আল ক্বেয়ামাহ (Al-Qiyamat)
BackSurah No: 75
The Sacred Verses (Arabic)
Ayah 1: بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ لَا أُقْسِمُ بِيَوْمِ الْقِيَامَةِ
Ayah 2: وَلَا أُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ
Ayah 3: أَيَحْسَبُ الْإِنْسَانُ أَلَّنْ نَجْمَعَ عِظَامَهُ
Ayah 4: بَلَىٰ قَادِرِينَ عَلَىٰ أَنْ نُسَوِّيَ بَنَانَهُ
Ayah 5: بَلْ يُرِيدُ الْإِنْسَانُ لِيَفْجُرَ أَمَامَهُ
Ayah 6: يَسْأَلُ أَيَّانَ يَوْمُ الْقِيَامَةِ
Ayah 7: فَإِذَا بَرِقَ الْبَصَرُ
Ayah 8: وَخَسَفَ الْقَمَرُ
Ayah 9: وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ
Ayah 10: يَقُولُ الْإِنْسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُّ
Ayah 11: كَلَّا لَا وَزَرَ
Ayah 12: إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ الْمُسْتَقَرُّ
Ayah 13: يُنَبَّأُ الْإِنْسَانُ يَوْمَئِذٍ بِمَا قَدَّمَ وَأَخَّرَ
Ayah 14: بَلِ الْإِنْسَانُ عَلَىٰ نَفْسِهِ بَصِيرَةٌ
Ayah 15: وَلَوْ أَلْقَىٰ مَعَاذِيرَهُ
Ayah 16: لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ
Ayah 17: إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ
Ayah 18: فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ
Ayah 19: ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ
Ayah 20: كَلَّا بَلْ تُحِبُّونَ الْعَاجِلَةَ
Ayah 21: وَتَذَرُونَ الْآخِرَةَ
Ayah 22: وُجُوهٌ يَوْمَئِذٍ نَاضِرَةٌ
Ayah 23: إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌ
Ayah 24: وَوُجُوهٌ يَوْمَئِذٍ بَاسِرَةٌ
Ayah 25: تَظُنُّ أَنْ يُفْعَلَ بِهَا فَاقِرَةٌ
Ayah 26: كَلَّا إِذَا بَلَغَتِ التَّرَاقِيَ
Ayah 27: وَقِيلَ مَنْ ۜ رَاقٍ
Ayah 28: وَظَنَّ أَنَّهُ الْفِرَاقُ
Ayah 29: وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِ
Ayah 30: إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ الْمَسَاقُ
Ayah 31: فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ
Ayah 32: وَلَٰكِنْ كَذَّبَ وَتَوَلَّىٰ
Ayah 33: ثُمَّ ذَهَبَ إِلَىٰ أَهْلِهِ يَتَمَطَّىٰ
Ayah 34: أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ
Ayah 35: ثُمَّ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ
Ayah 36: أَيَحْسَبُ الْإِنْسَانُ أَنْ يُتْرَكَ سُدًى
Ayah 37: أَلَمْ يَكُ نُطْفَةً مِنْ مَنِيٍّ يُمْنَىٰ
Ayah 38: ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّىٰ
Ayah 39: فَجَعَلَ مِنْهُ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنْثَىٰ
Ayah 40: أَلَيْسَ ذَٰلِكَ بِقَادِرٍ عَلَىٰ أَنْ يُحْيِيَ الْمَوْتَىٰ
Bengali Insight (bn_bengali)
Ayat 1: আমি শপথ করি কেয়ামত দিবসের,
Ayat 2: আরও শপথ করি সেই মনের, যে নিজেকে ধিক্কার দেয়-
Ayat 3: মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্রিত করব না?
Ayat 4: পরন্ত আমি তার অংগুলিগুলো পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত করতে সক্ষম।
Ayat 5: বরং মানুষ তার ভবিষ্যত জীবনেও ধৃষ্টতা করতে চায়
Ayat 6: সে প্রশ্ন করে-কেয়ামত দিবস কবে?
Ayat 7: যখন দৃষ্টি চমকে যাবে,
Ayat 8: চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে।
Ayat 9: এবং সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে-
Ayat 10: সে দিন মানুষ বলবেঃ পলায়নের জায়গা কোথায় ?
Ayat 11: না কোথাও আশ্রয়স্থল নেই।
Ayat 12: আপনার পালনকর্তার কাছেই সেদিন ঠাঁই হবে।
Ayat 13: সেদিন মানুষকে অবহিত করা হবে সে যা সামনে প্রেরণ করেছে ও পশ্চাতে ছেড়ে দিয়েছে।
Ayat 14: বরং মানুষ নিজেই তার নিজের সম্পর্কে চক্ষুমান।
Ayat 15: যদিও সে তার অজুহাত পেশ করতে চাইবে।
Ayat 16: তাড়াতাড়ি শিখে নেয়ার জন্যে আপনি দ্রুত ওহী আবৃত্তি করবেন না।
Ayat 17: এর সংরক্ষণ ও পাঠ আমারই দায়িত্ব।
Ayat 18: অতঃপর আমি যখন তা পাঠ করি, তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন।
Ayat 19: এরপর বিশদ বর্ণনা আমারই দায়িত্ব।
Ayat 20: কখনও না, বরং তোমরা পার্থিব জীবনকে ভালবাস
Ayat 21: এবং পরকালকে উপেক্ষা কর।
Ayat 22: সেদিন অনেক মুখমন্ডল উজ্জ্বল হবে।
Ayat 23: তারা তার পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে।
Ayat 24: আর অনেক মুখমন্ডল সেদিন উদাস হয়ে পড়বে।
Ayat 25: তারা ধারণা করবে যে, তাদের সাথে কোমর-ভাঙ্গা আচরণ করা হবে।
Ayat 26: কখনও না, যখন প্রাণ কন্ঠাগত হবে।
Ayat 27: এবং বলা হবে, কে ঝাড়বে
Ayat 28: এবং সে মনে করবে যে, বিদায়ের ক্ষণ এসে গেছে।
Ayat 29: এবং গোছা গোছার সাথে জড়িত হয়ে যাবে।
Ayat 30: সেদিন, আপনার পালনকর্তার নিকট সবকিছু নীত হবে।
Ayat 31: সে বিশ্বাস করেনি এবং নামায পড়েনি;
Ayat 32: পরন্ত মিথ্যারোপ করেছে ও পৃষ্ঠ প্রদর্শন করেছে।
Ayat 33: অতঃপর সে দম্ভভরে পরিবার-পরিজনের নিকট ফিরে গিয়েছে।
Ayat 34: তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ।
Ayat 35: অতঃপর, তোমার দুর্ভোগের উপর দূর্ভোগ।
Ayat 36: মানুষ কি মনে করে যে, তাকে এমনি ছেড়ে দেয়া হবে?
Ayat 37: সে কি স্খলিত বীর্য ছিল না?
Ayat 38: অতঃপর সে ছিল রক্তপিন্ড, অতঃপর আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন।
Ayat 39: অতঃপর তা থেকে সৃষ্টি করেছেন যুগল নর ও নারী।
Ayat 40: তবুও কি সেই আল্লাহ মৃতদেরকে জীবিত করতে সক্ষম নন?
Bengali Perspective (bn_hoque)
Ayat 1: না, আমি শপথ করছি কিয়ামতের দিনের।
Ayat 2: আর না, আমি শপথ করছি আত্মসমালোচনাপরায়ণ আত্মার।
Ayat 3: মানুষ কি মনে করে যে আমরা কখনো তার হাড়গোড় একত্রিত করব না?
Ayat 4: হাঁ, আমরা তার আঙুলগুলো পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম।
Ayat 5: তবুও মানুষ চায় যা তার সামনে রয়েছে তা অস্বীকার করতে।
Ayat 6: সে প্রশ্ন করে -- ''কখন কিয়ামতের দিন আসবে?’’
Ayat 7: কিন্ত যখন দৃষ্টি দিশাহারা হয়ে যাবে,
Ayat 8: আর চন্দ্র হবে অন্ধকারাচ্ছন্ন,
Ayat 9: আর সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে,
Ayat 10: মানুষ সেইদিন বলবে -- ''কোথায় পালানোর স্থান?’’
Ayat 11: কিছুতেই না, কোনো আশ্রয়স্থল নেই।
Ayat 12: সেদিন ঠাই হবে কেবল তোমার প্রভুর নিকটেই।
Ayat 13: মানুষকে সেইদিন জানানো হবে কী সে আগবাড়িয়েছে এবং সে ফেলে রেখেছে।
Ayat 14: বস্তুত মানুষ তার নিজের সত্ত্বা সন্বন্ধে চক্ষুষ্মান,
Ayat 15: যদিও সে তার অজুহাত দেখায়।
Ayat 16: এর দ্বারা তোমার জিহবা নাড়াচাড়া করো না একে ত্বরান্বিত করতে।
Ayat 17: নিঃসন্দেহ আমাদের উপরেই রয়েছে এর সংগ্রহের ও এর পাঠ করানোর দায়িত্ব।
Ayat 18: সুতরাং যখন আমরা তা পাঠ করি তখন তুমি তার পঠন অনুসরণ করো,
Ayat 19: তারপর নিশ্চয় আমাদেরই উপরে রয়েছে এর ব্যাখ্যাকরণ।
Ayat 20: না, তোমরা কিন্তু ভালবাস ক্ষণস্থায়ী,
Ayat 21: আর অবহেলা কর পরকালকে।
Ayat 22: সেদিন কতকগুলো মুখ হবে উজ্জ্বল, --
Ayat 23: তাদের প্রভুর দিকে চেয়ে থাকবে,
Ayat 24: আর কতকগুলো মুখ সেইদিন বিবর্ণ হয়ে যাবে, --
Ayat 25: এই ভেবে যে কোনো বিধ্বংসী বিপর্যয় তাদের উপরে পড়তে যাচ্ছে।
Ayat 26: না, যখন এটি গলায় এসে পৌঁছুবে,
Ayat 27: এবং বলা হবে -- ''কে সেই জাদুকর?’’
Ayat 28: আর সে বুঝতে পারে যে, এ হচ্ছে বিদায় বেলা,
Ayat 29: এবং এক পায়ের হাড় অন্য পায়ের হাড়ে ঠোকর খেতে থাকবে,
Ayat 30: তোমার প্রভুর দিকেই সেইদিন হবে চালিয়ে নেওয়া।
Ayat 31: সে তো সত্যনিষ্ঠ ছিল না, আর নামাযও পড়ে নি,
Ayat 32: বরং সে সত্যপ্রত্যাখ্যান করেছিল এবং ফিরে এসেছিল,
Ayat 33: তারপর সে তার স্বজনগণের কাছে গিয়েছিল গর্ব করতে করতে।
Ayat 34: ''তুমি নিপাত যাও! তবে নিপাত যাও!
Ayat 35: ''আবার তুমি নিপাত যাও, ফলে নিপাত যাও!’’
Ayat 36: মানুষ কি ভাবে যে তাকে ছেড়ে দেয়া হবে বাঁধনছাড়াভাবে?
Ayat 37: সে কি ছিল না এক শুক্রকীট এক সবেগে নির্গত স্খলনের মধ্যেকার?
Ayat 38: তারপর সে হলো একটি রক্তপিন্ড, তারপর তিনি আকৃতি দান করলেন ও পূর্ণাঙ্গ করলেন।
Ayat 39: তারপর তিনি তা হতে সৃষ্টি করলেন তার যুগল -- পুরুষ ও নারী।
Ayat 40: তবুও কি তিনি ক্ষমতাবান নন মৃতকে পুনর্জীবিত করতে?
English Illumination (Yusuf Ali)
Ayat 1: I do call to witness the Resurrection Day;
Ayat 2: And I do call to witness the self-reproaching spirit: (Eschew Evil).
Ayat 3: Does man think that We cannot assemble his bones?
Ayat 4: Nay, We are able to put together in perfect order the very tips of his fingers.
Ayat 5: But man wishes to do wrong (even) in the time in front of him.
Ayat 6: He questions: "When is the Day of Resurrection?"
Ayat 7: At length, when the sight is dazed,
Ayat 8: And the moon is buried in darkness.
Ayat 9: And the sun and moon are joined together,-
Ayat 10: That Day will Man say: "Where is the refuge?"
Ayat 11: By no means! No place of safety!
Ayat 12: Before thy Lord (alone), that Day will be the place of rest.
Ayat 13: That Day will Man be told (all) that he put forward, and all that he put back.
Ayat 14: Nay, man will be evidence against himself,
Ayat 15: Even though he were to put up his excuses.
Ayat 16: Move not thy tongue concerning the (Qur'an) to make haste therewith.
Ayat 17: It is for Us to collect it and to promulgate it:
Ayat 18: But when We have promulgated it, follow thou its recital (as promulgated):
Ayat 19: Nay more, it is for Us to explain it (and make it clear):
Ayat 20: Nay, (ye men!) but ye love the fleeting life,
Ayat 21: And leave alone the Hereafter.
Ayat 22: Some faces, that Day, will beam (in brightness and beauty);-
Ayat 23: Looking towards their Lord;
Ayat 24: And some faces, that Day, will be sad and dismal,
Ayat 25: In the thought that some back-breaking calamity was about to be inflicted on them;
Ayat 26: Yea, when (the soul) reaches to the collar-bone (in its exit),
Ayat 27: And there will be a cry, "Who is a magician (to restore him)?"
Ayat 28: And he will conclude that it was (the Time) of Parting;
Ayat 29: And one leg will be joined with another:
Ayat 30: That Day the Drive will be (all) to thy Lord!
Ayat 31: So he gave nothing in charity, nor did he pray!-
Ayat 32: But on the contrary, he rejected Truth and turned away!
Ayat 33: Then did he stalk to his family in full conceit!
Ayat 34: Woe to thee, (O men!), yea, woe!
Ayat 35: Again, Woe to thee, (O men!), yea, woe!
Ayat 36: Does man think that he will be left uncontrolled, (without purpose)?
Ayat 37: Was he not a drop of sperm emitted (in lowly form)?
Ayat 38: Then did he become a leech-like clot; then did (Allah) make and fashion (him) in due proportion.
Ayat 39: And of him He made two sexes, male and female.
Ayat 40: Has not He, (the same), the power to give life to the dead?