আদিয়াত (Al-Adiyat)
BackSurah No: 100
The Sacred Verses (Arabic)
Ayah 1: بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَالْعَادِيَاتِ ضَبْحًا
Ayah 2: فَالْمُورِيَاتِ قَدْحًا
Ayah 3: فَالْمُغِيرَاتِ صُبْحًا
Ayah 4: فَأَثَرْنَ بِهِ نَقْعًا
Ayah 5: فَوَسَطْنَ بِهِ جَمْعًا
Ayah 6: إِنَّ الْإِنْسَانَ لِرَبِّهِ لَكَنُودٌ
Ayah 7: وَإِنَّهُ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌ
Ayah 8: وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ
Ayah 9: أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِي الْقُبُورِ
Ayah 10: وَحُصِّلَ مَا فِي الصُّدُورِ
Ayah 11: إِنَّ رَبَّهُمْ بِهِمْ يَوْمَئِذٍ لَخَبِيرٌ
Bengali Insight (bn_bengali)
Ayat 1: শপথ উর্ধ্বশ্বাসে চলমান অশ্বসমূহের,
Ayat 2: অতঃপর ক্ষুরাঘাতে অগ্নিবিচ্ছুরক অশ্বসমূহের
Ayat 3: অতঃপর প্রভাতকালে আক্রমণকারী অশ্বসমূহের
Ayat 4: ও যারা সে সময়ে ধুলি উৎক্ষিপ্ত করে
Ayat 5: অতঃপর যারা শক্রদলের অভ্যন্তরে ঢুকে পড়ে-
Ayat 6: নিশ্চয় মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ।
Ayat 7: এবং সে অবশ্য এ বিষয়ে অবহিত
Ayat 8: এবং সে নিশ্চিতই ধন-সম্পদের ভালবাসায় মত্ত।
Ayat 9: সে কি জানে না, যখন কবরে যা আছে, তা উত্থিত হবে
Ayat 10: এবং অন্তরে যা আছে, তা অর্জন করা হবে?
Ayat 11: সেদিন তাদের কি হবে, সে সম্পর্কে তাদের পালনকর্তা সবিশেষ জ্ঞাত।
Bengali Perspective (bn_hoque)
Ayat 1: ভাবো ঊর্ধ্বশ্বাসে ধাবমানদের কথা,
Ayat 2: ফলে যারা আগুনের ফুলকি ছোড়ে আঘাতের ছোটে,
Ayat 3: আর যারা ভোরে অভিযান চালায়,
Ayat 4: আর তার ফলে যারা ধূলো উড়ায় --
Ayat 5: তখন এর ফলে সৈন্যদলকে ভেদ করে যায়।
Ayat 6: মানুষ নিশ্চয়ই তার প্রভুর প্রতি বড় অকৃতজ্ঞ,
Ayat 7: আর সে আলবৎ এ বিষয়ে অবশ্য প্রত্যক্ষদশ।
Ayat 8: আর নিঃসন্দেহ সে ধনসম্পদের মোহে দুরন্ত।
Ayat 9: তবে কি সে জানে না যখন কবরগুলোয় যা আছে তা তোলা হবে,
Ayat 10: এবং অন্তরে যা আছে তা প্রকাশ করা হবে?
Ayat 11: নিঃসন্দেহ তাদের প্রভু সেইদিন তাদের সন্বন্ধে সবিশেষে অবহিত থাকবেন।
English Illumination (Yusuf Ali)
Ayat 1: By the (Steeds) that run, with panting (breath),
Ayat 2: And strike sparks of fire,
Ayat 3: And push home the charge in the morning,
Ayat 4: And raise the dust in clouds the while,
Ayat 5: And penetrate forthwith into the midst (of the foe) en masse;-
Ayat 6: Truly man is, to his Lord, ungrateful;
Ayat 7: And to that (fact) he bears witness (by his deeds);
Ayat 8: And violent is he in his love of wealth.
Ayat 9: Does he not know,- when that which is in the graves is scattered abroad
Ayat 10: And that which is (locked up) in (human) breasts is made manifest-
Ayat 11: That their Lord had been Well-acquainted with them, (even to) that Day?