আদ দোখান (Ad-Dukhan)
BackSurah No: 44
The Sacred Verses (Arabic)
Ayah 1: بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ حم
Ayah 2: وَالْكِتَابِ الْمُبِينِ
Ayah 3: إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ ۚ إِنَّا كُنَّا مُنْذِرِينَ
Ayah 4: فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ
Ayah 5: أَمْرًا مِنْ عِنْدِنَا ۚ إِنَّا كُنَّا مُرْسِلِينَ
Ayah 6: رَحْمَةً مِنْ رَبِّكَ ۚ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ
Ayah 7: رَبِّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ۖ إِنْ كُنْتُمْ مُوقِنِينَ
Ayah 8: لَا إِلَٰهَ إِلَّا هُوَ يُحْيِي وَيُمِيتُ ۖ رَبُّكُمْ وَرَبُّ آبَائِكُمُ الْأَوَّلِينَ
Ayah 9: بَلْ هُمْ فِي شَكٍّ يَلْعَبُونَ
Ayah 10: فَارْتَقِبْ يَوْمَ تَأْتِي السَّمَاءُ بِدُخَانٍ مُبِينٍ
Ayah 11: يَغْشَى النَّاسَ ۖ هَٰذَا عَذَابٌ أَلِيمٌ
Ayah 12: رَبَّنَا اكْشِفْ عَنَّا الْعَذَابَ إِنَّا مُؤْمِنُونَ
Ayah 13: أَنَّىٰ لَهُمُ الذِّكْرَىٰ وَقَدْ جَاءَهُمْ رَسُولٌ مُبِينٌ
Ayah 14: ثُمَّ تَوَلَّوْا عَنْهُ وَقَالُوا مُعَلَّمٌ مَجْنُونٌ
Ayah 15: إِنَّا كَاشِفُو الْعَذَابِ قَلِيلًا ۚ إِنَّكُمْ عَائِدُونَ
Ayah 16: يَوْمَ نَبْطِشُ الْبَطْشَةَ الْكُبْرَىٰ إِنَّا مُنْتَقِمُونَ
Ayah 17: وَلَقَدْ فَتَنَّا قَبْلَهُمْ قَوْمَ فِرْعَوْنَ وَجَاءَهُمْ رَسُولٌ كَرِيمٌ
Ayah 18: أَنْ أَدُّوا إِلَيَّ عِبَادَ اللَّهِ ۖ إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ
Ayah 19: وَأَنْ لَا تَعْلُوا عَلَى اللَّهِ ۖ إِنِّي آتِيكُمْ بِسُلْطَانٍ مُبِينٍ
Ayah 20: وَإِنِّي عُذْتُ بِرَبِّي وَرَبِّكُمْ أَنْ تَرْجُمُونِ
Ayah 21: وَإِنْ لَمْ تُؤْمِنُوا لِي فَاعْتَزِلُونِ
Ayah 22: فَدَعَا رَبَّهُ أَنَّ هَٰؤُلَاءِ قَوْمٌ مُجْرِمُونَ
Ayah 23: فَأَسْرِ بِعِبَادِي لَيْلًا إِنَّكُمْ مُتَّبَعُونَ
Ayah 24: وَاتْرُكِ الْبَحْرَ رَهْوًا ۖ إِنَّهُمْ جُنْدٌ مُغْرَقُونَ
Ayah 25: كَمْ تَرَكُوا مِنْ جَنَّاتٍ وَعُيُونٍ
Ayah 26: وَزُرُوعٍ وَمَقَامٍ كَرِيمٍ
Ayah 27: وَنَعْمَةٍ كَانُوا فِيهَا فَاكِهِينَ
Ayah 28: كَذَٰلِكَ ۖ وَأَوْرَثْنَاهَا قَوْمًا آخَرِينَ
Ayah 29: فَمَا بَكَتْ عَلَيْهِمُ السَّمَاءُ وَالْأَرْضُ وَمَا كَانُوا مُنْظَرِينَ
Ayah 30: وَلَقَدْ نَجَّيْنَا بَنِي إِسْرَائِيلَ مِنَ الْعَذَابِ الْمُهِينِ
Ayah 31: مِنْ فِرْعَوْنَ ۚ إِنَّهُ كَانَ عَالِيًا مِنَ الْمُسْرِفِينَ
Ayah 32: وَلَقَدِ اخْتَرْنَاهُمْ عَلَىٰ عِلْمٍ عَلَى الْعَالَمِينَ
Ayah 33: وَآتَيْنَاهُمْ مِنَ الْآيَاتِ مَا فِيهِ بَلَاءٌ مُبِينٌ
Ayah 34: إِنَّ هَٰؤُلَاءِ لَيَقُولُونَ
Ayah 35: إِنْ هِيَ إِلَّا مَوْتَتُنَا الْأُولَىٰ وَمَا نَحْنُ بِمُنْشَرِينَ
Ayah 36: فَأْتُوا بِآبَائِنَا إِنْ كُنْتُمْ صَادِقِينَ
Ayah 37: أَهُمْ خَيْرٌ أَمْ قَوْمُ تُبَّعٍ وَالَّذِينَ مِنْ قَبْلِهِمْ ۚ أَهْلَكْنَاهُمْ ۖ إِنَّهُمْ كَانُوا مُجْرِمِينَ
Ayah 38: وَمَا خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا لَاعِبِينَ
Ayah 39: مَا خَلَقْنَاهُمَا إِلَّا بِالْحَقِّ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ
Ayah 40: إِنَّ يَوْمَ الْفَصْلِ مِيقَاتُهُمْ أَجْمَعِينَ
Ayah 41: يَوْمَ لَا يُغْنِي مَوْلًى عَنْ مَوْلًى شَيْئًا وَلَا هُمْ يُنْصَرُونَ
Ayah 42: إِلَّا مَنْ رَحِمَ اللَّهُ ۚ إِنَّهُ هُوَ الْعَزِيزُ الرَّحِيمُ
Ayah 43: إِنَّ شَجَرَتَ الزَّقُّومِ
Ayah 44: طَعَامُ الْأَثِيمِ
Ayah 45: كَالْمُهْلِ يَغْلِي فِي الْبُطُونِ
Ayah 46: كَغَلْيِ الْحَمِيمِ
Ayah 47: خُذُوهُ فَاعْتِلُوهُ إِلَىٰ سَوَاءِ الْجَحِيمِ
Ayah 48: ثُمَّ صُبُّوا فَوْقَ رَأْسِهِ مِنْ عَذَابِ الْحَمِيمِ
Ayah 49: ذُقْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْكَرِيمُ
Ayah 50: إِنَّ هَٰذَا مَا كُنْتُمْ بِهِ تَمْتَرُونَ
Ayah 51: إِنَّ الْمُتَّقِينَ فِي مَقَامٍ أَمِينٍ
Ayah 52: فِي جَنَّاتٍ وَعُيُونٍ
Ayah 53: يَلْبَسُونَ مِنْ سُنْدُسٍ وَإِسْتَبْرَقٍ مُتَقَابِلِينَ
Ayah 54: كَذَٰلِكَ وَزَوَّجْنَاهُمْ بِحُورٍ عِينٍ
Ayah 55: يَدْعُونَ فِيهَا بِكُلِّ فَاكِهَةٍ آمِنِينَ
Ayah 56: لَا يَذُوقُونَ فِيهَا الْمَوْتَ إِلَّا الْمَوْتَةَ الْأُولَىٰ ۖ وَوَقَاهُمْ عَذَابَ الْجَحِيمِ
Ayah 57: فَضْلًا مِنْ رَبِّكَ ۚ ذَٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ
Ayah 58: فَإِنَّمَا يَسَّرْنَاهُ بِلِسَانِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
Ayah 59: فَارْتَقِبْ إِنَّهُمْ مُرْتَقِبُونَ
Bengali Insight (bn_bengali)
Ayat 1: হা-মীম।
Ayat 2: শপথ সুস্পষ্ট কিতাবের।
Ayat 3: আমি একে নাযিল করেছি। এক বরকতময় রাতে, নিশ্চয় আমি সতর্ককারী।
Ayat 4: এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়।
Ayat 5: আমার পক্ষ থেকে আদেশক্রমে, আমিই প্রেরণকারী।
Ayat 6: আপনার পালনকর্তার পক্ষ থেকে রহমতস্বরূপ। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
Ayat 7: যদি তোমাদের বিশ্বাস থাকে দেখতে পাবে। তিনি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যেবর্তী সবকিছুর পালনকর্তা।
Ayat 8: তিনি ব্যতীত কোন উপাস্য নেই। তিনি জীবন দান করেন ও মৃত্যু দেন। তিনি তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃ-পুরুষদেরও পালনকর্তা।
Ayat 9: এতদসত্ত্বেও এরা সন্দেহে পতিত হয়ে ক্রীড়া-কৌতুক করছে।
Ayat 10: অতএব আপনি সেই দিনের অপেক্ষা করুন, যখন আকাশ ধূয়ায় ছেয়ে যাবে।
Ayat 11: যা মানুষকে ঘিরে ফেলবে। এটা যন্ত্রণাদায়ক শাস্তি।
Ayat 12: হে আমাদের পালনকর্তা আমাদের উপর থেকে শাস্তি প্রত্যাহার করুন, আমরা বিশ্বাস স্থাপন করছি।
Ayat 13: তারা কি করে বুঝবে, অথচ তাদের কাছে এসেছিলেন স্পষ্ট বর্ণনাকারী রসূল।
Ayat 14: অতঃপর তারা তাকে পৃষ্ঠপ্রদর্শন করে এবং বলে, সে তো উম্মাদ-শিখানো কথা বলে।
Ayat 15: আমি তোমাদের উপর থেকে আযাব কিছুটা প্রত্যাহার করব, কিন্তু তোমরা পুনরায় পুনর্বস্থায় ফিরে যাবে।
Ayat 16: যেদিন আমি প্রবলভাবে ধৃত করব, সেদিন পুরোপুরি প্রতিশোধ গ্রহণ করবই।
Ayat 17: তাদের পূর্বে আমি ফেরাউনের সম্প্রদায়কে পরীক্ষা করেছি এবং তাদের কাছে আগমন করেছেন একজন সম্মানিত রসূল,
Ayat 18: এই মর্মে যে, আল্লাহর বান্দাদেরকে আমার কাছে অর্পণ কর। আমি তোমাদের জন্য প্রেরীত বিশ্বস্ত রসূল।
Ayat 19: আর তোমরা আল্লাহর বিরুদ্ধে ঔদ্ধত্য প্রকাশ করো না। আমি তোমাদের কাছে প্রকাশ্য প্রমাণ উপস্থিত করছি।
Ayat 20: তোমরা যাতে আমাকে প্রস্তরবর্ষণে হত্যা না কর, তজ্জন্যে আমি আমার পালনকর্তা ও তোমাদের পালনকর্তার শরনাপন্ন হয়েছি।
Ayat 21: তোমরা যদি আমার প্রতি বিশ্বাস স্থাপন না কর, তবে আমার কাছ থেকে দূরে থাক।
Ayat 22: অতঃপর সে তার পালনকর্তার কাছে দোয়া করল যে, এরা অপরাধী সম্প্রদায়।
Ayat 23: তাহলে তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিবেলায় বের হয়ে পড়। নিশ্চয় তোমাদের পশ্চাদ্ধবন করা হবে।
Ayat 24: এবং সমুদ্রকে অচল থাকতে দাও। নিশ্চয় ওরা নিমজ্জত বাহিনী।
Ayat 25: তারা ছেড়ে গিয়েছিল কত উদ্যান ও প্রস্রবন,
Ayat 26: কত শস্যক্ষেত্র ও সূরম্য স্থান।
Ayat 27: কত সুখের উপকরণ, যাতে তারা খোশগল্প করত।
Ayat 28: এমনিই হয়েছিল এবং আমি ওগুলোর মালিক করেছিলাম ভিন্ন সম্প্রদায়কে।
Ayat 29: তাদের জন্যে ক্রন্দন করেনি আকাশ ও পৃথিবী এবং তারা অবকাশও পায়নি।
Ayat 30: আমি বনী-ইসরাঈলকে অপমানজনক শাস্তি থেকে উদ্ধার করছি।
Ayat 31: ফেরাউন সে ছিল সীমালংঘনকারীদের মধ্যে শীর্ষস্থানীয়।
Ayat 32: আমি জেনেশুনে তাদেরকে বিশ্ববাসীদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম।
Ayat 33: এবং আমি তাদেরকে এমন নিদর্শনাবলী দিয়েছিলাম যাতে ছিল স্পষ্ট সাহায্য।
Ayat 34: কাফেররা বলেই থাকে,
Ayat 35: প্রথম মৃত্যুর মাধ্যমেই আমাদের সবকিছুর অবসান হবে এবং আমরা পুনরুত্থিত হব না।
Ayat 36: তোমরা যদি সত্যবাদী হও, তবে আমাদের পূর্বপুরুষদেরকে নিয়ে এস।
Ayat 37: ওরা শ্রেষ্ঠ, না তুব্বার সম্প্রদায় ও তাদের পূর্ববর্তীরা? আমি ওদেরকে ধ্বংস করে দিয়েছি। ওরা ছিল অপরাধী।
Ayat 38: আমি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু ক্রীড়াচ্ছলে সৃষ্টি করিনি।
Ayat 39: আমি এগুলো যথাযথ উদ্দেশ্যে সৃষ্টি করেছি; কিন্তু তাদের অধিকাংশই বোঝে না।
Ayat 40: নিশ্চয় ফয়সালার দিন তাদের সবারই নির্ধারিত সময়।
Ayat 41: যেদিন কোন বন্ধুই কোন বন্ধুর উপকারে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না।
Ayat 42: তবে আল্লাহ যার প্রতি দয়া করেন, তার কথা ভিন্ন। নিশ্চয় তিনি পরাক্রমশালী দয়াময়।
Ayat 43: নিশ্চয় যাক্কুম বৃক্ষ
Ayat 44: পাপীর খাদ্য হবে;
Ayat 45: গলিত তাম্রের মত পেটে ফুটতে থাকবে।
Ayat 46: যেমন ফুটে পানি।
Ayat 47: একে ধর এবং টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে,
Ayat 48: অতঃপর তার মাথার উপর ফুটন্ত পানির আযাব ঢেলে দাও,
Ayat 49: স্বাদ গ্রহণ কর, তুমি তো সম্মানিত, সম্ভ্রান্ত।
Ayat 50: এ সম্পর্কে তোমরা সন্দেহে পতিত ছিলে।
Ayat 51: নিশ্চয় খোদাভীরুরা নিরাপদ স্থানে থাকবে-
Ayat 52: উদ্যানরাজি ও নির্ঝরিণীসমূহে।
Ayat 53: তারা পরিধান করবে চিকন ও পুরু রেশমীবস্ত্র, মুখোমুখি হয়ে বসবে।
Ayat 54: এরূপই হবে এবং আমি তাদেরকে আনতলোচনা স্ত্রী দেব।
Ayat 55: তারা সেখানে শান্ত মনে বিভিন্ন ফল-মূল আনতে বলবে।
Ayat 56: তারা সেখানে মৃত্যু আস্বাদন করবে না, প্রথম মৃত্যু ব্যতীত এবং আপনার পালনকর্তা তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন।
Ayat 57: আপনার পালনকর্তার কৃপায় এটাই মহা সাফল্য।
Ayat 58: আমি আপনার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি, যাতে তারা স্মরণ রাখে।
Ayat 59: অতএব, আপনি অপেক্ষা করুন, তারাও অপেক্ষা করছে।
Bengali Perspective (bn_hoque)
Ayat 1: হা মীম!
Ayat 2: সুস্পষ্ট গ্রন্থের কথা ভেবে দেখো --
Ayat 3: নিঃসন্দেহ আমরা এটি অবতারণ করেছি এক পবিত্র রাত্রিতে, নিঃসন্দেহ আমরা চির-সতর্ককারী।
Ayat 4: এতে প্রত্যেক বিষয় সুস্পষ্ট করা হয় জ্ঞানভান্ডার দিয়ে,
Ayat 5: আমাদের তরফ থেকে এক নির্দেশনামা। নিঃসন্দেহ আমরা সতত প্রেরণকারী, --
Ayat 6: তোমার প্রভু কাছ থেকে এ এক অনুগ্রহ। নিঃসন্দেহ তিনি, তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা, --
Ayat 7: মহাকাশমন্ডলী ও পৃথিবীর এবং এ দুইয়ের মধ্যে যা আছে তার প্রভু, -- যদি তোমরা সুনিশ্চিত হও।
Ayat 8: তিনি ব্যতীত অন্য উপাস্য নেই, তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান। তোমাদের প্রভু এবং পূর্বকালীন তোমাদের পিতৃপুরষদেরও প্রভু।
Ayat 9: বস্তুতঃ তারা সন্দেহের মাঝে ছেলেখেলা খেলছে।
Ayat 10: সুতরাং তুমি অপেক্ষা কর সেই দিনের যখন আকাশ নেমে আসবে প্রকাশ্য ধোঁয়া নিয়ে, --
Ayat 11: মানুষকে জড়িয়ে ফেলে। এ এক মর্মন্তদ শাস্তি।
Ayat 12: ''আমাদের প্রভু! আমাদের থেকে শাস্তি সরিয়ে নাও, নিঃসন্দেহ আমরা বিশ্বাসী হচ্ছি।’’
Ayat 13: কেমন ক’রে তাদের জন্য উপদেশ-গ্রন্থ হবে, অথচ তাদের কাছে একজন প্রকাশ্য রসূল এসেই গেছেন?
Ayat 14: কিন্ত তারা তখন তাঁর থেকে ফিরে গিয়েছিল আর বলেছিল -- ''শেখানো, পাগল।’’
Ayat 15: আমরা না হয় কিছুকালের জন্য শাস্তি স্থগিতই রাখব, কিন্ত তোমরা তো ফিরে যাবে।
Ayat 16: যেদিন আমরা পাকড়াবো বিরাট ধড়পাকড়ে, সেদিন আমরা নিশ্চয়ই শেষ-পরিণতি দেখাব।
Ayat 17: আর তাদের আগে আমরা তো ফির'আউনের লোকদলকে পরীক্ষা করেইছিলাম, আর তাদের নিকট এক সম্মানিত রসূল এসেছিলেন,
Ayat 18: এই বলে -- ''আল্লাহ্র বান্দাদের আমার নিকট ফেরত দাও, নিঃসন্দেহ আমি তোমাদের প্রতি একজন বিশ্বস্ত বাণীবাহক,
Ayat 19: ''আর যেন তোমরা আল্লাহ্র উপরে উঠতে যেও না, নিঃসন্দেহ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি এক সুস্পষ্ট দলিল।
Ayat 20: ''আর আমি আলবৎ আশ্রয় চাইছি আমার প্রভু ও তোমাদের প্রভুর কাছে, পাছে তোমরা আমাকে পাথর মে’রে মেরে ফেল।
Ayat 21: ''আর যদি তোমরা আমাতে বিশ্বাস না কর তাহলে আমাকে যেতে দাও।’’
Ayat 22: তারপর তিনি তাঁর প্রভুকে ডেকে বললেন -- ''এরা হচ্ছে এক অপরাধী জাতি।’’
Ayat 23: ''তাহলে আমার বান্দাদের নিয়ে রাত্রিকালে রওয়ানা হও, তোমরা অবশ্যই পশ্চাদ্ধাবিত হবে,
Ayat 24: আর সমুদ্রকে পেছনে রেখে যাও শান্ত অবস্থায়। নিঃসন্দেহ তারা হচ্ছে এমন এক বাহিনী যারা নিমজ্জিত হবে।’’
Ayat 25: তারা পেছনে ফেলে এসেছে কত যে বাগান ও ঝরনা,
Ayat 26: আর খেত-খামার ও মনোরম বাসস্থান,
Ayat 27: আর ভোগসামগ্রী যাতে তারা অবস্থান করত।
Ayat 28: এইভাবেই, আর এইসব আমরা অন্য এক জাতিকে উত্তরাধিকার করতে দিয়েছিলাম।
Ayat 29: তারপর মহাকাশ ও পৃথিবী তাদের জন্য কাঁদে নি, আর তারা অবকাশপ্রাপ্তও হয়নি।
Ayat 30: আর আমরা নিশ্চয়ই ইসরাইলের বংশধরদের উদ্ধার করে দিয়েছিলাম লাঞ্ছনা-দায়ক শাস্তি থেকে --
Ayat 31: ফির'আউনের থেকে। নিঃসন্দেহ সে ছিল মহাউদ্ধত, সীমালংঘনকারীদের অন্তর্ভুক্ত।
Ayat 32: আর আমরা অবশ্য জেনে-শুনেই তাদের নির্বাচন করেছিলাম লোকজনের উপরে,
Ayat 33: আর তাদের দিয়েছিলাম কতক নিদর্শনাবলী যার মধ্যে ছিল এক সুস্পষ্ট পরীক্ষা।
Ayat 34: নিঃসন্দেহ এরা তো বলেই থাকে --
Ayat 35: ''এইটি আমাদের প্রথমবারের মৃত্যু বৈ তো নয়, কাজেই আমরা তো আর পুনরুত্থিত হবো না।
Ayat 36: ''তাহলে আমাদের পিতৃপুরুষদের নিয়ে এস, যদি তোমরা সত্যবাদী হও।’’
Ayat 37: এরাই কি ভাল, না তুব্বার লোকেরা, এবং যারা এদের পূর্ববর্তী ছিল? আমরা তাদের ধ্বংস করেছিলাম, কারণ তারা ছিল অপরাধী।
Ayat 38: আর আমরা মহাকাশমন্ডলী ও পৃথিবী আর এ দুইয়ের মধ্যে যা-কিছু আছে তা ছেলে-খেলার জন্য সৃষ্টি করি নি।
Ayat 39: আমরা এদুটিকে সত্যের জন্য ভিন্ন সৃষ্টি করি নি, কিন্ত তাদের অধিকাংশই জানে না।
Ayat 40: নিঃসন্দেহ ফয়সালার দিন হচ্ছে তাদের সবার নির্ধারিত দিনকাল,
Ayat 41: যেদিন এক বন্ধু আরেক বন্ধুর থেকে কোনো প্রকারে লাভবান হবে না, আর তাদের সাহায্যও করা হবে না, --
Ayat 42: তারা ব্যতীত যাদের প্রতি আল্লাহ্ করুণা করেছেন। নিঃসন্দেহ তিনি, তিনিই তো মহাশক্তিশালী, অফুরন্ত ফলদাতা।
Ayat 43: নিঃসন্দেহ যিক্কুম বৃক্ষ,
Ayat 44: পাপীদের খাদ্য, --
Ayat 45: গলিত পিতলের মতো, -- পেটের ভেতরে,
Ayat 46: ফুটন্ত পানির টগবগ করার মতো।
Ayat 47: ''তাকে পাকড়ো, তারপর তাকে টেনে নিয়ে যাও ভয়ংকর আগুনের মাঝখানে,
Ayat 48: ''তারপর তার মাথার উপরে ঢেলে দাও ফুটন্ত পানির শাস্তি,
Ayat 49: ''আস্বাদ কর, তুমি তো ছিলে মহাশক্তিশালী, পরম সম্মানিত!’
Ayat 50: ''আলবৎ এ হচ্ছে সেই যে-সন্বন্ধে তোমরা সন্দেহ করতে।’’
Ayat 51: অবশ্য ধর্মভীরুরা থাকবে নিরাপদ স্থানে --
Ayat 52: বাগানের ও ঝরনার মধ্যে,
Ayat 53: তারা পরিধান করবে মিহি রেশম ও পুরু জরিদার পোশাক, পরস্পরের মুখোমুখি হয়ে।
Ayat 54: এইভাবেই! আমরা তাদের জোড় মিলিয়ে দেব আয়তলোচন হূরদের সাথে।
Ayat 55: সেখানে তারা আনতে বলবে বিবিধ ফলফসল, নিরাপত্তার সাথে।
Ayat 56: তারা সেখানে মৃত্যু আস্বাদন করবে না প্রথমবারের মৃত্যু ব্যতীত; আর তিনি তাদের রক্ষা করবেন ভয়ংকর আগুনের শাস্তি থেকে --
Ayat 57: তোমার প্রভুর কাছ থেকে এ এক করুণা। এটি খোদ এক বিরাট সাফল্য।
Ayat 58: সুতরাং আমরা নিশ্চয় এটিকে তোমার ভাষায় সহজ করে দিয়েছি যেন তারা মনোনিবেশ করতে পারে।
Ayat 59: সুতরাং তুমি প্রতীক্ষা কর, নিঃসন্দেহ তারাও অপেক্ষমাণ রয়েছে।
English Illumination (Yusuf Ali)
Ayat 1: Ha-Mim.
Ayat 2: By the Book that makes things clear;-
Ayat 3: We sent it down during a Blessed Night: for We (ever) wish to warn (against Evil).
Ayat 4: In the (Night) is made distinct every affair of wisdom,
Ayat 5: By command, from Our Presence. For We (ever) send (revelations),
Ayat 6: As Mercy from thy Lord: for He hears and knows (all things);
Ayat 7: The Lord of the heavens and the earth and all between them, if ye (but) have an assured faith.
Ayat 8: There is no god but He: It is He Who gives life and gives death,- The Lord and Cherisher to you and your earliest ancestors.
Ayat 9: Yet they play about in doubt.
Ayat 10: Then watch thou for the Day that the sky will bring forth a kind of smoke (or mist) plainly visible,
Ayat 11: Enveloping the people: this will be a Penalty Grievous.
Ayat 12: (They will say:) "Our Lord! remove the Penalty from us, for we do really believe!"
Ayat 13: How shall the message be (effectual) for them, seeing that an Messenger explaining things clearly has (already) come to them,-
Ayat 14: Yet they turn away from him and say: "Tutored (by others), a man possessed!"
Ayat 15: We shall indeed remove the Penalty for a while, (but) truly ye will revert (to your ways).
Ayat 16: One day We shall seize you with a mighty onslaught: We will indeed (then) exact Retribution!
Ayat 17: We did, before them, try the people of Pharaoh: there came to them a messenger most honourable,
Ayat 18: Saying: "Restore to me the Servants of Allah: I am to you an messenger worthy of all trust;
Ayat 19: "And be not arrogant as against Allah: for I come to you with authority manifest.
Ayat 20: "For me, I have sought safety with my Lord and your Lord, against your injuring me.
Ayat 21: "If ye believe me not, at least keep yourselves away from me."
Ayat 22: (But they were aggressive:) then he cried to his Lord: "These are indeed a people given to sin."
Ayat 23: (The reply came:) "March forth with My Servants by night: for ye are sure to be pursued.
Ayat 24: "And leave the sea as a furrow (divided): for they are a host (destined) to be drowned."
Ayat 25: How many were the gardens and springs they left behind,
Ayat 26: And corn-fields and noble buildings,
Ayat 27: And wealth (and conveniences of life), wherein they had taken such delight!
Ayat 28: Thus (was their end)! And We made other people inherit (those things)!
Ayat 29: And neither heaven nor earth shed a tear over them: nor were they given a respite (again).
Ayat 30: We did deliver aforetime the Children of Israel from humiliating Punishment,
Ayat 31: Inflicted by Pharaoh, for he was arrogant (even) among inordinate transgressors.
Ayat 32: And We chose them aforetime above the nations, knowingly,
Ayat 33: And granted them Signs in which there was a manifest trial
Ayat 34: As to these (Quraish), they say forsooth:
Ayat 35: "There is nothing beyond our first death, and we shall not be raised again.
Ayat 36: "Then bring (back) our forefathers, if what ye say is true!"
Ayat 37: What! Are they better than the people of Tubba and those who were before them? We destroyed them because they were guilty of sin.
Ayat 38: We created not the heavens, the earth, and all between them, merely in (idle) sport:
Ayat 39: We created them not except for just ends: but most of them do not understand.
Ayat 40: Verily the Day of sorting out is the time appointed for all of them,-
Ayat 41: The Day when no protector can avail his client in aught, and no help can they receive,
Ayat 42: Except such as receive Allah's Mercy: for He is Exalted in Might, Most Merciful.
Ayat 43: Verily the tree of Zaqqum
Ayat 44: Will be the food of the Sinful,-
Ayat 45: Like molten brass; it will boil in their insides.
Ayat 46: Like the boiling of scalding water.
Ayat 47: (A voice will cry: "Seize ye him and drag him into the midst of the Blazing Fire!
Ayat 48: "Then pour over his head the Penalty of Boiling Water,
Ayat 49: "Taste thou (this)! Truly wast thou mighty, full of honour!
Ayat 50: "Truly this is what ye used to doubt!"
Ayat 51: As to the Righteous (they will be) in a position of Security,
Ayat 52: Among Gardens and Springs;
Ayat 53: Dressed in fine silk and in rich brocade, they will face each other;
Ayat 54: So; and We shall join them to fair women with beautiful, big, and lustrous eyes.
Ayat 55: There can they call for every kind of fruit in peace and security;
Ayat 56: Nor will they there taste Death, except the first death; and He will preserve them from the Penalty of the Blazing Fire,-
Ayat 57: As a Bounty from thy Lord! that will be the supreme achievement!
Ayat 58: Verily, We have made this (Qur'an) easy, in thy tongue, in order that they may give heed.
Ayat 59: So wait thou and watch; for they (too) are waiting.