আল ইনফিতার (Al-Infitar)
BackSurah No: 82
The Sacred Verses (Arabic)
Ayah 1: بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ إِذَا السَّمَاءُ انْفَطَرَتْ
Ayah 2: وَإِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْ
Ayah 3: وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ
Ayah 4: وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ
Ayah 5: عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ
Ayah 6: يَا أَيُّهَا الْإِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ
Ayah 7: الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ
Ayah 8: فِي أَيِّ صُورَةٍ مَا شَاءَ رَكَّبَكَ
Ayah 9: كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِالدِّينِ
Ayah 10: وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ
Ayah 11: كِرَامًا كَاتِبِينَ
Ayah 12: يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ
Ayah 13: إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ
Ayah 14: وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ
Ayah 15: يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ
Ayah 16: وَمَا هُمْ عَنْهَا بِغَائِبِينَ
Ayah 17: وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ
Ayah 18: ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ
Ayah 19: يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِنَفْسٍ شَيْئًا ۖ وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِلَّهِ
Bengali Insight (bn_bengali)
Ayat 1: যখন আকাশ বিদীর্ণ হবে,
Ayat 2: যখন নক্ষত্রসমূহ ঝরে পড়বে,
Ayat 3: যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে,
Ayat 4: এবং যখন কবরসমূহ উম্মোচিত হবে,
Ayat 5: তখন প্রত্যেকে জেনে নিবে সে কি অগ্রে প্রেরণ করেছে এবং কি পশ্চাতে ছেড়ে এসেছে।
Ayat 6: হে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল?
Ayat 7: যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন।
Ayat 8: যিনি তোমাকে তাঁর ইচ্ছামত আকৃতিতে গঠন করেছেন।
Ayat 9: কখনও বিভ্রান্ত হয়ো না; বরং তোমরা দান-প্রতিদানকে মিথ্যা মনে কর।
Ayat 10: অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে।
Ayat 11: সম্মানিত আমল লেখকবৃন্দ।
Ayat 12: তারা জানে যা তোমরা কর।
Ayat 13: সৎকর্মশীলগণ থাকবে জান্নাতে।
Ayat 14: এবং দুষ্কর্মীরা থাকবে জাহান্নামে;
Ayat 15: তারা বিচার দিবসে তথায় প্রবেশ করবে।
Ayat 16: তারা সেখান থেকে পৃথক হবে না।
Ayat 17: আপনি জানেন, বিচার দিবস কি?
Ayat 18: অতঃপর আপনি জানেন, বিচার দিবস কি?
Ayat 19: যেদিন কেউ কারও কোন উপকার করতে পারবে না এবং সেদিন সব কতৃꦣ2468;্ব হবে আল্লাহর।
Bengali Perspective (bn_hoque)
Ayat 1: যখন আকাশ বিদীর্ণ হবে,
Ayat 2: আর যখন নক্ষত্রসব বিক্ষিপ্ত হবে,
Ayat 3: আর যখন সমুদ্রগুলো উচ্ছলিত হবে,
Ayat 4: আর যখন কবরগুলো উন্মোচিত হবে, --
Ayat 5: তখন প্রত্যেকেই জানতে পারবে সে কী আগ-বাড়িয়েছে, আর কী সে পেছনে ফেলে রেখেছে।
Ayat 6: ওহে মানব! কিসে তোমাকে ভুলিয়েছে তোমার মহানুভব প্রভুসন্বন্ধে --
Ayat 7: যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তারপর তোমাকে সুঠাম করেছেন, তারপর তোমাকে সুসমঞ্জস করেছেন, --
Ayat 8: যে আকৃতিতে তিনি চেয়েছেন সেইভাবে তিনি তোমাকে গঠন করেছেন?
Ayat 9: না, তোমরা বরং সদ্বিচারকেই মিথ্যারোপ করছ।
Ayat 10: অথচ তোমাদের উপরে নিশ্চয়ই তত্ত্বাবধায়ক রয়েছে, --
Ayat 11: সম্মানিত লিপিকারগণ,
Ayat 12: তারা জানে তোমরা যা-কিছু কর।
Ayat 13: ধার্মিকরা নিশ্চয় থাকবে আনন্দেরই মাঝে,
Ayat 14: আর পাপাচারীরা আলবৎ থাকবে ভয়ংকর আগুনে, --
Ayat 15: তারা এতে প্রবেশ করবে বিচারের দিনে
Ayat 16: আর তারা এর থেকে গরহাজির থাকতে পারবে না।
Ayat 17: আর কিসে তোমাকে বুঝতে দেবে কী সেই বিচারের দিন?
Ayat 18: পুনরায় কিসে তোমাকে বোঝানো যাবে বিচারের দিন কি?
Ayat 19: এ সেইদিন যেদিন কোনো সত্ত্বা কোনো আত্মার জন্যে কোনো-কিছু করার সামর্থ্য রাখবে না। আর কর্তৃত্ব সেইদিন হবে আল্লাহ্রই।
English Illumination (Yusuf Ali)
Ayat 1: When the Sky is cleft asunder;
Ayat 2: When the Stars are scattered;
Ayat 3: When the Oceans are suffered to burst forth;
Ayat 4: And when the Graves are turned upside down;-
Ayat 5: (Then) shall each soul know what it hath sent forward and (what it hath) kept back.
Ayat 6: O man! What has seduced thee from thy Lord Most Beneficent?-
Ayat 7: Him Who created thee. Fashioned thee in due proportion, and gave thee a just bias;
Ayat 8: In whatever Form He wills, does He put thee together.
Ayat 9: Nay! But ye do reject Right and Judgment!
Ayat 10: But verily over you (are appointed angels) to protect you,-
Ayat 11: Kind and honourable,- Writing down (your deeds):
Ayat 12: They know (and understand) all that ye do.
Ayat 13: As for the Righteous, they will be in bliss;
Ayat 14: And the Wicked - they will be in the Fire,
Ayat 15: Which they will enter on the Day of Judgment,
Ayat 16: And they will not be able to keep away therefrom.
Ayat 17: And what will explain to thee what the Day of Judgment is?
Ayat 18: Again, what will explain to thee what the Day of Judgment is?
Ayat 19: (It will be) the Day when no soul shall have power (to do) aught for another: For the command, that Day, will be (wholly) with Allah.