আল আ'লা (Al-A'la)
BackSurah No: 87
The Sacred Verses (Arabic)
Ayah 1: بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى
Ayah 2: الَّذِي خَلَقَ فَسَوَّىٰ
Ayah 3: وَالَّذِي قَدَّرَ فَهَدَىٰ
Ayah 4: وَالَّذِي أَخْرَجَ الْمَرْعَىٰ
Ayah 5: فَجَعَلَهُ غُثَاءً أَحْوَىٰ
Ayah 6: سَنُقْرِئُكَ فَلَا تَنْسَىٰ
Ayah 7: إِلَّا مَا شَاءَ اللَّهُ ۚ إِنَّهُ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفَىٰ
Ayah 8: وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰ
Ayah 9: فَذَكِّرْ إِنْ نَفَعَتِ الذِّكْرَىٰ
Ayah 10: سَيَذَّكَّرُ مَنْ يَخْشَىٰ
Ayah 11: وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى
Ayah 12: الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَىٰ
Ayah 13: ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ
Ayah 14: قَدْ أَفْلَحَ مَنْ تَزَكَّىٰ
Ayah 15: وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّىٰ
Ayah 16: بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا
Ayah 17: وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَىٰ
Ayah 18: إِنَّ هَٰذَا لَفِي الصُّحُفِ الْأُولَىٰ
Ayah 19: صُحُفِ إِبْرَاهِيمَ وَمُوسَىٰ
Bengali Insight (bn_bengali)
Ayat 1: আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন
Ayat 2: যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন।
Ayat 3: এবং যিনি সুপরিমিত করেছেন ও পথ প্রদর্শন করেছেন
Ayat 4: এবং যিনি তৃণাদি উৎপন্ন করেছেন,
Ayat 5: অতঃপর করেছেন তাকে কাল আবর্জনা।
Ayat 6: আমি আপনাকে পাঠ করাতে থাকব, ফলে আপনি বিস্মৃত হবেন না
Ayat 7: আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত। নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয়।
Ayat 8: আমি আপনার জন্যে সহজ শরীয়ত সহজতর করে দেবো।
Ayat 9: উপদেশ ফলপ্রসূ হলে উপদেশ দান করুন,
Ayat 10: যে ভয় করে, সে উপদেশ গ্রহণ করবে,
Ayat 11: আর যে, হতভাগা, সে তা উপেক্ষা করবে,
Ayat 12: সে মহা-অগ্নিতে প্রবেশ করবে।
Ayat 13: অতঃপর সেখানে সে মরবেও না, জীবিতও থাকবে না।
Ayat 14: নিশ্চয় সাফল্য লাভ করবে সে, যে শুদ্ধ হয়
Ayat 15: এবং তার পালনকর্তার নাম স্মরণ করে, অতঃপর নামায আদায় করে।
Ayat 16: বস্তুতঃ তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও,
Ayat 17: অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী।
Ayat 18: এটা লিখিত রয়েছে পূর্ববতী কিতাবসমূহে;
Ayat 19: ইব্রাহীম ও মূসার কিতাবসমূহে।
Bengali Perspective (bn_hoque)
Ayat 1: মহিমা ঘোষণা করো তোমার সর্বোন্নত প্রভুর নামের, --
Ayat 2: যিনি সৃষ্টি করেন, তারপর সুঠাম করেন,
Ayat 3: আর যিনি সুসমঞ্জস করেন, তারপর পথ দেখিয়ে নেন,
Ayat 4: আর যিনি তৃণলতা উদ্গত করেন,
Ayat 5: তারপর তাকে শুকিয়ে পাঁশুটে বানিয়ে ফেলেন।
Ayat 6: আমরা যথাশীঘ্র তোমাকে পড়াবো, ফলে তুমি ভুলবে না, --
Ayat 7: শুধু যা-কিছু আল্লাহ্ ইচ্ছা করেন তা ব্যতীত। নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য এবং যা গুপ্ত রয়েছে।
Ayat 8: আর আমরা তোমার জন্য সহজ করে দেব সহজকরনের জন্য।
Ayat 9: অতএব তুমি স্মরণ করিয়ে চলোচ নিশ্চয় স্মরণ করানোতে সুফল রয়েছে।
Ayat 10: যে ভয় করে সে যথাসত্বর উপদেশ গ্রহণ করবে,
Ayat 11: কিন্ত এটি এড়িয়ে চলবে নেহাত দুশ্চরিত্র, --
Ayat 12: যে বিরাট আগুনে ঢোকে পড়বে,
Ayat 13: তখন সে সেখানে মরবে না, আর বাঁচবেও না।
Ayat 14: সে-ই যথার্থ সফলকাম হবে যে নিজেকে পবিত্র করেছে,
Ayat 15: এবং তার প্রভুর নাম স্মরণ করে, আর নামায পড়ে।
Ayat 16: না, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও,
Ayat 17: অথচ পরকালই বেশি ভাল ও দীর্ঘস্থায়ী।
Ayat 18: নিঃসন্দেহ এইসব আছে পূর্ববর্তী ধর্মগ্রন্থে --
Ayat 19: ইব্রাহীম ও মূসার ধর্মগ্রন্থে।
English Illumination (Yusuf Ali)
Ayat 1: Glorify the name of thy Guardian-Lord Most High,
Ayat 2: Who hath created, and further, given order and proportion;
Ayat 3: Who hath ordained laws. And granted guidance;
Ayat 4: And Who bringeth out the (green and luscious) pasture,
Ayat 5: And then doth make it (but) swarthy stubble.
Ayat 6: By degrees shall We teach thee to declare (the Message), so thou shalt not forget,
Ayat 7: Except as Allah wills: For He knoweth what is manifest and what is hidden.
Ayat 8: And We will make it easy for thee (to follow) the simple (Path).
Ayat 9: Therefore give admonition in case the admonition profits (the hearer).
Ayat 10: The admonition will be received by those who fear (Allah):
Ayat 11: But it will be avoided by those most unfortunate ones,
Ayat 12: Who will enter the Great Fire,
Ayat 13: In which they will then neither die nor live.
Ayat 14: But those will prosper who purify themselves,
Ayat 15: And glorify the name of their Guardian-Lord, and (lift their hearts) in prayer.
Ayat 16: Nay (behold), ye prefer the life of this world;
Ayat 17: But the Hereafter is better and more enduring.
Ayat 18: And this is in the Books of the earliest (Revelation),-
Ayat 19: The Books of Abraham and Moses.