AyatGo

আবাসা (Abasa)

Back

Surah No: 80

The Sacred Verses (Arabic)

Ayah 1: بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ عَبَسَ وَتَوَلَّىٰ

Ayah 2: أَنْ جَاءَهُ الْأَعْمَىٰ

Ayah 3: وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّىٰ

Ayah 4: أَوْ يَذَّكَّرُ فَتَنْفَعَهُ الذِّكْرَىٰ

Ayah 5: أَمَّا مَنِ اسْتَغْنَىٰ

Ayah 6: فَأَنْتَ لَهُ تَصَدَّىٰ

Ayah 7: وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ

Ayah 8: وَأَمَّا مَنْ جَاءَكَ يَسْعَىٰ

Ayah 9: وَهُوَ يَخْشَىٰ

Ayah 10: فَأَنْتَ عَنْهُ تَلَهَّىٰ

Ayah 11: كَلَّا إِنَّهَا تَذْكِرَةٌ

Ayah 12: فَمَنْ شَاءَ ذَكَرَهُ

Ayah 13: فِي صُحُفٍ مُكَرَّمَةٍ

Ayah 14: مَرْفُوعَةٍ مُطَهَّرَةٍ

Ayah 15: بِأَيْدِي سَفَرَةٍ

Ayah 16: كِرَامٍ بَرَرَةٍ

Ayah 17: قُتِلَ الْإِنْسَانُ مَا أَكْفَرَهُ

Ayah 18: مِنْ أَيِّ شَيْءٍ خَلَقَهُ

Ayah 19: مِنْ نُطْفَةٍ خَلَقَهُ فَقَدَّرَهُ

Ayah 20: ثُمَّ السَّبِيلَ يَسَّرَهُ

Ayah 21: ثُمَّ أَمَاتَهُ فَأَقْبَرَهُ

Ayah 22: ثُمَّ إِذَا شَاءَ أَنْشَرَهُ

Ayah 23: كَلَّا لَمَّا يَقْضِ مَا أَمَرَهُ

Ayah 24: فَلْيَنْظُرِ الْإِنْسَانُ إِلَىٰ طَعَامِهِ

Ayah 25: أَنَّا صَبَبْنَا الْمَاءَ صَبًّا

Ayah 26: ثُمَّ شَقَقْنَا الْأَرْضَ شَقًّا

Ayah 27: فَأَنْبَتْنَا فِيهَا حَبًّا

Ayah 28: وَعِنَبًا وَقَضْبًا

Ayah 29: وَزَيْتُونًا وَنَخْلًا

Ayah 30: وَحَدَائِقَ غُلْبًا

Ayah 31: وَفَاكِهَةً وَأَبًّا

Ayah 32: مَتَاعًا لَكُمْ وَلِأَنْعَامِكُمْ

Ayah 33: فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ

Ayah 34: يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ

Ayah 35: وَأُمِّهِ وَأَبِيهِ

Ayah 36: وَصَاحِبَتِهِ وَبَنِيهِ

Ayah 37: لِكُلِّ امْرِئٍ مِنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ

Ayah 38: وُجُوهٌ يَوْمَئِذٍ مُسْفِرَةٌ

Ayah 39: ضَاحِكَةٌ مُسْتَبْشِرَةٌ

Ayah 40: وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ

Ayah 41: تَرْهَقُهَا قَتَرَةٌ

Ayah 42: أُولَٰئِكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ

Bengali Insight (bn_bengali)

Ayat 1: তিনি ভ্রূকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন।

Ayat 2: কারণ, তাঁর কাছে এক অন্ধ আগমন করল।

Ayat 3: আপনি কি জানেন, সে হয়তো পরিশুদ্ধ হত,

Ayat 4: অথবা উপদেশ গ্রহণ করতো এবং উপদেশ তার উপকার হত।

Ayat 5: পরন্তু যে বেপরোয়া,

Ayat 6: আপনি তার চিন্তায় মশগুল।

Ayat 7: সে শুদ্ধ না হলে আপনার কোন দোষ নেই।

Ayat 8: যে আপনার কাছে দৌড়ে আসলো

Ayat 9: এমতাবস্থায় যে, সে ভয় করে,

Ayat 10: আপনি তাকে অবজ্ঞা করলেন।

Ayat 11: কখনও এরূপ করবেন না, এটা উপদেশবানী।

Ayat 12: অতএব, যে ইচ্ছা করবে, সে একে গ্রহণ করবে।

Ayat 13: এটা লিখিত আছে সম্মানিত,

Ayat 14: উচ্চ পবিত্র পত্রসমূহে,

Ayat 15: লিপিকারের হস্তে,

Ayat 16: যারা মহৎ, পূত চরিত্র।

Ayat 17: মানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ!

Ayat 18: তিনি তাকে কি বস্তু থেকে সৃষ্টি করেছেন?

Ayat 19: শুক্র থেকে তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে সুপরিমিত করেছেন।

Ayat 20: অতঃপর তার পথ সহজ করেছেন,

Ayat 21: অতঃপর তার মৃত্যু ঘটান ও কবরস্থ করেন তাকে।

Ayat 22: এরপর যখন ইচ্ছা করবেন তখন তাকে পুনরুজ্জীবিত করবেন।

Ayat 23: সে কখনও কৃতজ্ঞ হয়নি, তিনি তাকে যা আদেশ করেছেন, সে তা পূর্ণ করেনি।

Ayat 24: মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক,

Ayat 25: আমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করেছি,

Ayat 26: এরপর আমি ভূমিকে বিদীর্ণ করেছি,

Ayat 27: অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য,

Ayat 28: আঙ্গুর, শাক-সব্জি,

Ayat 29: যয়তুন, খর্জূর,

Ayat 30: ঘন উদ্যান,

Ayat 31: ফল এবং ঘাস

Ayat 32: তোমাদেরও তোমাদের চতুস্পদ জন্তুদের উপাকারার্থে।

Ayat 33: অতঃপর যেদিন কর্ণবিদারক নাদ আসবে,

Ayat 34: সেদিন পলায়ন করবে মানুষ তার ভ্রাতার কাছ থেকে,

Ayat 35: তার মাতা, তার পিতা,

Ayat 36: তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে।

Ayat 37: সেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে।

Ayat 38: অনেক মুখমন্ডল সেদিন হবে উজ্জ্বল,

Ayat 39: সহাস্য ও প্রফুল্ল।

Ayat 40: এবং অনেক মুখমন্ডল সেদিন হবে ধুলি ধূসরিত।

Ayat 41: তাদেরকে কালিমা আচ্ছন্ন করে রাখবে।

Ayat 42: তারাই কাফের পাপিষ্ঠের দল।

Bengali Perspective (bn_hoque)

Ayat 1: তিনি ভ্রকুটি করলেন এবং ফিরে বসলেন,

Ayat 2: কেননা একজন অন্ধ তাঁর কাছে এসেছিল।

Ayat 3: আর কী তোমাকে বুঝতে দেবে যে সে হয়ত পবিত্র হতে চেয়েছিল,

Ayat 4: অথবা সে মনোনিবেশ করত, ফলে স্মারকবাণী তার উপকারে আসত?

Ayat 5: আর তার ক্ষেত্রে যে নিজেকে সমৃদ্ধ ভাবে,

Ayat 6: তুমি তো তার প্রতিই মনোযোগ দেখাচ্ছ।

Ayat 7: অথচ তোমার উপরে নেই যদি সে নিজেকে পবিত্র না করে।

Ayat 8: আর তার ক্ষেত্রে যে তোমার কাছে এসেছিল আগ্রহ নিয়ে,

Ayat 9: আর সে ভয় করছিল,

Ayat 10: কিন্ত তুমি তার প্রতি অবহেলা দেখালে।

Ayat 11: কদাচ না! নিঃসন্দেহ এ এক স্মরণীয় বার্তা,

Ayat 12: অতএব যে ইচ্ছা করে সে তা স্মরণ রাখুক।

Ayat 13: সম্মানিত পৃষ্ঠাগুলোয় --

Ayat 14: সুউন্নত, সুপবিত্র,

Ayat 15: লেখকদের হস্তাক্ষরে,

Ayat 16: সম্মানিত, গুণান্নিত।

Ayat 17: যা তাকে অকৃতজ্ঞ বানিয়েছে সেজন্য মানুষকে ধ্বংস করা হোক।

Ayat 18: কী জিনিস থেকে তাকে তিনি সৃষ্টি করেছেন?

Ayat 19: এক শুক্রকীট থেকে! তিনি তাকে সৃষ্টি করেছেন, তারপর তিনি তাকে সুসমঞ্জস করেছেন,

Ayat 20: তারপর তার জন্য পথ সহজ করে দিয়েছেন,

Ayat 21: তারপর তিনি তার মৃত্যু ঘটান, এবং তাকে কবরস্থ করেন,

Ayat 22: তারপর যখন তিনি চাইবেন তখন তাকে পুনর্জীবিত করবেন।

Ayat 23: না, তাকে তিনি যা আদেশ করেছিলেন তা সে পালন করে নি।

Ayat 24: অতএব মানুষ তার খাদ্যের দিকে ভেবে দেখুক --

Ayat 25: কেমন ক’রে আমরা বৃষ্টি বর্ষণ করি বর্ষণধারায়,

Ayat 26: তারপর আমরা মাটিকে ফাটিয়ে দিই চৌচির ক’রে,

Ayat 27: তারপর তাতে আমরা জন্মাই শস্য,

Ayat 28: আর আঙ্গুর ও শাকসবজি,

Ayat 29: আর জলপাই ও খেজুর,

Ayat 30: আর ঘন গাছপালাময় বাগান,

Ayat 31: আর ফলফসল ও তৃণলতা, --

Ayat 32: তোমাদের জন্য খাদ্যভান্ডার ও তোমাদের গবাদি-পশুর জন্যেও।

Ayat 33: তারপর যেদিন কান-ফাটানো আওয়াজ আসবে --

Ayat 34: সেইদিন মানুষ তার ভাইকে ছেড়ে পালাবে,

Ayat 35: আর তার মাকে ও তার বাবাকে,

Ayat 36: আর তার পতিপত্নীকে ও তার সন্তানসন্ততিকে।

Ayat 37: সেদিন তাদের মধ্যের প্রত্যেক লোকেরই এত ব্যস্ততা থাকবে যে তাকে বেখেয়াল করে দেবে।

Ayat 38: অনেক মুখ সেইদিন হবে উজ্জ্বল,

Ayat 39: হাসিমাখা, আনন্দমুখর,

Ayat 40: আর সেইদিন অনেক মুখ -- তাদের উপরে ধূলো-বালি,

Ayat 41: কালো- আঁধার তাদের ঢেকে ফেলবে।

Ayat 42: এরা নিজেরাই সত্যপ্রত্যাখ্যানকারী, দুষ্কৃতিকারী।

English Illumination (Yusuf Ali)

Ayat 1: (The Prophet) frowned and turned away,

Ayat 2: Because there came to him the blind man (interrupting).

Ayat 3: But what could tell thee but that perchance he might grow (in spiritual understanding)?-

Ayat 4: Or that he might receive admonition, and the teaching might profit him?

Ayat 5: As to one who regards Himself as self-sufficient,

Ayat 6: To him dost thou attend;

Ayat 7: Though it is no blame to thee if he grow not (in spiritual understanding).

Ayat 8: But as to him who came to thee striving earnestly,

Ayat 9: And with fear (in his heart),

Ayat 10: Of him wast thou unmindful.

Ayat 11: By no means (should it be so)! For it is indeed a Message of instruction:

Ayat 12: Therefore let whoso will, keep it in remembrance.

Ayat 13: (It is) in Books held (greatly) in honour,

Ayat 14: Exalted (in dignity), kept pure and holy,

Ayat 15: (Written) by the hands of scribes-

Ayat 16: Honourable and Pious and Just.

Ayat 17: Woe to man! What hath made him reject Allah;

Ayat 18: From what stuff hath He created him?

Ayat 19: From a sperm-drop: He hath created him, and then mouldeth him in due proportions;

Ayat 20: Then doth He make His path smooth for him;

Ayat 21: Then He causeth him to die, and putteth him in his grave;

Ayat 22: Then, when it is His Will, He will raise him up (again).

Ayat 23: By no means hath he fulfilled what Allah hath commanded him.

Ayat 24: Then let man look at his food, (and how We provide it):

Ayat 25: For that We pour forth water in abundance,

Ayat 26: And We split the earth in fragments,

Ayat 27: And produce therein corn,

Ayat 28: And Grapes and nutritious plants,

Ayat 29: And Olives and Dates,

Ayat 30: And enclosed Gardens, dense with lofty trees,

Ayat 31: And fruits and fodder,-

Ayat 32: For use and convenience to you and your cattle.

Ayat 33: At length, when there comes the Deafening Noise,-

Ayat 34: That Day shall a man flee from his own brother,

Ayat 35: And from his mother and his father,

Ayat 36: And from his wife and his children.

Ayat 37: Each one of them, that Day, will have enough concern (of his own) to make him indifferent to the others.

Ayat 38: Some faces that Day will be beaming,

Ayat 39: Laughing, rejoicing.

Ayat 40: And other faces that Day will be dust-stained,

Ayat 41: Blackness will cover them:

Ayat 42: Such will be the Rejecters of Allah, the doers of iniquity.