আন-নযিআ'ত (An-Nazi'at)
BackSurah No: 79
The Sacred Verses (Arabic)
Ayah 1: بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَالنَّازِعَاتِ غَرْقًا
Ayah 2: وَالنَّاشِطَاتِ نَشْطًا
Ayah 3: وَالسَّابِحَاتِ سَبْحًا
Ayah 4: فَالسَّابِقَاتِ سَبْقًا
Ayah 5: فَالْمُدَبِّرَاتِ أَمْرًا
Ayah 6: يَوْمَ تَرْجُفُ الرَّاجِفَةُ
Ayah 7: تَتْبَعُهَا الرَّادِفَةُ
Ayah 8: قُلُوبٌ يَوْمَئِذٍ وَاجِفَةٌ
Ayah 9: أَبْصَارُهَا خَاشِعَةٌ
Ayah 10: يَقُولُونَ أَإِنَّا لَمَرْدُودُونَ فِي الْحَافِرَةِ
Ayah 11: أَإِذَا كُنَّا عِظَامًا نَخِرَةً
Ayah 12: قَالُوا تِلْكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ
Ayah 13: فَإِنَّمَا هِيَ زَجْرَةٌ وَاحِدَةٌ
Ayah 14: فَإِذَا هُمْ بِالسَّاهِرَةِ
Ayah 15: هَلْ أَتَاكَ حَدِيثُ مُوسَىٰ
Ayah 16: إِذْ نَادَاهُ رَبُّهُ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى
Ayah 17: اذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُ طَغَىٰ
Ayah 18: فَقُلْ هَلْ لَكَ إِلَىٰ أَنْ تَزَكَّىٰ
Ayah 19: وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰ
Ayah 20: فَأَرَاهُ الْآيَةَ الْكُبْرَىٰ
Ayah 21: فَكَذَّبَ وَعَصَىٰ
Ayah 22: ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰ
Ayah 23: فَحَشَرَ فَنَادَىٰ
Ayah 24: فَقَالَ أَنَا رَبُّكُمُ الْأَعْلَىٰ
Ayah 25: فَأَخَذَهُ اللَّهُ نَكَالَ الْآخِرَةِ وَالْأُولَىٰ
Ayah 26: إِنَّ فِي ذَٰلِكَ لَعِبْرَةً لِمَنْ يَخْشَىٰ
Ayah 27: أَأَنْتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ السَّمَاءُ ۚ بَنَاهَا
Ayah 28: رَفَعَ سَمْكَهَا فَسَوَّاهَا
Ayah 29: وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَاهَا
Ayah 30: وَالْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَاهَا
Ayah 31: أَخْرَجَ مِنْهَا مَاءَهَا وَمَرْعَاهَا
Ayah 32: وَالْجِبَالَ أَرْسَاهَا
Ayah 33: مَتَاعًا لَكُمْ وَلِأَنْعَامِكُمْ
Ayah 34: فَإِذَا جَاءَتِ الطَّامَّةُ الْكُبْرَىٰ
Ayah 35: يَوْمَ يَتَذَكَّرُ الْإِنْسَانُ مَا سَعَىٰ
Ayah 36: وَبُرِّزَتِ الْجَحِيمُ لِمَنْ يَرَىٰ
Ayah 37: فَأَمَّا مَنْ طَغَىٰ
Ayah 38: وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا
Ayah 39: فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَىٰ
Ayah 40: وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَىٰ
Ayah 41: فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَىٰ
Ayah 42: يَسْأَلُونَكَ عَنِ السَّاعَةِ أَيَّانَ مُرْسَاهَا
Ayah 43: فِيمَ أَنْتَ مِنْ ذِكْرَاهَا
Ayah 44: إِلَىٰ رَبِّكَ مُنْتَهَاهَا
Ayah 45: إِنَّمَا أَنْتَ مُنْذِرُ مَنْ يَخْشَاهَا
Ayah 46: كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوا إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَاهَا
Bengali Insight (bn_bengali)
Ayat 1: শপথ সেই ফেরেশতাগণের, যারা ডুব দিয়ে আত্মা উৎপাটন করে,
Ayat 2: শপথ তাদের, যারা আত্মার বাঁধন খুলে দেয় মৃদুভাবে;
Ayat 3: শপথ তাদের, যারা সন্তরণ করে দ্রুতগতিতে,
Ayat 4: শপথ তাদের, যারা দ্রুতগতিতে অগ্রসর হয় এবং
Ayat 5: শপথ তাদের, যারা সকল কর্মনির্বাহ করে, কেয়ামত অবশ্যই হবে।
Ayat 6: যেদিন প্রকম্পিত করবে প্রকম্পিতকারী,
Ayat 7: অতঃপর পশ্চাতে আসবে পশ্চাদগামী;
Ayat 8: সেদিন অনেক হৃদয় ভীত-বিহবল হবে।
Ayat 9: তাদের দৃষ্টি নত হবে।
Ayat 10: তারা বলেঃ আমরা কি উলটো পায়ে প্রত্যাবর্তিত হবই-
Ayat 11: গলিত অস্থি হয়ে যাওয়ার পরও?
Ayat 12: তবে তো এ প্রত্যাবর্তন সর্বনাশা হবে!
Ayat 13: অতএব, এটা তো কেবল এক মহা-নাদ,
Ayat 14: তখনই তারা ময়দানে আবির্ভূত হবে।
Ayat 15: মূসার বৃত্তান্ত আপনার কাছে পৌছেছে কি?
Ayat 16: যখন তার পালনকর্তা তাকে পবিত্র তুয়া উপ্যকায় আহবান করেছিলেন,
Ayat 17: ফেরাউনের কাছে যাও, নিশ্চয় সে সীমালংঘন করেছে।
Ayat 18: অতঃপর বলঃ তোমার পবিত্র হওয়ার আগ্রহ আছে কি?
Ayat 19: আমি তোমাকে তোমার পালনকর্তার দিকে পথ দেখাব, যাতে তুমি তাকে ভয় কর।
Ayat 20: অতঃপর সে তাকে মহা-নিদর্শন দেখাল।
Ayat 21: কিন্তু সে মিথ্যারোপ করল এবং অমান্য করল।
Ayat 22: অতঃপর সে প্রতিকার চেষ্টায় প্রস্থান করল।
Ayat 23: সে সকলকে সমবেত করল এবং সজোরে আহবান করল,
Ayat 24: এবং বললঃ আমিই তোমাদের সেরা পালনকর্তা।
Ayat 25: অতঃপর আল্লাহ তাকে পরকালের ও ইহকালের শাস্তি দিলেন।
Ayat 26: যে ভয় করে তার জন্যে অবশ্যই এতে শিক্ষা রয়েছে।
Ayat 27: তোমাদের সৃষ্টি অধিক কঠিন না আকাশের, যা তিনি নির্মাণ করেছেন?
Ayat 28: তিনি একে উচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন।
Ayat 29: তিনি এর রাত্রিকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং এর সূর্যোলোক প্রকাশ করেছেন।
Ayat 30: পৃথিবীকে এর পরে বিস্তৃত করেছেন।
Ayat 31: তিনি এর মধ্য থেকে এর পানি ও ঘাম নির্গত করেছেন,
Ayat 32: পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন,
Ayat 33: তোমাদের ও তোমাদের চতুস্পদ জন্তুদের উপকারার্থে।
Ayat 34: অতঃপর যখন মহাসংকট এসে যাবে।
Ayat 35: অর্থাৎ যেদিন মানুষ তার কৃতকর্ম স্মরণ করবে
Ayat 36: এবং দর্শকদের জন্যে জাহান্নাম প্রকাশ করা হবে,
Ayat 37: তখন যে ব্যক্তি সীমালংঘন করেছে;
Ayat 38: এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে,
Ayat 39: তার ঠিকানা হবে জাহান্নাম।
Ayat 40: পক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দন্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং খেয়াল-খুশী থেকে নিজেকে নিবৃত্ত রেখেছে,
Ayat 41: তার ঠিকানা হবে জান্নাত।
Ayat 42: তারা আপনাকে জিজ্ঞাসা করে, কেয়ামত কখন হবে?
Ayat 43: এর বর্ণনার সাথে আপনার কি সম্পর্ক ?
Ayat 44: এর চরম জ্ঞান আপনার পালনকর্তার কাছে।
Ayat 45: যে একে ভয় করে, আপনি তো কেবল তাকেই সতর্ক করবেন।
Ayat 46: যেদিন তারা একে দেখবে, সেদিন মনে হবে যেন তারা দুনিয়াতে মাত্র এক সন্ধ্যা অথবা এক সকাল অবস্থান করেছে।
Bengali Perspective (bn_hoque)
Ayat 1: ভাবো প্রচেষ্টাকারীদের প্রচন্ড-প্রচেষ্টার কথা;
Ayat 2: আর ক্ষিপ্রগামীদের ত্বরিত এগুনোয়,
Ayat 3: আর সন্তরণকারীদের দ্রত সন্তরণে,
Ayat 4: আর অগ্রগামীরা এগিয়েই চলেছে,
Ayat 5: তারপর ঘটনানিয়ন্ত্রণকারীদের কথা!
Ayat 6: সেদিন স্পন্দিত হবে বিরাট স্পন্দনে,
Ayat 7: পরবর্তী ঘটনা তাকে অনুসরণ করবেই।
Ayat 8: হৃদয় সেদিন সন্ত্রস্ত হবে,
Ayat 9: তাদের চোখ হবে অবনত।
Ayat 10: তারা বলছে -- ''আমরা কি সত্যিই প্রথমাবস্থায় প্রত্যাবর্তিত হব?
Ayat 11: ''যখন আমরা গলা-পচা হাড্ডি হয়ে যাব তখনও?’’
Ayat 12: তারা বলে -- ''তাই যদি হয় তবে এ হবে সর্বনাশা প্রত্যাবর্তন।’’
Ayat 13: কিন্ত এটি নিশ্চয়ই হবে একটি মহাগর্জন,
Ayat 14: তখন দেখো! তারা হবে জাগ্রত।
Ayat 15: তোমার কাছে মূসার কাহিনী পৌঁছেছে কি? --
Ayat 16: যখন তাঁর প্রভু তাঁকে আহ্বান করেছিলেন পবিত্র উপত্যকা 'তুওয়া’তে --
Ayat 17: ''ফিরআউনের কাছে যাও, সে নিশ্চয়ই বিদ্রোহ করেছে --
Ayat 18: ''তারপর বলো -- 'তোমার কি আগ্রহ আছে যে তুমি পবিত্র হও?’
Ayat 19: ''আমি তাহলে তোমাকে তোমার প্রভুর দিকে পরিচালিত করব যেন তুমি ভয় করো’।’’
Ayat 20: তারপর তিনি তাকে দেখালেন একটি বিরাট নিদর্শন।
Ayat 21: কিন্ত সে মিথ্যা আরোপ করল ও অবাধ্য হল।
Ayat 22: তারপর সে চলে গেল প্রচেষ্টা চালাতে;
Ayat 23: তারপর সে জড়ো করল এবং ঘোষণা করলো,
Ayat 24: এবং বললো -- ''আমিই তোমাদের প্রভু, সর্বোচ্চ।’’
Ayat 25: সেজন্য আল্লাহ্ তাকে পাকড়াও করলেন পরকালের ও পূর্বের জীবনের দৃষ্টান্ত বানিয়ে।
Ayat 26: নিঃসন্দেহ এতে বাস্তব শিক্ষা রয়েছে তার জন্য যে ভয় করে।
Ayat 27: তোমরা কি সৃষ্টিতে কঠিনতর, না মহাকাশ? তিনিই এ-সব বানিয়েছেন।
Ayat 28: তিনি এর উচ্চতা উন্নীত করেছেন, আর তাকে সুবিন্যস্ত করেছেন,
Ayat 29: আর এর রাতকে তিনি অন্ধকারাচ্ছন্ন করেছেন, আর বের করে এনেছেন এর দিবালোক।
Ayat 30: আর পৃথিবী -- এর পরে তাকে প্রসারিত করেছেন।
Ayat 31: এর থেকে তিনি বের করেছেন তার জল, আর তার চারণভূমি।
Ayat 32: আর পাহাড়-পর্বত -- তিনি তাদের মজবুতভাবে বসিয়ে দিয়েছেন, --
Ayat 33: তোমাদের জন্য ও তোমাদের গবাদি-পশুর জন্য খাদ্যের আয়োজন।
Ayat 34: তারপর যখন ভীষণ দুর্বিপাক আসবে,
Ayat 35: সেইদিন মানুষ স্মরণ করবে যার জন্য সে প্রচেষ্টা চালিয়েছিল,
Ayat 36: আর ভয়ংকর আগুন দৃষ্টিগোচর করানো হবে যে দেখে তার জন্য।
Ayat 37: তাছাড়া তার ক্ষেত্রে যে সীমালংঘন করেছে,
Ayat 38: এবং দুনিয়ার জীবনকেই বেছে নিয়েছে,
Ayat 39: সেক্ষেত্রে অবশ্য ভয়ংকর আগুন, -- সেটাই তো বাসস্থান।
Ayat 40: পক্ষান্তরে যে তার প্রভুর সামনে দাঁড়াতে ভয় করে এবং আত্মাকে কামনা-বাসনা থেকে নিবৃত্ত রাখে --
Ayat 41: সেক্ষেত্রে অবশ্য জান্নাত, -- সেটাই তো বাসস্থান।
Ayat 42: তারা ঘড়ি-ঘান্টা সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে -- কখন তার আগমন হবে?’’
Ayat 43: এ-সন্বন্ধে বলবার মতো তোমার কী আছে?
Ayat 44: এর চরম সীমা রয়েছে তোমার প্রভুর নিকট।
Ayat 45: তুমি তো শুধু সতর্ককারী তার জন্য যে এ-সন্বন্ধে ভয় করে।
Ayat 46: যেদিন তারা একে দেখবে সেদিন যেন তারা মাত্র এক সন্ধ্যাবেলা বা তার প্রভাতকাল ব্যতীত অবস্থান করে নি।
English Illumination (Yusuf Ali)
Ayat 1: By the (angels) who tear out (the souls of the wicked) with violence;
Ayat 2: By those who gently draw out (the souls of the blessed);
Ayat 3: And by those who glide along (on errands of mercy),
Ayat 4: Then press forward as in a race,
Ayat 5: Then arrange to do (the Commands of their Lord),
Ayat 6: One Day everything that can be in commotion will be in violent commotion,
Ayat 7: Followed by oft-repeated (commotions):
Ayat 8: Hearts that Day will be in agitation;
Ayat 9: Cast down will be (their owners') eyes.
Ayat 10: They say (now): "What! shall we indeed be returned to (our) former state?
Ayat 11: "What! - when we shall have become rotten bones?"
Ayat 12: They say: "It would, in that case, be a return with loss!"
Ayat 13: But verily, it will be but a single (Compelling) Cry,
Ayat 14: When, behold, they will be in the (full) awakening (to Judgment).
Ayat 15: Has the story of Moses reached thee?
Ayat 16: Behold, thy Lord did call to him in the sacred valley of Tuwa:-
Ayat 17: "Go thou to Pharaoh for he has indeed transgressed all bounds:
Ayat 18: "And say to him, 'Wouldst thou that thou shouldst be purified (from sin)?-
Ayat 19: "'And that I guide thee to thy Lord, so thou shouldst fear Him?'"
Ayat 20: Then did (Moses) show him the Great Sign.
Ayat 21: But (Pharaoh) rejected it and disobeyed (guidance);
Ayat 22: Further, he turned his back, striving hard (against Allah).
Ayat 23: Then he collected (his men) and made a proclamation,
Ayat 24: Saying, "I am your Lord, Most High".
Ayat 25: But Allah did punish him, (and made an) example of him, - in the Hereafter, as in this life.
Ayat 26: Verily in this is an instructive warning for whosoever feareth (Allah).
Ayat 27: What! Are ye the more difficult to create or the heaven (above)? (Allah) hath constructed it:
Ayat 28: On high hath He raised its canopy, and He hath given it order and perfection.
Ayat 29: Its night doth He endow with darkness, and its splendour doth He bring out (with light).
Ayat 30: And the earth, moreover, hath He extended (to a wide expanse);
Ayat 31: He draweth out therefrom its moisture and its pasture;
Ayat 32: And the mountains hath He firmly fixed;-
Ayat 33: For use and convenience to you and your cattle.
Ayat 34: Therefore, when there comes the great, overwhelming (Event),-
Ayat 35: The Day when man shall remember (all) that he strove for,
Ayat 36: And Hell-Fire shall be placed in full view for (all) to see,-
Ayat 37: Then, for such as had transgressed all bounds,
Ayat 38: And had preferred the life of this world,
Ayat 39: The Abode will be Hell-Fire;
Ayat 40: And for such as had entertained the fear of standing before their Lord's (tribunal) and had restrained (their) soul from lower desires,
Ayat 41: Their abode will be the Garden.
Ayat 42: They ask thee about the Hour,-'When will be its appointed time?
Ayat 43: Wherein art thou (concerned) with the declaration thereof?
Ayat 44: With thy Lord in the Limit fixed therefor.
Ayat 45: Thou art but a Warner for such as fear it.
Ayat 46: The Day they see it, (It will be) as if they had tarried but a single evening, or (at most till) the following morn!