AyatGo

আল হাক্বক্বাহ (Al-Haqqa)

Back

Surah No: 69

The Sacred Verses (Arabic)

Ayah 1: بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ الْحَاقَّةُ

Ayah 2: مَا الْحَاقَّةُ

Ayah 3: وَمَا أَدْرَاكَ مَا الْحَاقَّةُ

Ayah 4: كَذَّبَتْ ثَمُودُ وَعَادٌ بِالْقَارِعَةِ

Ayah 5: فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا بِالطَّاغِيَةِ

Ayah 6: وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ

Ayah 7: سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَانِيَةَ أَيَّامٍ حُسُومًا فَتَرَى الْقَوْمَ فِيهَا صَرْعَىٰ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ

Ayah 8: فَهَلْ تَرَىٰ لَهُمْ مِنْ بَاقِيَةٍ

Ayah 9: وَجَاءَ فِرْعَوْنُ وَمَنْ قَبْلَهُ وَالْمُؤْتَفِكَاتُ بِالْخَاطِئَةِ

Ayah 10: فَعَصَوْا رَسُولَ رَبِّهِمْ فَأَخَذَهُمْ أَخْذَةً رَابِيَةً

Ayah 11: إِنَّا لَمَّا طَغَى الْمَاءُ حَمَلْنَاكُمْ فِي الْجَارِيَةِ

Ayah 12: لِنَجْعَلَهَا لَكُمْ تَذْكِرَةً وَتَعِيَهَا أُذُنٌ وَاعِيَةٌ

Ayah 13: فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ

Ayah 14: وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَاحِدَةً

Ayah 15: فَيَوْمَئِذٍ وَقَعَتِ الْوَاقِعَةُ

Ayah 16: وَانْشَقَّتِ السَّمَاءُ فَهِيَ يَوْمَئِذٍ وَاهِيَةٌ

Ayah 17: وَالْمَلَكُ عَلَىٰ أَرْجَائِهَا ۚ وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَانِيَةٌ

Ayah 18: يَوْمَئِذٍ تُعْرَضُونَ لَا تَخْفَىٰ مِنْكُمْ خَافِيَةٌ

Ayah 19: فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ

Ayah 20: إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ

Ayah 21: فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ

Ayah 22: فِي جَنَّةٍ عَالِيَةٍ

Ayah 23: قُطُوفُهَا دَانِيَةٌ

Ayah 24: كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا أَسْلَفْتُمْ فِي الْأَيَّامِ الْخَالِيَةِ

Ayah 25: وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ

Ayah 26: وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ

Ayah 27: يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ

Ayah 28: مَا أَغْنَىٰ عَنِّي مَالِيَهْ ۜ

Ayah 29: هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ

Ayah 30: خُذُوهُ فَغُلُّوهُ

Ayah 31: ثُمَّ الْجَحِيمَ صَلُّوهُ

Ayah 32: ثُمَّ فِي سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًا فَاسْلُكُوهُ

Ayah 33: إِنَّهُ كَانَ لَا يُؤْمِنُ بِاللَّهِ الْعَظِيمِ

Ayah 34: وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ

Ayah 35: فَلَيْسَ لَهُ الْيَوْمَ هَاهُنَا حَمِيمٌ

Ayah 36: وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍ

Ayah 37: لَا يَأْكُلُهُ إِلَّا الْخَاطِئُونَ

Ayah 38: فَلَا أُقْسِمُ بِمَا تُبْصِرُونَ

Ayah 39: وَمَا لَا تُبْصِرُونَ

Ayah 40: إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ

Ayah 41: وَمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍ ۚ قَلِيلًا مَا تُؤْمِنُونَ

Ayah 42: وَلَا بِقَوْلِ كَاهِنٍ ۚ قَلِيلًا مَا تَذَكَّرُونَ

Ayah 43: تَنْزِيلٌ مِنْ رَبِّ الْعَالَمِينَ

Ayah 44: وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْأَقَاوِيلِ

Ayah 45: لَأَخَذْنَا مِنْهُ بِالْيَمِينِ

Ayah 46: ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِينَ

Ayah 47: فَمَا مِنْكُمْ مِنْ أَحَدٍ عَنْهُ حَاجِزِينَ

Ayah 48: وَإِنَّهُ لَتَذْكِرَةٌ لِلْمُتَّقِينَ

Ayah 49: وَإِنَّا لَنَعْلَمُ أَنَّ مِنْكُمْ مُكَذِّبِينَ

Ayah 50: وَإِنَّهُ لَحَسْرَةٌ عَلَى الْكَافِرِينَ

Ayah 51: وَإِنَّهُ لَحَقُّ الْيَقِينِ

Ayah 52: فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ

Bengali Insight (bn_bengali)

Ayat 1: সুনিশ্চিত বিষয়।

Ayat 2: সুনিশ্চিত বিষয় কি?

Ayat 3: আপনি কি কিছু জানেন, সেই সুনিশ্চিত বিষয় কি?

Ayat 4: আদ ও সামুদ গোত্র মহাপ্রলয়কে মিথ্যা বলেছিল।

Ayat 5: অতঃপর সমুদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ংকর বিপর্যয় দ্বারা।

Ayat 6: এবং আদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঝঞ্জাবায়ূ,

Ayat 7: যা তিনি প্রবাহিত করেছিলেন তাদের উপর সাত রাত্রি ও আট দিবস পর্যন্ত অবিরাম। আপনি তাদেরকে দেখতেন যে, তারা অসার খর্জুর কান্ডের ন্যায় ভূপাতিত হয়ে রয়েছে।

Ayat 8: আপনি তাদের কোন অস্তিত্ব দেখতে পান কি?

Ayat 9: ফেরাউন, তাঁর পূর্ববর্তীরা এবং উল্টে যাওয়া বস্তিবাসীরা গুরুতর পাপ করেছিল।

Ayat 10: তারা তাদের পালনকর্তার রসূলকে অমান্য করেছিল। ফলে তিনি তাদেরকে কঠোরহস্তে পাকড়াও করলেন।

Ayat 11: যখন জলোচ্ছ্বাস হয়েছিল, তখন আমি তোমাদেরকে চলন্ত নৌযানে আরোহণ করিয়েছিলাম।

Ayat 12: যাতে এ ঘটনা তোমাদের জন্যে স্মৃতির বিষয় এবং কান এটাকে উপদেশ গ্রহণের উপযোগী রূপে গ্রহণ করে।

Ayat 13: যখন শিংগায় ফুৎকার দেয়া হবে-একটি মাত্র ফুৎকার

Ayat 14: এবং পৃথিবী ও পর্বতমালা উত্তোলিত হবে ও চুর্ণ-বিচুর্ণ করে দেয়া হবে,

Ayat 15: সেদিন কেয়ামত সংঘটিত হবে।

Ayat 16: সেদিন আকাশ বিদীর্ণ হবে ও বিক্ষিপ্ত হবে।

Ayat 17: এবং ফেরেশতাগণ আকাশের প্রান্তদেশে থাকবে ও আট জন ফেরেশতা আপনার পালনকর্তার আরশকে তাদের উর্ধ্বে বহন করবে।

Ayat 18: সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে। তোমাদের কোন কিছু গোপন থাকবে না।

Ayat 19: অতঃপর যার আমলনামা ডান হাতে দেয়া হবে, সে বলবেঃ নাও, তোমরাও আমলনামা পড়ে দেখ।

Ayat 20: আমি জানতাম যে, আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে।

Ayat 21: অতঃপর সে সুখী জীবন-যাপন করবে,

Ayat 22: সুউচ্চ জান্নাতে।

Ayat 23: তার ফলসমূহ অবনমিত থাকবে।

Ayat 24: বিগত দিনে তোমরা যা প্রেরণ করেছিলে, তার প্রতিদানে তোমরা খাও এবং পান কর তৃপ্তি সহকারে।

Ayat 25: যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে বলবেঃ হায় আমায় যদি আমার আমল নামা না দেয়া হতো।

Ayat 26: আমি যদি না জানতাম আমার হিসাব!

Ayat 27: হায়, আমার মৃত্যুই যদি শেষ হত।

Ayat 28: আমার ধন-সম্পদ আমার কোন উপকারে আসল না।

Ayat 29: আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল।

Ayat 30: ফেরেশতাদেরকে বলা হবেঃ ধর একে গলায় বেড়ি পড়িয়ে দাও,

Ayat 31: অতঃপর নিক্ষেপ কর জাহান্নামে।

Ayat 32: অতঃপর তাকে শৃঙ্খলিত কর সত্তর গজ দীর্ঘ এক শিকলে।

Ayat 33: নিশ্চয় সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না।

Ayat 34: এবং মিসকীনকে আহার্য দিতে উৎসাহিত করত না।

Ayat 35: অতএব, আজকের দিন এখানে তার কোন সুহূদ নাই।

Ayat 36: এবং কোন খাদ্য নাই, ক্ষত-নিঃসৃত পুঁজ ব্যতীত।

Ayat 37: গোনাহগার ব্যতীত কেউ এটা খাবে না।

Ayat 38: তোমরা যা দেখ, আমি তার শপথ করছি।

Ayat 39: এবং যা তোমরা দেখ না, তার-

Ayat 40: নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রসূলের আনীত।

Ayat 41: এবং এটা কোন কবির কালাম নয়; তোমরা কমই বিশ্বাস কর।

Ayat 42: এবং এটা কোন অতীন্দ্রিয়বাদীর কথা নয়; তোমরা কমই অনুধাবন কর।

Ayat 43: এটা বিশ্বপালনকর্তার কাছ থেকে অবতীর্ণ।

Ayat 44: সে যদি আমার নামে কোন কথা রচনা করত,

Ayat 45: তবে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম,

Ayat 46: অতঃপর কেটে দিতাম তার গ্রীবা।

Ayat 47: তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না।

Ayat 48: এটা খোদাভীরুদের জন্যে অবশ্যই একটি উপদেশ।

Ayat 49: আমি জানি যে, তোমাদের মধ্যে কেউ কেউ মিথ্যারোপ করবে।

Ayat 50: নিশ্চয় এটা কাফেরদের জন্যে অনুতাপের কারণ।

Ayat 51: নিশ্চয় এটা নিশ্চিত সত্য।

Ayat 52: অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ননা করুন।

Bengali Perspective (bn_hoque)

Ayat 1: নিশ্চিত-সত্য!

Ayat 2: কি সেই নিশ্চিত-সত্য?

Ayat 3: আহা, কি দিয়ে তোমাকে বোঝানো যাবে নিশ্চিত-সত্যটা কি?

Ayat 4: ছামূদ ও 'আদগোষ্ঠী আঘাতকারী প্রলয়কে অস্বীকার করেছিল।

Ayat 5: তারপর ছামূদগোষ্ঠীর ক্ষেত্রে -- তাদের তখন ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ংকর বিপর্যয়ে।

Ayat 6: আর 'আদগোষ্ঠীর ক্ষেত্রে -- তাদের তখন ধ্বংস করা হয়েছিল এক গর্জনকারী প্রচন্ড ঝড়ের দ্বারা --

Ayat 7: যাকে তিনি তাদের উপরে প্রবাহিত করেছিলেন সাত রাত ও আট দিনব্যাপী, অবিরতভাবে, ফলে তুমি সেই লোকদলকে দেখতে পেতে সেখানে লুটিয়ে পড়ে আছে, যেন তারা খেজুর গাছের ফাঁপা গুড়ি।

Ayat 8: তারপর তুমি তাদের অবশিষ্ট কিছু দেখতে পাও কি?

Ayat 9: আর ফিরআউন আর যারা তার পূর্ববর্তী ছিল, আর বিধবস্ত শহরগুলো পাপাচার নিয়ে এসেছিল,

Ayat 10: যেহেতু তাদের প্রভুর রসূলকে তারা অমান্য করেছিল, সেজন্য তিনি তাদের পাকড়াও করেছিলেন এক সুকঠিন পাকড়ানোতে।

Ayat 11: নিঃসন্দেহ যখন পানি ফেঁপে উঠেছিল, তখন আমরা তোমাদের বহন করেলিাম জাহাজের মধ্যে,

Ayat 12: যেন আমরা এটিকে তোমাদের জন্য বানাতে পারি স্মরণীয় বিষয়, এবং শ্রুতিধর কান যেন এটি মনে রাখতে পারে।

Ayat 13: সুতরাং যখন শিঙায় ফুৎকার দেওয়া হবে -- একটি মাত্র ফুৎকার, --

Ayat 14: এবং পৃথিবী ও পাহাড়-পর্বত উত্তোলন করা হবে, আর একটিমাত্র ধাক্কায় তাদের চূর্ণবিচূর্ণ করা হবে।

Ayat 15: অতএব সেইদিন মহাঘটনা সংঘটিত হবে,

Ayat 16: আর আকাশ বিদীর্ণ হবে, ফলে সেইদিন তা হবে ভঙ্গুর;

Ayat 17: আর ফিরিশ্‌তারা এর প্রান্তগুলোয় রইবে। আর তাদের উপরে সেইদিন তোমার প্রভুর আরশ বহন করবে আটজন।

Ayat 18: সেইদিন তোমাদের অনাবৃত করা হবে, -- কোনো গোপন বিষয় তোমাদের থেকে গোপন থাকবে না।

Ayat 19: তারপর যাকে তার বই তার ডান হাতে দেয়া হবে সে তখন বলবে -- ''নাও, আমার এই বই পড়ে দেখো!

Ayat 20: ''আমি নিশ্চয়ই জানতাম যে আমি আলবৎ আমার এই হিসাবের সম্মুখীন হতে যাচ্ছি।’’

Ayat 21: সুতরাং সে থাকবে এক পূর্ণ-সন্তোষজনক জীবনযাপনে --

Ayat 22: এক উঁচু পর্যায়ের জান্নাতে,

Ayat 23: যার ফলের থোকাগুলো নাগালের মধ্যে।

Ayat 24: ''খাও আর পান করো তৃপ্তির সঙ্গে সেইজন্য যা তোমরা আগেকার দিনগুলোয় সম্পাদন করেছিলে।’’

Ayat 25: আর তার ক্ষেত্রে যাকে তার বই তার বাম হাতে দেওয়া হবে সে তখন বলবে -- ''হায় আমার আফসোস! আমার এই বই যদি আমায় কখনো দেখানো না হতো, --

Ayat 26: ''আর আমি যদি কখনো জানতাম না আমার এই হিসাবটি কী।

Ayat 27: ''হায় আফসোস! এইটাই যদি আমার শেষ হতো!

Ayat 28: ''আমার ধনসম্পদ আমার কোনো কাজে এল না;

Ayat 29: ''আমার কর্তৃত্ব আমার থেকে বিনাশ হয়ে গেছে।’’

Ayat 30: ''তাকে ধরো এবং তাকে বাঁধো,

Ayat 31: ''তারপর জ্বলন্ত আগুনে তাকে নিক্ষেপ করো,

Ayat 32: ''তারপর তাকে এক শিকলে আবদ্ধ করো যার দৈঘ্য হচ্ছে সত্তর হাত।

Ayat 33: ''নিশ্চয় সে বিশ্বাস করত না মহান আল্লাহ্‌তে,

Ayat 34: ''আর সে উৎসাহ দেখাত না গরীবদের খাবার দিতে,

Ayat 35: ''সেজন্য আজ তার জন্যে এখানে কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না,

Ayat 36: ''আর কোনো খাদ্য থাকবে না ক্ষতনিঃসৃত পুজঁ ব্যতীত --

Ayat 37: ''যা পাপীরা ব্যতীত আর কেউ খায় না।’’

Ayat 38: কিন্ত না, আমি কসম খাচ্ছি যা তোমরা দেখছ তার,

Ayat 39: এবং যা তোমরা দেখছ না তারও, --

Ayat 40: যে এটি এক সম্মানিত রসূলের বাণী,

Ayat 41: আর এ কোনো কবির আলাপন নয়; সামান্যই তো যা তোমরা বিশ্বাস কর।

Ayat 42: আর কোনো গনৎকারের বাক্‌চাতুরীও নয়, যৎসামান্য যা তোমরা চিন্তা কর!

Ayat 43: এ হচ্ছে এক অবতারণ বিশ্বজগতের প্রভুর কাছ থেকে।

Ayat 44: আর তিনি যদি আমাদের নামে কোনো বাণী রচনা করতে চাইতেন, --

Ayat 45: তাহলে আমরা নিশ্চয়ই তাকে ডানহাতে পাকড়াও করতাম,

Ayat 46: তারপর নিশ্চয়ই তার কন্ঠশিরা কেটে ফেলতাম,

Ayat 47: তখন তোমাদের মধ্যের কেউই ওর থেকে নিবৃত্ত করতে পারতে না।

Ayat 48: আর নিশ্চয়ই এইটি ধর্মভীরুদের জন্য এক স্মারক-গ্রন্থ।

Ayat 49: আর নিশ্চয়ই আমরা তো জানি যে তোমাদের মধ্যে সত্যপ্রত্যাখ্যানকারী রয়েছে।

Ayat 50: আর নিঃসন্দেহ এটি অবিশ্বাসীদের জন্য বড় অনুতাপের বিষয়।

Ayat 51: আর নিঃসন্দেহ এটি তো সুনিশ্চিত সত্য।

Ayat 52: অতএব তোমার মহামহিমান্নিত প্রভুর নামের জপতপ করো।

English Illumination (Yusuf Ali)

Ayat 1: The Sure Reality!

Ayat 2: What is the Sure Reality?

Ayat 3: And what will make thee realise what the Sure Reality is?

Ayat 4: The Thamud and the 'Ad People (branded) as false the Stunning Calamity!

Ayat 5: But the Thamud,- they were destroyed by a terrible Storm of thunder and lightning!

Ayat 6: And the 'Ad, they were destroyed by a furious Wind, exceedingly violent;

Ayat 7: He made it rage against them seven nights and eight days in succession: so that thou couldst see the (whole) people lying prostrate in its (path), as they had been roots of hollow palm-trees tumbled down!

Ayat 8: Then seest thou any of them left surviving?

Ayat 9: And Pharaoh, and those before him, and the Cities Overthrown, committed habitual Sin.

Ayat 10: And disobeyed (each) the messenger of their Lord; so He punished them with an abundant Penalty.

Ayat 11: We, when the water (of Noah's Flood) overflowed beyond its limits, carried you (mankind), in the floating (Ark),

Ayat 12: That We might make it a Message unto you, and that ears (that should hear the tale and) retain its memory should bear its (lessons) in remembrance.

Ayat 13: Then, when one blast is sounded on the Trumpet,

Ayat 14: And the earth is moved, and its mountains, and they are crushed to powder at one stroke,-

Ayat 15: On that Day shall the (Great) Event come to pass.

Ayat 16: And the sky will be rent asunder, for it will that Day be flimsy,

Ayat 17: And the angels will be on its sides, and eight will, that Day, bear the Throne of thy Lord above them.

Ayat 18: That Day shall ye be brought to Judgment: not an act of yours that ye hide will be hidden.

Ayat 19: Then he that will be given his Record in his right hand will say: "Ah here! Read ye my Record!

Ayat 20: "I did really understand that my Account would (One Day) reach me!"

Ayat 21: And he will be in a life of Bliss,

Ayat 22: In a Garden on high,

Ayat 23: The Fruits whereof (will hang in bunches) low and near.

Ayat 24: "Eat ye and drink ye, with full satisfaction; because of the (good) that ye sent before you, in the days that are gone!"

Ayat 25: And he that will be given his Record in his left hand, will say: "Ah! Would that my Record had not been given to me!

Ayat 26: "And that I had never realised how my account (stood)!

Ayat 27: "Ah! Would that (Death) had made an end of me!

Ayat 28: "Of no profit to me has been my wealth!

Ayat 29: "My power has perished from me!"...

Ayat 30: (The stern command will say): "Seize ye him, and bind ye him,

Ayat 31: "And burn ye him in the Blazing Fire.

Ayat 32: "Further, make him march in a chain, whereof the length is seventy cubits!

Ayat 33: "This was he that would not believe in Allah Most High.

Ayat 34: "And would not encourage the feeding of the indigent!

Ayat 35: "So no friend hath he here this Day.

Ayat 36: "Nor hath he any food except the corruption from the washing of wounds,

Ayat 37: "Which none do eat but those in sin."

Ayat 38: So I do call to witness what ye see,

Ayat 39: And what ye see not,

Ayat 40: That this is verily the word of an honoured messenger;

Ayat 41: It is not the word of a poet: little it is ye believe!

Ayat 42: Nor is it the word of a soothsayer: little admonition it is ye receive.

Ayat 43: (This is) a Message sent down from the Lord of the Worlds.

Ayat 44: And if the messenger were to invent any sayings in Our name,

Ayat 45: We should certainly seize him by his right hand,

Ayat 46: And We should certainly then cut off the artery of his heart:

Ayat 47: Nor could any of you withhold him (from Our wrath).

Ayat 48: But verily this is a Message for the Allah-fearing.

Ayat 49: And We certainly know that there are amongst you those that reject (it).

Ayat 50: But truly (Revelation) is a cause of sorrow for the Unbelievers.

Ayat 51: But verily it is Truth of assured certainty.

Ayat 52: So glorify the name of thy Lord Most High.