তার পালনকর্তার আদেশ পালন করবে এবং আকাশ এরই উপযুক্ত

Ayat 3: এবং যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে।

Ayat 4: এবং পৃথিবী তার গর্ভস্থিত সবকিছু বাইরে নিক্ষেপ করবে ও শুন্যগর্ভ হয়ে যাবে।

Ayat 5: এবং তার পালনকর্তার আদেশ পালন করবে এবং পৃথিবী এরই উপযুক্ত।

Ayat 6: হে মানুষ, তোমাকে তোমরা পালনকর্তা পর্যন্ত পৌছতে কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তার সাক্ষাৎ ঘটবে।

Ayat 7: যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে

Ayat 8: তার হিসাব-নিকাশ সহজে হয়ে যাবে

Ayat 9: এবং সে তার পরিবার-পরিজনের কাছে হৃষ্টচিত্তে ফিরে যাবে

Ayat 10: এবং যাকে তার আমলনামা পিঠের পশ্চাদ্দিক থেকে দেয়া, হবে,

Ayat 11: সে মৃত্যুকে আহবান করবে,

Ayat 12: এবং জাহান্নামে প্রবেশ করবে।

Ayat 13: সে তার পরিবার-পরিজনের মধ্যে আনন্দিত ছিল।

Ayat 14: সে মনে করত যে, সে কখনও ফিরে যাবে না।

Ayat 15: কেন যাবে না, তার পালনকর্তা তো তাকে দেখতেন।

Ayat 16: আমি শপথ করি সন্ধ্যাকালীন লাল আভার

Ayat 17: এবং রাত্রির, এবং তাতে যার সমাবেশ ঘটে

Ayat 18: এবং চন্দ্রের, যখন তা পূর্ণরূপ লাভ করে,

Ayat 19: নিশ্চয় তোমরা এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে আরোহণ করবে।

Ayat 20: অতএব, তাদের কি হল যে, তারা ঈমান আনে না?

Ayat 21: যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয়, তখন সেজদা করে না।

Ayat 22: বরং কাফেররা এর প্রতি মিথ্যারোপ করে।

Ayat 23: তারা যা সংরক্ষণ করে, আল্লাহ তা জানেন।

Ayat 24: অতএব, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন।

Ayat 25: কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার।

Bengali Perspective (bn_hoque)

Ayat 1: যখন আকাশ খন্ডবিখন্ড হবে,

Ayat 2: আর তার প্রভুর প্রতি উৎকর্ণ হবে এবং কর্তব্যরত হবে --

Ayat 3: আর যখন পৃথিবীকে সমতল করা হবে,

Ayat 4: আর তার ভেতরে যা-কিছু রয়েছে তা নিক্ষেপ করবে এবং শূন্যগর্ভ হবে,

Ayat 5: ফলে তার প্রভুর প্রতি উৎকর্ণ হবে এবং কর্তব্যরত হবে।

Ayat 6: ওহে মানব! নিশ্চয় তোমার প্রভুর তরফে তোমাকে প্রচেষ্টা চালাতে হবে বিশেষ উদ্যমে, তাহলে তুমি তাঁর সাক্ষাৎ পাবে।

Ayat 7: সুতরাং তার ক্ষেত্রে যাকে তার নিবন্ধগ্রন্থ তার ডান হাতে দেওয়া হবে,

Ayat 8: তাকে তো তবে হিসেব চুকিয়ে দেওয়া হবে সহজ হিসেবনিকেশে,

Ayat 9: আর সে তার স্বজনদের কাছে ফিরে যাবে খুশি হয়ে।

Ayat 10: আর তার ক্ষেত্রে যাকে তার নিবন্ধগ্রন্থ তার পিঠের পশ্চাৎ দিকে দেওয়া হবে,

Ayat 11: সে তখনই ধ্বংসের জন্য আর্তনাদ করবে,

Ayat 12: আর জ্বলন্ত আগুনে প্রবেশ করবে।

Ayat 13: নিঃসন্দেহ সে তার স্বজনদের মধ্যে ফুর্তিতে ছিল।

Ayat 14: নিঃসন্দেহ সে ভেবেছিল যে সে কখনো ফিরে আসবে না।

Ayat 15: না, নিঃসন্দেহ তার প্রভু বরাবর তার প্রতি দৃষ্টিদাতা।

Ayat 16: কিন্ত না, আমি সাক্ষী করছি সূর্যাস্তের রক্তিমাভা,

Ayat 17: আর রাত্রিকে ও যা-কিছু তা তাড়িয়ে নেয়,

Ayat 18: আর চন্দ্রকে যখন সে পূর্ণাঙ্গতা পায়,

Ayat 19: যেন তোমরা এক স্তর থেকে অন্য স্তরে আরোহণ করতে পারো।

Ayat 20: সুতরাং তাদের কী হয়েছে যে তারা ঈমান আনছে না,

Ayat 21: আর যখন তাদের নিকট কুরআন পাঠ করা হয় তখন তারা সিজদা করে না?

Ayat 22: পরন্তু যারা অবিশ্বাস করে তারা মিথ্যারোপ করে,

Ayat 23: অথচ আল্লাহ্ ভালো জানেন যা তারা লুকোচ্ছে।

Ayat 24: অতএব তাদের সুসংবাদ দাও মর্মন্তুদ শাস্তির,

Ayat 25: তারা ব্যতীত যারা ঈমান এনেছে ও সৎকাজ করছে, -- তাদের জন্য রয়েছে এক নিরবচ্ছিন্ন প্রতিদান।

English Illumination (Yusuf Ali)

Ayat 1: When the sky is rent asunder,

Ayat 2: And hearkens to (the Command of) its Lord, and it must needs (do so);-

Ayat 3: And when the earth is flattened out,

Ayat 4: And casts forth what is within it and becomes (clean) empty,

Ayat 5: And hearkens to (the Command of) its Lord,- and it must needs (do so);- (then will come Home the full reality).

Ayat 6: O thou man! Verily thou art ever toiling on towards thy Lord- painfully toiling,- but thou shalt meet Him.

Ayat 7: Then he who is given his Record in his right hand,

Ayat 8: Soon will his account be taken by an easy reckoning,

Ayat 9: And he will turn to his people, rejoicing!

Ayat 10: But he who is given his Record behind his back,-

Ayat 11: Soon will he cry for perdition,

Ayat 12: And he will enter a Blazing Fire.

Ayat 13: Truly, did he go about among his people, rejoicing!

Ayat 14: Truly, did he think that he would not have to return (to Us)!

Ayat 15: Nay, nay! for his Lord was (ever) watchful of him!

Ayat 16: So I do call to witness the ruddy glow of Sunset;

Ayat 17: The Night and its Homing;

Ayat 18: And the Moon in her fullness:

Ayat 19: Ye shall surely travel from stage to stage.

Ayat 20: What then is the matter with them, that they believe not?-

Ayat 21: And when the Qur'an is read to them, they fall not prostrate,

Ayat 22: But on the contrary the Unbelievers reject (it).

Ayat 23: But Allah has full knowledge of what they secrete (in their breasts)

Ayat 24: So announce to them a Penalty Grievous,

Ayat 25: Except to those who believe and work righteous deeds: For them is a Reward that will never fail.