হিজর (Al-Hijr)
BackSurah No: 15
The Sacred Verses (Arabic)
Ayah 1: بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ الر ۚ تِلْكَ آيَاتُ الْكِتَابِ وَقُرْآنٍ مُبِينٍ
Ayah 2: رُبَمَا يَوَدُّ الَّذِينَ كَفَرُوا لَوْ كَانُوا مُسْلِمِينَ
Ayah 3: ذَرْهُمْ يَأْكُلُوا وَيَتَمَتَّعُوا وَيُلْهِهِمُ الْأَمَلُ ۖ فَسَوْفَ يَعْلَمُونَ
Ayah 4: وَمَا أَهْلَكْنَا مِنْ قَرْيَةٍ إِلَّا وَلَهَا كِتَابٌ مَعْلُومٌ
Ayah 5: مَا تَسْبِقُ مِنْ أُمَّةٍ أَجَلَهَا وَمَا يَسْتَأْخِرُونَ
Ayah 6: وَقَالُوا يَا أَيُّهَا الَّذِي نُزِّلَ عَلَيْهِ الذِّكْرُ إِنَّكَ لَمَجْنُونٌ
Ayah 7: لَوْ مَا تَأْتِينَا بِالْمَلَائِكَةِ إِنْ كُنْتَ مِنَ الصَّادِقِينَ
Ayah 8: مَا نُنَزِّلُ الْمَلَائِكَةَ إِلَّا بِالْحَقِّ وَمَا كَانُوا إِذًا مُنْظَرِينَ
Ayah 9: إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ
Ayah 10: وَلَقَدْ أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ فِي شِيَعِ الْأَوَّلِينَ
Ayah 11: وَمَا يَأْتِيهِمْ مِنْ رَسُولٍ إِلَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ
Ayah 12: كَذَٰلِكَ نَسْلُكُهُ فِي قُلُوبِ الْمُجْرِمِينَ
Ayah 13: لَا يُؤْمِنُونَ بِهِ ۖ وَقَدْ خَلَتْ سُنَّةُ الْأَوَّلِينَ
Ayah 14: وَلَوْ فَتَحْنَا عَلَيْهِمْ بَابًا مِنَ السَّمَاءِ فَظَلُّوا فِيهِ يَعْرُجُونَ
Ayah 15: لَقَالُوا إِنَّمَا سُكِّرَتْ أَبْصَارُنَا بَلْ نَحْنُ قَوْمٌ مَسْحُورُونَ
Ayah 16: وَلَقَدْ جَعَلْنَا فِي السَّمَاءِ بُرُوجًا وَزَيَّنَّاهَا لِلنَّاظِرِينَ
Ayah 17: وَحَفِظْنَاهَا مِنْ كُلِّ شَيْطَانٍ رَجِيمٍ
Ayah 18: إِلَّا مَنِ اسْتَرَقَ السَّمْعَ فَأَتْبَعَهُ شِهَابٌ مُبِينٌ
Ayah 19: وَالْأَرْضَ مَدَدْنَاهَا وَأَلْقَيْنَا فِيهَا رَوَاسِيَ وَأَنْبَتْنَا فِيهَا مِنْ كُلِّ شَيْءٍ مَوْزُونٍ
Ayah 20: وَجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَايِشَ وَمَنْ لَسْتُمْ لَهُ بِرَازِقِينَ
Ayah 21: وَإِنْ مِنْ شَيْءٍ إِلَّا عِنْدَنَا خَزَائِنُهُ وَمَا نُنَزِّلُهُ إِلَّا بِقَدَرٍ مَعْلُومٍ
Ayah 22: وَأَرْسَلْنَا الرِّيَاحَ لَوَاقِحَ فَأَنْزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً فَأَسْقَيْنَاكُمُوهُ وَمَا أَنْتُمْ لَهُ بِخَازِنِينَ
Ayah 23: وَإِنَّا لَنَحْنُ نُحْيِي وَنُمِيتُ وَنَحْنُ الْوَارِثُونَ
Ayah 24: وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَقْدِمِينَ مِنْكُمْ وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَأْخِرِينَ
Ayah 25: وَإِنَّ رَبَّكَ هُوَ يَحْشُرُهُمْ ۚ إِنَّهُ حَكِيمٌ عَلِيمٌ
Ayah 26: وَلَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ مَسْنُونٍ
Ayah 27: وَالْجَانَّ خَلَقْنَاهُ مِنْ قَبْلُ مِنْ نَارِ السَّمُومِ
Ayah 28: وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ مَسْنُونٍ
Ayah 29: فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِنْ رُوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ
Ayah 30: فَسَجَدَ الْمَلَائِكَةُ كُلُّهُمْ أَجْمَعُونَ
Ayah 31: إِلَّا إِبْلِيسَ أَبَىٰ أَنْ يَكُونَ مَعَ السَّاجِدِينَ
Ayah 32: قَالَ يَا إِبْلِيسُ مَا لَكَ أَلَّا تَكُونَ مَعَ السَّاجِدِينَ
Ayah 33: قَالَ لَمْ أَكُنْ لِأَسْجُدَ لِبَشَرٍ خَلَقْتَهُ مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ مَسْنُونٍ
Ayah 34: قَالَ فَاخْرُجْ مِنْهَا فَإِنَّكَ رَجِيمٌ
Ayah 35: وَإِنَّ عَلَيْكَ اللَّعْنَةَ إِلَىٰ يَوْمِ الدِّينِ
Ayah 36: قَالَ رَبِّ فَأَنْظِرْنِي إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ
Ayah 37: قَالَ فَإِنَّكَ مِنَ الْمُنْظَرِينَ
Ayah 38: إِلَىٰ يَوْمِ الْوَقْتِ الْمَعْلُومِ
Ayah 39: قَالَ رَبِّ بِمَا أَغْوَيْتَنِي لَأُزَيِّنَنَّ لَهُمْ فِي الْأَرْضِ وَلَأُغْوِيَنَّهُمْ أَجْمَعِينَ
Ayah 40: إِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِينَ
Ayah 41: قَالَ هَٰذَا صِرَاطٌ عَلَيَّ مُسْتَقِيمٌ
Ayah 42: إِنَّ عِبَادِي لَيْسَ لَكَ عَلَيْهِمْ سُلْطَانٌ إِلَّا مَنِ اتَّبَعَكَ مِنَ الْغَاوِينَ
Ayah 43: وَإِنَّ جَهَنَّمَ لَمَوْعِدُهُمْ أَجْمَعِينَ
Ayah 44: لَهَا سَبْعَةُ أَبْوَابٍ لِكُلِّ بَابٍ مِنْهُمْ جُزْءٌ مَقْسُومٌ
Ayah 45: إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَعُيُونٍ
Ayah 46: ادْخُلُوهَا بِسَلَامٍ آمِنِينَ
Ayah 47: وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِمْ مِنْ غِلٍّ إِخْوَانًا عَلَىٰ سُرُرٍ مُتَقَابِلِينَ
Ayah 48: لَا يَمَسُّهُمْ فِيهَا نَصَبٌ وَمَا هُمْ مِنْهَا بِمُخْرَجِينَ
Ayah 49: نَبِّئْ عِبَادِي أَنِّي أَنَا الْغَفُورُ الرَّحِيمُ
Ayah 50: وَأَنَّ عَذَابِي هُوَ الْعَذَابُ الْأَلِيمُ
Ayah 51: وَنَبِّئْهُمْ عَنْ ضَيْفِ إِبْرَاهِيمَ
Ayah 52: إِذْ دَخَلُوا عَلَيْهِ فَقَالُوا سَلَامًا قَالَ إِنَّا مِنْكُمْ وَجِلُونَ
Ayah 53: قَالُوا لَا تَوْجَلْ إِنَّا نُبَشِّرُكَ بِغُلَامٍ عَلِيمٍ
Ayah 54: قَالَ أَبَشَّرْتُمُونِي عَلَىٰ أَنْ مَسَّنِيَ الْكِبَرُ فَبِمَ تُبَشِّرُونَ
Ayah 55: قَالُوا بَشَّرْنَاكَ بِالْحَقِّ فَلَا تَكُنْ مِنَ الْقَانِطِينَ
Ayah 56: قَالَ وَمَنْ يَقْنَطُ مِنْ رَحْمَةِ رَبِّهِ إِلَّا الضَّالُّونَ
Ayah 57: قَالَ فَمَا خَطْبُكُمْ أَيُّهَا الْمُرْسَلُونَ
Ayah 58: قَالُوا إِنَّا أُرْسِلْنَا إِلَىٰ قَوْمٍ مُجْرِمِينَ
Ayah 59: إِلَّا آلَ لُوطٍ إِنَّا لَمُنَجُّوهُمْ أَجْمَعِينَ
Ayah 60: إِلَّا امْرَأَتَهُ قَدَّرْنَا ۙ إِنَّهَا لَمِنَ الْغَابِرِينَ
Ayah 61: فَلَمَّا جَاءَ آلَ لُوطٍ الْمُرْسَلُونَ
Ayah 62: قَالَ إِنَّكُمْ قَوْمٌ مُنْكَرُونَ
Ayah 63: قَالُوا بَلْ جِئْنَاكَ بِمَا كَانُوا فِيهِ يَمْتَرُونَ
Ayah 64: وَأَتَيْنَاكَ بِالْحَقِّ وَإِنَّا لَصَادِقُونَ
Ayah 65: فَأَسْرِ بِأَهْلِكَ بِقِطْعٍ مِنَ اللَّيْلِ وَاتَّبِعْ أَدْبَارَهُمْ وَلَا يَلْتَفِتْ مِنْكُمْ أَحَدٌ وَامْضُوا حَيْثُ تُؤْمَرُونَ
Ayah 66: وَقَضَيْنَا إِلَيْهِ ذَٰلِكَ الْأَمْرَ أَنَّ دَابِرَ هَٰؤُلَاءِ مَقْطُوعٌ مُصْبِحِينَ
Ayah 67: وَجَاءَ أَهْلُ الْمَدِينَةِ يَسْتَبْشِرُونَ
Ayah 68: قَالَ إِنَّ هَٰؤُلَاءِ ضَيْفِي فَلَا تَفْضَحُونِ
Ayah 69: وَاتَّقُوا اللَّهَ وَلَا تُخْزُونِ
Ayah 70: قَالُوا أَوَلَمْ نَنْهَكَ عَنِ الْعَالَمِينَ
Ayah 71: قَالَ هَٰؤُلَاءِ بَنَاتِي إِنْ كُنْتُمْ فَاعِلِينَ
Ayah 72: لَعَمْرُكَ إِنَّهُمْ لَفِي سَكْرَتِهِمْ يَعْمَهُونَ
Ayah 73: فَأَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُشْرِقِينَ
Ayah 74: فَجَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهِمْ حِجَارَةً مِنْ سِجِّيلٍ
Ayah 75: إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِلْمُتَوَسِّمِينَ
Ayah 76: وَإِنَّهَا لَبِسَبِيلٍ مُقِيمٍ
Ayah 77: إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً لِلْمُؤْمِنِينَ
Ayah 78: وَإِنْ كَانَ أَصْحَابُ الْأَيْكَةِ لَظَالِمِينَ
Ayah 79: فَانْتَقَمْنَا مِنْهُمْ وَإِنَّهُمَا لَبِإِمَامٍ مُبِينٍ
Ayah 80: وَلَقَدْ كَذَّبَ أَصْحَابُ الْحِجْرِ الْمُرْسَلِينَ
Ayah 81: وَآتَيْنَاهُمْ آيَاتِنَا فَكَانُوا عَنْهَا مُعْرِضِينَ
Ayah 82: وَكَانُوا يَنْحِتُونَ مِنَ الْجِبَالِ بُيُوتًا آمِنِينَ
Ayah 83: فَأَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُصْبِحِينَ
Ayah 84: فَمَا أَغْنَىٰ عَنْهُمْ مَا كَانُوا يَكْسِبُونَ
Ayah 85: وَمَا خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا إِلَّا بِالْحَقِّ ۗ وَإِنَّ السَّاعَةَ لَآتِيَةٌ ۖ فَاصْفَحِ الصَّفْحَ الْجَمِيلَ
Ayah 86: إِنَّ رَبَّكَ هُوَ الْخَلَّاقُ الْعَلِيمُ
Ayah 87: وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ
Ayah 88: لَا تَمُدَّنَّ عَيْنَيْكَ إِلَىٰ مَا مَتَّعْنَا بِهِ أَزْوَاجًا مِنْهُمْ وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَاخْفِضْ جَنَاحَكَ لِلْمُؤْمِنِينَ
Ayah 89: وَقُلْ إِنِّي أَنَا النَّذِيرُ الْمُبِينُ
Ayah 90: كَمَا أَنْزَلْنَا عَلَى الْمُقْتَسِمِينَ
Ayah 91: الَّذِينَ جَعَلُوا الْقُرْآنَ عِضِينَ
Ayah 92: فَوَرَبِّكَ لَنَسْأَلَنَّهُمْ أَجْمَعِينَ
Ayah 93: عَمَّا كَانُوا يَعْمَلُونَ
Ayah 94: فَاصْدَعْ بِمَا تُؤْمَرُ وَأَعْرِضْ عَنِ الْمُشْرِكِينَ
Ayah 95: إِنَّا كَفَيْنَاكَ الْمُسْتَهْزِئِينَ
Ayah 96: الَّذِينَ يَجْعَلُونَ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ ۚ فَسَوْفَ يَعْلَمُونَ
Ayah 97: وَلَقَدْ نَعْلَمُ أَنَّكَ يَضِيقُ صَدْرُكَ بِمَا يَقُولُونَ
Ayah 98: فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُنْ مِنَ السَّاجِدِينَ
Ayah 99: وَاعْبُدْ رَبَّكَ حَتَّىٰ يَأْتِيَكَ الْيَقِينُ
Bengali Insight (bn_bengali)
Ayat 1: আলিফ-লা-ম-রা; এগুলো পরিপূর্ণ গ্রন্থ ও সুস্পষ্ট কোরআনের আয়াত।
Ayat 2: কোন সময় কাফেররা আকাঙ্ক্ষা করবে যে, কি চমৎকার হত, যদি তারা মুসলমান হত।
Ayat 3: আপনি ছেড়ে দিন তাদেরকে, খেয়ে নিক এবং ভোগ করে নিক এবং আশায় ব্যাপৃত থাকুক। অতি সত্বর তারা জেনে নেবে।
Ayat 4: আমি কোন জনপদ ধবংস করিনি; কিন্ত তার নির্দিষ্ট সময় লিখিত ছিল।
Ayat 5: কোন সম্প্রদায় তার নির্দিষ্ট সময়ের অগ্রে যায় না এবং পশ্চাতে থাকে না।
Ayat 6: তারা বললঃ হে ঐ ব্যক্তি, যার প্রতি কোরআন নাযিল হয়েছে, আপনি তো একজন উম্মাদ।
Ayat 7: যদি আপনি সত্যবাদী হন, তবে আমাদের কাছে ফেরেশতাদেরকে আনেন না কেন?
Ayat 8: আমি ফেরেশতাদেরকে একমাত্র ফায়সালার জন্যেই নাযিল করি। তখন তাদেরকে অবকাশ দেয়া হবে না।
Ayat 9: আমি স্বয়ং এ উপদেশ গ্রন্থ অবতারণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক।
Ayat 10: আমি আপনার পূর্বে পূর্ববর্তী সম্প্রদায়ের মধ্যে রসূল প্রেরণ করেছি।
Ayat 11: ওদের কাছে এমন কোন রসূল আসেননি, যাদের সাথে ওরা ঠাট্টাবিদ্রূপ করতে থাকেনি।
Ayat 12: এমনিভাবে আমি এ ধরনের আচরণ পাপীদের অন্তরে বদ্ধমূল করে দেই।
Ayat 13: ওরা এর প্রতি বিশ্বাস করবে না। পূর্ববর্তীদের এমন রীতি চলে আসছে।
Ayat 14: যদি আমি ওদের সামনে আকাশের কোন দরজাও খুলে দেই আর তাতে ওরা দিনভর আরোহণ ও করতে থাকে।
Ayat 15: তবুও ওরা একথাই বলবে যে, আমাদের দৃষ্টির বিভ্রাট ঘটানো হয়েছে না বরং আমরা যাদুগ্রস্ত হয়ে পড়েছি।
Ayat 16: নিশ্চয় আমি আকাশে রাশিচক্র সৃষ্টি করেছি এবং তাকে দর্শকদের জন্যে সুশোভিত করে দিয়েছি।
Ayat 17: আমি আকাশকে প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে নিরাপদ করে দিয়েছি।
Ayat 18: কিন্তু যে চুরি করে শুনে পালায়, তার পশ্চাদ্ধাবন করে উজ্জ্বল উল্কাপিন্ড।
Ayat 19: আমি ভু-পৃষ্ঠকে বিস্তৃত করেছি এবং তার উপর পর্বতমালা স্থাপন করেছি এবং তাতে প্রত্যেক বস্তু সুপরিমিতভাবে উৎপন্ন করেছি।
Ayat 20: আমি তোমাদের জন্যে তাতে জীবিকার উপকরন সৃষ্টি করছি এবং তাদের জন্যেও যাদের অন্নদাতা তোমরা নও।
Ayat 21: আমার কাছে প্রত্যেক বস্তুর ভান্ডার রয়েছে। আমি নির্দিষ্ট পরিমানেই তা অবতরণ করি।
Ayat 22: আমি বৃষ্টিগর্ভ বায়ু পরিচালনা করি অতঃপর আকাশ থেকে পানি বর্ষণ করি, এরপর তোমাদেরকে তা পান করাই। বস্তুতঃ তোমাদের কাছে এর ভান্ডার নেই।
Ayat 23: আমিই জীবনদান করি, মৃত্যুদান করি এবং আমিই চুড়ান্ত মালিকানার অধিকারী।
Ayat 24: আমি জেনে রেখেছি তোমাদের অগ্রগামীদেরকে এবং আমি জেনে রেখেছি পশ্চাদগামীদেরকে।
Ayat 25: আপনার পালনকর্তাই তাদেরকে একত্রিত করে আনবেন। নিশ্চয় তিনি প্রজ্ঞাবান, জ্ঞানময়।
Ayat 26: আমি মানবকে পচা কর্দম থেকে তৈরী বিশুস্ক ঠনঠনে মাটি দ্বারা সৃষ্টি করেছি।
Ayat 27: এবং জিনকে এর আগে লু এর আগুনের দ্বারা সৃজিত করেছি।
Ayat 28: আর আপনার পালনকর্তা যখন ফেরেশতাদেরকে বললেনঃ আমি পচা কর্দম থেকে তৈরী বিশুষ্ক ঠনঠনে মাটি দ্বারা সৃষ্ট একটি মানব জাতির পত্তন করব।
Ayat 29: অতঃপর যখন তাকে ঠিকঠাক করে নেব এবং তাতে আমার রূহ থেকে ফঁুক দেব, তখন তোমরা তার সামনে সেজদায় পড়ে যেয়ো।
Ayat 30: তখন ফেরেশতারা সবাই মিলে সেজদা করল।
Ayat 31: কিন্তু ইবলীস-সে সেজদাকারীদের অন্তর্ভূক্ত হতে স্বীকৃত হল না।
Ayat 32: আল্লাহ বললেনঃ হে ইবলিস, তোমার কি হলো যে তুমি সেজদাকারীদের অন্তর্ভূক্ত হতে স্বীকৃত হলে না?
Ayat 33: বললঃ আমি এমন নই যে, একজন মানবকে সেজদা করব, যাকে আপনি পচা কর্দম থেকে তৈরী ঠনঠনে বিশুষ্ক মাটি দ্বারা সৃষ্টি করেছেন।
Ayat 34: আল্লাহ বললেনঃ তবে তুমি এখান থেকে বের হয়ে যাও। তুমি বিতাড়িত।
Ayat 35: এবং তোমার প্রতি ন্যায় বিচারের দিন পর্যন্ত অভিসম্পাত।
Ayat 36: সে বললঃ হে আমার পালনকর্তা, আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন।
Ayat 37: আল্লাহ বললেনঃ তোমাকে অবকাশ দেয়া হল।
Ayat 38: সেই অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত।
Ayat 39: সে বললঃ হে আমার পলনকর্তা, আপনি যেমন আমাকে পথ ভ্রষ্ট করেছেন, আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথ ভ্রষ্ঠ করে দেব।
Ayat 40: আপনার মনোনীত বান্দাদের ব্যতীত।
Ayat 41: আল্লাহ বললেনঃ এটা আমা পর্যন্ত সোজা পথ।
Ayat 42: যারা আমার বান্দা, তাদের উপর তোমার কোন ক্ষমতা নেই; কিন্তু পথভ্রান্তদের মধ্য থেকে যারা তোমার পথে চলে।
Ayat 43: তাদের সবার নির্ধারিত স্থান হচ্ছে জাহান্নাম।
Ayat 44: এর সাতটি দরজা আছে। প্রত্যেক দরজার জন্যে এক একটি পৃথক দল আছে।
Ayat 45: নিশ্চয় খোদাভীরুরা বাগান ও নির্ঝরিনীসহূহে থাকবে।
Ayat 46: বলা হবেঃ এগুলোতে নিরাপত্তা ও শান্তি সহকরে প্রবেশ কর।
Ayat 47: তাদের অন্তরে যে ক্রোধ ছিল, আমি তা দূর করে দেব। তারা ভাই ভাইয়ের মত সামনা-সামনি আসনে বসবে।
Ayat 48: সেখানে তাদের মোটেই কষ্ট হবে না এবং তারা সেখান থেকে বহিস্কৃত হবে না।
Ayat 49: আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন যে, আমি অত্যন্ত ক্ষমাশীল দয়ালু।
Ayat 50: এবং ইহাও যে, আমার শাস্তিই যন্ত্রনাদায়ক শাস্তি।
Ayat 51: আপনি তাদেরকে ইব্রাহীমের মেহমানদের অবস্থা শুনিয়ে দিন।
Ayat 52: যখন তারা তাঁর গৃহে আগমন করল এবং বললঃ সালাম। তিনি বললেনঃ আমরা তোমাদের ব্যাপারে ভীত।
Ayat 53: তারা বললঃ ভয় করবেন না। আমরা আপনাকে একজন জ্ঞানবান ছেলে-সন্তানের সুসংবাদ দিচ্ছি।
Ayat 54: তিনি বললেনঃ তোমরা কি আমাকে এমতাবস্থায় সুসংবাদ দিচ্ছ, যখন আমি বার্ধক্যে পৌছে গেছি ?
Ayat 55: তারা বললঃ আমরা আপনাকে সত্য সু-সংবাদ দিচ্ছি! অতএব আপনি নিরাশ হবেন না।
Ayat 56: তিনি বললেনঃ পালনকর্তার রহমত থেকে পথভ্রষ্টরা ছাড়া কে নিরাশ হয় ?
Ayat 57: তিনি বললেনঃ অতঃপর তোমাদের প্রধান উদ্দেশ্য কি হে আল্লাহর প্রেরিতগণ ?
Ayat 58: তারা বললঃ আমরা একটি অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি।
Ayat 59: কিন্তু লূতের পরিবার-পরিজন। আমরা অবশ্যই তাদের সবাইকে বাঁচিয়ে নেব।
Ayat 60: তবে তার স্ত্রী। আমরা স্থির করেছি যে, সে থেকে যাওয়াদের দলভূক্ত হবে।
Ayat 61: অতঃপর যখন প্রেরিতরা লূতের গৃহে পৌছল।
Ayat 62: তিনি বললেনঃ তোমরা তো অপরিচিত লোক।
Ayat 63: তারা বললঃ না বরং আমরা আপনার কাছে ঐ বস্তু নিয়ে এসেছি, যে সম্পর্কে তারা বিবাদ করত।
Ayat 64: এবং আমরা আপনার কাছে সত্য বিষয় নিয়ে এসেছি এবং আমরা সত্যবাদী।
Ayat 65: অতএব আপনি শেষরাত্রে পরিবারের সকলকে নিয়ে চলে যান এবং আপনি তাদের পশ্চাদনুসরণ করবেন না এবং আপনাদের মধ্যে কেউ যেন পিছন ফিরে না দেখে। আপনারা যেখানে আদেশ প্রাপ্ত হচ্ছেন সেখানে যান।
Ayat 66: আমি লূতকে এ বিষয় পরিজ্ঞাত করে দেই যে, সকাল হলেই তাদেরকে সমুলে বিনাশ করে দেয়া হবে।
Ayat 67: শহরবাসীরা আনন্দ-উল্লাস করতে করতে পৌছল।
Ayat 68: লূত বললেনঃ তারা আমার মেহমান। অতএব আমাকে লাঞ্ছিত করো না।
Ayat 69: তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার ইযযত নষ্ট করো না।
Ayat 70: তার বললঃ আমরা কি আপনাকে জগৎদ্বাসীর সমর্থন করতে নিষেধ করিনি।
Ayat 71: তিনি বললেনঃ যদি তোমরা একান্ত কিছু করতেই চাও, তবে আমার কন্যারা উপস্থিত আছে।
Ayat 72: আপনার প্রাণের কসম, তারা আপন নেশায় প্রমত্ত ছিল।
Ayat 73: অতঃপর সুর্যোদয়ের সময় তাদেরকে প্রচন্ড একটি শব্দ এসে পাকড়াও করল।
Ayat 74: অতঃপর আমি জনপদটিকে উল্টে দিলাম এবং তাদের উপর কঙ্করের প্রস্থর বর্ষণ করলাম।
Ayat 75: নিশ্চয় এতে চিন্তাশীলদের জন্যে নিদর্শনাবলী রয়েছে।
Ayat 76: জনপদটি সোজা পথে অবস্থিত রয়েছে।
Ayat 77: নিশ্চয় এতে ঈমানদারদের জন্যে নিদর্শণ আছে।
Ayat 78: নিশ্চয় গহীন বনের অধিবাসীরা পাপী ছিল।
Ayat 79: অতঃপর আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিয়েছি। উভয় বস্তি প্রকাশ্য রাস্তার উপর অবস্থিত।
Ayat 80: নিশ্চয় হিজরের বাসিন্দারা পয়গম্বরগণের প্রতি মিথ্যারোপ করেছে।
Ayat 81: আমি তাদেরকে নিজের নিদর্শনাবলী দিয়েছি। অতঃপর তারা এগুলো থেকে মুখ ফিরিয়ে নেয়।
Ayat 82: তারা পাহাড়ে নিশ্চিন্তে ঘর খোদাই করত।
Ayat 83: অতঃপর এক প্রত্যুষে তাদের উপর একটা শব্দ এসে আঘাত করল।
Ayat 84: তখন কোন উপকারে আসল না যা তারা উপার্জন করেছিল।
Ayat 85: আমি নভোমন্ডল, ভুমন্ডল এবং এতদুভয়ের মধ্যবর্তী যা আছে তা তাৎপর্যহীন সৃষ্টি করিনি। কেয়ামত অবশ্যই আসবে। অতএব পরম ঔদাসীন্যের সাথে ওদের ক্রিয়াকর্ম উপক্ষো করুন।
Ayat 86: নিশ্চয় আপনার পালনকর্তাই স্রষ্টা, সর্বজ্ঞ।
Ayat 87: আমি আপনাকে সাতটি বার বার পঠিতব্য আয়াত এবং মহান কোরআন দিয়েছি।
Ayat 88: আপনি চক্ষু তুলে ঐ বস্তুর প্রতি দেখবেন না, যা আমি তাদের মধ্যে কয়েক প্রকার লোককে ভোগ করার জন্যে দিয়েছি, তাদের জন্যে চিন্তিত হবেন না আর ঈমানদারদের জন্যে স্বীয় বাহু নত করুন।
Ayat 89: আর বলুনঃ আমি প্রকাশ্য ভয় প্রদর্শক।
Ayat 90: যেমন আমি নাযিল করেছি যারা বিভিন্ন মতে বিভক্ত তাদের উপর।
Ayat 91: যারা কোরআনকে খন্ড খন্ড করেছে।
Ayat 92: অতএব আপনার পালনকর্তার কসম, আমি অবশ্যই ওদের সবাইকে জিজ্ঞাসাবাদ করব।
Ayat 93: ওদের কাজকর্ম সম্পর্কে।
Ayat 94: অতএব আপনি প্রকাশ্যে শুনিয়ে দিন যা আপনাকে আদেশ করা হয় এবং মুশরিকদের পরওয়া করবেন না।
Ayat 95: বিদ্রুপকারীদের জন্যে আমি আপনার পক্ষ থেকে যথেষ্ট।
Ayat 96: যারা আল্লাহর সাথে অন্য উপাস্য সাব্যস্ত করে। অতএব অতিসত্তর তারা জেনে নেবে।
Ayat 97: আমি জানি যে আপনি তাদের কথাবর্তায় হতোদ্যম হয়ে পড়েন।
Ayat 98: অতএব আপনি পালনকর্তার সৌন্দর্য স্মরণ করুন এবং সেজদাকারীদের অন্তর্ভূক্ত হয়ে যান।
Ayat 99: এবং পালনকর্তার এবাদত করুন, যে পর্যন্ত আপনার কাছে নিশ্চিত কথা না আসে।
Bengali Perspective (bn_hoque)
Ayat 1: আলিফ, লাম, রা। এগুলো হচ্ছে ধর্মগ্রন্থের আয়াতসমূহ, আর একটি সুস্পষ্ট পাঠ্য।
Ayat 2: সময়কালে যারা অবিশ্বাস করেছিল তারা চাইবে যে যদি তারা মুসলিম হতো!
Ayat 3: ছেড়ে দাও তাদের খানাপিনা করতে ও আমোদ-আাদ করতে, আর আশা-আকাঙ্খা তাদের ভুলিয়ে রাখুক, যেহেতু শীগগিরই তারা বুঝতে পারবে!
Ayat 4: আর আমরা কোনো জনপদকে ধ্বংস করি নি যে পর্যন্ত না তার জন্য বিধান মালুম করানো হয়েছে।
Ayat 5: কোনো জাতি তার নির্ধারিত কাল ত্বরান্বিত করতে পারবে না, আর তারা বিলন্বিত করতে পারবে না।
Ayat 6: আর তারা বলে -- ''ওহে যার কাছে স্মারকগ্রন্থ অবতীর্ণ হয়েছে! তুমি তো আলবৎ মাথা-পাগলা।
Ayat 7: ''তুমি কেন আমাদের কাছে ফিরিশ্তাদের নিয়ে এস না, যদি তুমি সত্যবাদীদের মধ্যেকার হও।
Ayat 8: আমরা ফিরিশ্তাদের পাঠাই না সত্যের সাথে ছাড়া, আর তখন তারা অবকাশ প্রাপ্ত হবে না।
Ayat 9: নিঃসন্দেহ আমরা নিজেই স্মারকগ্রন্থ অবতারণ করেছি, আর আমরাই তো এর সংরক্ষণকারী।
Ayat 10: আর তোমার আগে আমরা নিশ্চয়ই পাঠিয়েছিলাম প্রাচীনকালের সম্প্রদায়ের মধ্যে।
Ayat 11: কিন্তু তাদের কাছে এমন কোনো রসূল আসেন নি যাঁকে নিয়ে তারা ঠাট্টা-বিদ্রূপ করত না।
Ayat 12: এইভাবে আমরা একে অপরাধীদের অন্তরে প্রবেশ করাই।
Ayat 13: তারা এতে বিশ্বাস করে না, অথচ পূর্ববর্তীদের নজীর অবশ্যই গত হয়েছে।
Ayat 14: আর যদি আমরা তাদের জন্য মহাকাশের দরজা খুলে দিই আর তাতে তারা আরোহণ করতে থাকে --
Ayat 15: তারা তবুও বলবে -- ''আমাদের চোখে ধাঁধা লেগেছে, আমরা বরং মোহাচ্ছন্ন দল হয়েছি।’’
Ayat 16: আর বাস্তবিকই আমরা আকাশে দুর্গ তৈরি করেছি, আর তা সুশোভিত করেছি দর্শকদের জন্য।
Ayat 17: আর আমরা তাকে রক্ষা করি প্রত্যেক বিতাড়িত শয়তানের থেকে, --
Ayat 18: সে ব্যতীত যে লুকিয়ে শোনে, ফলে তার পশ্চাদ্ধাবন করে প্রখর অগ্নিশিখা।
Ayat 19: আর পৃথিবী -- আমরা তাকে প্রসারিত করেছি, আর তাতে স্থাপন করেছি পর্বতমালা, আর তাতে উৎপন্ন করেছি হরেক রকমের জিনিস সুপরিমিতভাবে।
Ayat 20: আর তোমাদের জন্য তাতে সৃষ্টি করেছি খাদ্যবস্তু, আর তোমরা যাদের জীবিকাদাতা নও তাদের জন্যেও।
Ayat 21: আর এমন কোনো-কিছু নেই যার ভান্ডার আমাদের কাছে নয়, আর আমরা তা পাঠাই না নির্ধারিত পরিমাপে ছাড়া।
Ayat 22: আর আমরা উর্বরতা-সঞ্চারক বায়ু পাঠাই, তারপর আকাশ থেকে আমরা পানি পাঠাই, তখন তোমাদের তা পান করতে দিই, আর তোমরা তার কোষাধ্যক্ষ নও!
Ayat 23: আর নিঃসন্দেহ আমরা নিজেই জীবন দান করি ও মৃত্যু ঘটাই, আর আমরাই হচ্ছি উত্তরাধিকারী।
Ayat 24: আর আমরা নিশ্চয়ই জানি তোমাদের মধ্যের অগ্রগামীদের, আর আমরা অবশ্য জানি পশ্চাতে-পড়ে-থাকাদের।
Ayat 25: আর নিঃসন্দেহ তোমার প্রভু -- তিনি তাদেরকে একত্রে সমবেত করবেন। তিনি নিশ্চয়ই পরমজ্ঞানী, সর্বজ্ঞাতা।
Ayat 26: আর আমরা নিশ্চয়ই মানুষ সৃষ্টি করেছি আওয়াজদায়ক মাটি থেকে, কালো কাদা থেকে রূপ দিয়ে।
Ayat 27: আর আমরা এর আগে জিন সৃষ্টি করেছি প্রখর আগুন দিয়ে।
Ayat 28: আর স্মরণ কর! তোমার প্রভু ফিরিশ্তাদের বললেন -- ''নিঃসন্দেহ আমি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি আওয়াজদায়ক মাটি থেকে, -- কালো কাদা থেকে রূপ দিয়ে।
Ayat 29: সুতরাং যখন আমি তাকে সুঠাম করব আর তাতে আমার রূহ্ ফুকঁবো তখন তার প্রতি তোমরা পড় সিজদাবনত হয়ে।’’
Ayat 30: তখন ফিরিশ্তারা সিজদা করলে, তাদের সবাই সববেত-ভাবে, --
Ayat 31: ইবলিস ব্যতীত, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করল।
Ayat 32: তিনি বললেন -- ''হে ইবলিস! তোমার কি হয়েছে যে তুমি সিজদাকারীদের সঙ্গী হলে না?’’
Ayat 33: সে বললে -- ''আমি তেমন নই যে আমি সিজদা করব একজন মানুষকে যাকে তুমি সৃষ্টি করেছ আওয়াজদায়ক মাটি থেকে -- কালো কাদা থেকে রূপ দিয়ে।’’
Ayat 34: তিনি বললেন -- ''তাহলে বেরিয়ে যাও এখান থেকে, কেননা নিঃসন্দেহ তুমি বিতাড়িত,
Ayat 35: ''আর নিশ্চয় তোমার উপরে থাকবে অসন্তষ্টি শেষবিচারের দিন পর্যন্ত।’’
Ayat 36: সে বললে -- ''আমার প্রভু! তবে আমাকে অবকাশ দাও সেই দিন পর্যন্ত যখন তাদের পুনরুত্থিত করা হবে!’’
Ayat 37: তিনি বললেন -- ''তবে তুমি নিশ্চয়ই অবকাশপ্রাপ্তদের মধ্যেকার --
Ayat 38: নির্ধারিত সময়ের দিন পর্যন্ত।’’
Ayat 39: সে বললে -- ''আমার প্রভু! তুমি যেমনি আমাকে বিপথে যেতে দিয়েছ, আমিও তেমনি নিশ্চয়ই তাদের নিকট চিত্তাকর্ষক করব এই পৃথিবীতে, আর অবশ্যই তাদের একসাথে বিপথগামী করব --
Ayat 40: তাদের মধ্যে তোমার খাস বান্দাদের ব্যতীত।’’
Ayat 41: তিনি বললেন -- ''এটিই হচ্ছে আমার দিকে সহজ-সঠিক পথ।
Ayat 42: ''নিঃসন্দেহ আমার দাসদের সন্বন্ধে -- তাদের উপরে তোমার কোনো আধিপত্য নেই, বিপথগামীদের মধ্যে যারা তোমার অনুসরণ করে তাদের ব্যতীত।
Ayat 43: ''আর নিঃসন্দেহ জাহান্নাম হচ্ছে তাদের সকলের জন্য প্রতিশ্রুত স্থান --
Ayat 44: ''তার সাতটি দরজা আছে। প্রত্যেক প্রবেশপথের জন্য রয়েছে তাদের মধ্যের পৃথক পৃথক দল।’’
Ayat 45: নিঃসন্দেহ ধর্মপরায়ণরা থাকবে স্বর্গোদ্যানে ও ঝরনারাজির মধ্যে।
Ayat 46: ''তোমরা এতে প্রবেশ কর শান্তিতে ও নিরাপত্তায়।’’
Ayat 47: আর আমরা বের করে দেব তাদের অন্তরে যা-কিছু হিংসা-বিদ্বেষ রয়েছিল, ফলে তারা ভাইদের মতো থাকবে আসনের উপরে মুখোমুখি হয়ে।
Ayat 48: সেখানে তাদের স্পর্শ করবে না কোনো অবসাদ, আর তারা সেখান থেকে বহিষ্কৃত হবে না।
Ayat 49: আমার বান্দাদের খবর দাও যে আমিই তো নিশ্চয়ই পরিত্রাণকারী, অফুরন্ত ফলদাতা,
Ayat 50: আর আমার শাস্তি, -- তা অতি মর্মন্তুদ শাস্তি।
Ayat 51: আর তাদের খবর দাও ইব্রাহীমের অতিথিদের সন্বন্ধে।’’
Ayat 52: যখন তারা তাঁর কাছে হাজির হল তখন তারা বললে -- ''সালাম’’। তিনি বললেন -- ''আমরা অবশ্য তোমাদের সন্বন্ধে ভয় করছি।’’
Ayat 53: তারা বললেন -- ''ভয় করো না, নিঃসন্দেহ আমরা তোমাকে সুসংবাদ দিচ্ছি এক জ্ঞানবান ছেলের সন্বন্ধে।’’
Ayat 54: তিনি বললেন -- ''তোমরা কি আমাকে সুসংবাদ দিচ্ছ যখন বার্ধক্য আমাকে স্পর্শ করেছে? তবে কিসের তোমরা সুসংবাদ দিচ্ছ?
Ayat 55: তারা বললে -- ''আমরা তোমাকে সুসংবাদ দিচ্ছি সত্যের সাথে, সুতরাং তুমি হতাশদের মধ্যেকার হয়ো না।’’
Ayat 56: তিনি বললেন -- ''আর কে হতাশ হয় তার প্রভুর করুণা থেকে পথভ্রষ্টরা ব্যতীত?’’
Ayat 57: তিনি বললেন -- ''তবে কি তোমাদের কাজ রয়েছে, হে প্রেরিতগণ?’’
Ayat 58: তারা বললে -- ''আমরা নিশ্চয়ই প্রেরিত হয়েছি একটি অপরাধী সম্প্রদায়ের প্রতি,
Ayat 59: ''লুতের অনুবর্তীরা ব্যতীত। নিঃসন্দেহ তাঁদের সবাইকে আমরা অবশ্যই উদ্ধার করব --
Ayat 60: তাঁর স্ত্রী ব্যতীত। আমরা সঠিক জেনেছি যে সে তো নিশ্চয়ই পেছনে-পড়েথাকাদের মধ্যেকার।’’
Ayat 61: তারপর যখন বাণীবাহকরা লূত-এর পরিজনের কাছে এল,
Ayat 62: তিনি বললেন -- ''তোমরা তো অপরিচিত লোক।’’
Ayat 63: তারা বললে -- ''আমরা নিশ্চয়ই তোমার কাছে এসেছি তাই নিয়ে যে-সন্বন্ধে তারা তর্ক-বিতর্ক করত।
Ayat 64: ''আর আমরা তোমার কাছে নিয়ে এসেছি সত্যবার্তা, আর আমরা নিঃসন্দেহ সত্যবাদী।
Ayat 65: ''সুতরাং তোমার পরিবার-পরিজনকে নিয়ে বেরিয়ে পড় রাতের এক অংশে, আর তুমি তাদের পেছন থেকে অনুসরণ কর, আর তোমাদের মধ্যের কেউ যেন পিছন দিকে না দেখে, আর চলে যাও যেখানে তোমাদের আদেশ করা হয়েছে।’’
Ayat 66: আর তাঁর কাছে আমরা জানিয়ে দিলাম এই নির্দেশ যে এদের শেষটুকুও কেটে দেওয়া হবে ভোরে জেগে ওঠার বেলায়।
Ayat 67: আর শহরের লোকেরা এল উৎফুল্ল হয়ে।
Ayat 68: তিনি বললেন -- ''এরা নিশ্চয়ই আমার অতিথি, সুতরাং আমাকে বেইজ্জত করো না।
Ayat 69: ''আর আল্লাহ্কে ভয়শ্রদ্ধা কর, আর আমাকে লজ্জা দিয়ো না!’’
Ayat 70: তারা বললে -- ''আমরা কি তোমাকে নিষেধ করি নি জগদ্বাসীদের সম্পর্কে?’’
Ayat 71: তিনি বললেন -- ''এরা আমার কন্যা, যদি তোমরা করতে চাও!’’
Ayat 72: তোমার জীবনের কসম! তারা নিঃসন্দেহ তাদের মত্ততায় অন্ধভাবে ঘুরছিল।
Ayat 73: কাজেই এক মহাধ্বনি তাদের পাকড়াও করল সূর্যোদয়কালে।
Ayat 74: কাজেকাজেই এর উপরভাগ আমরা বানিয়ে দিলাম এর নিচের ভাগ, আর তাদের উপরে বর্ষণ করলাম পোড়া-মাটির পাথর।
Ayat 75: নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য নিদের্শনাবলী রয়েছে।
Ayat 76: আর নিঃসন্দেহ এটি একটি সড়কের উপরে অবস্থিত।
Ayat 77: নিঃসন্দেহ এতে তো নিদর্শন রয়েছে মুমিনদের জন্য।
Ayat 78: আর আসহাবুল আইকাহ্ অবশ্যই ছিল অন্যায়াচারী।
Ayat 79: সেজন্য তাদের থেকে আমরা প্রতিফল আদায় করেছিলাম। তারা উভয়েই তো রয়েছে প্রকাশ্য রাজপথে।
Ayat 80: আর নিশ্চয় পাথুরে-পাহাড়ের বাসিন্দারাও রসূলগণকে প্রত্যাখ্যান করেছিল।
Ayat 81: আর তাদের আমরা আমাদের নির্দেশাবলী দিয়েছিলাম, কিন্তু তারা সে-সব থেকে ফিরে গিয়েছিল।
Ayat 82: আর তারা পাহাড় কেটে নিশ্চিন্ত হয়ে বাড়িঘর তৈরি করত।
Ayat 83: কিন্তু প্রচন্ড আওয়াজ তাদের পাকড়াও করল সকালবেলায়।
Ayat 84: কাজেই তারা যা অর্জন করত তা তাদের কোনো কাজে আসে নি।
Ayat 85: আর আমরা মহাকাশমন্ডলী ও পৃথিবী এবং এ দুইয়ের মধ্যে যা-কিছু আছে তা সৃষ্টি করি নি সত্যের সঙ্গে ব্যতীত। আর নিঃসন্দেহ ঘড়ি-ঘন্টা তো এসে পড়ল; সুতরাং উপেক্ষা করো মহৎ উপেক্ষাভরে।
Ayat 86: নিঃসন্দেহ তোমার প্রভু, -- তিনি সর্বস্রষ্টা, সর্বজ্ঞাতা।
Ayat 87: আর নিশ্চয়ই তোমাকে আমরা দিয়েছি বারবার-পঠিত সাতটি, আর এক সুমহান কুরআন।
Ayat 88: তাদের মধ্যের কতক পরিবারকে যা ভোগবিলাসের বস্তু দিয়েছি তার প্রতি তোমার চোখ দিয়ো না, আর তাদের প্রতি তুমি ক্ষোভ করো না, বরং তোমার ডানা নামাও মুমিনদের জন্য।
Ayat 89: আর বলো -- ''নিঃসন্দেহ আমি, আমি হচ্ছি একজন প্রকাশ্য সতর্ককারী।’’
Ayat 90: যেমন আমরা পাঠিয়েছিলাম বিভক্তদের প্রতি, --
Ayat 91: যারা কুরআনকে করে ছিন্নভিন্ন।
Ayat 92: সুতরাং, তোমার প্রভুর কসম! আমরা নিশ্চয়ই তাদের সবাইকে প্রশ্ন করব --
Ayat 93: তারা যা করে চলেছিল সে-সন্বন্ধে।
Ayat 94: কাজেই প্রকাশ্যে ঘোষণা করো যা তোমাকে আদেশ করা হয়েছে, আর বহুখোদাবাদীদের থেকে ফিরে থেকো।
Ayat 95: আমরাই তো তোমার জন্য যথেষ্ট বিদ্রূপকারীদের বিরুদ্ধে --
Ayat 96: যারা আল্লাহ্র সাথে দাঁড় করায় অন্য উপাস্য, কাজেই শীঘ্রই তারা জানতে পারবে।
Ayat 97: আর আমরা অবশ্য জানি যে তারা যা বলে তাতে তোমার বক্ষ আলবৎ পীড়িত হয়,
Ayat 98: সুতরাং তোমার প্রভুর প্রশংসা দ্বারা মহিমা কীর্তন করো, আর সিজদাকারীদের মধ্যেকার হও,
Ayat 99: আর তোমার প্রভুর উপাসনা কর যে পর্যন্ত না তোমার কাছে আসে যা সুনিশ্চিত।
English Illumination (Yusuf Ali)
Ayat 1: A. L. R. These are the Ayats of Revelation,- of a Qur'an that makes things clear.
Ayat 2: Again and again will those who disbelieve, wish that they had bowed (to Allah's will) in Islam.
Ayat 3: Leave them alone, to enjoy (the good things of this life) and to please themselves: let (false) hope amuse them: soon will knowledge (undeceive them).
Ayat 4: Never did We destroy a population that had not a term decreed and assigned beforehand.
Ayat 5: Neither can a people anticipate its term, nor delay it.
Ayat 6: They say: "O thou to whom the Message is being revealed! truly thou art mad (or possessed)!
Ayat 7: "Why bringest thou not angels to us if it be that thou hast the Truth?"
Ayat 8: We send not the angels down except for just cause: if they came (to the ungodly), behold! no respite would they have!
Ayat 9: We have, without doubt, sent down the Message; and We will assuredly guard it (from corruption).
Ayat 10: We did send messengers before thee amongst the religious sects of old:
Ayat 11: But never came a messenger to them but they mocked him.
Ayat 12: Even so do we let it creep into the hearts of the sinners -
Ayat 13: That they should not believe in the (Message); but the ways of the ancients have passed away.
Ayat 14: Even if We opened out to them a gate from heaven, and they were to continue (all day) ascending therein,
Ayat 15: They would only say: "Our eyes have been intoxicated: Nay, we have been bewitched by sorcery."
Ayat 16: It is We Who have set out the zodiacal signs in the heavens, and made them fair-seeming to (all) beholders;
Ayat 17: And (moreover) We have guarded them from every cursed devil:
Ayat 18: But any that gains a hearing by stealth, is pursued by a flaming fire, bright (to see).
Ayat 19: And the earth We have spread out (like a carpet); set thereon mountains firm and immovable; and produced therein all kinds of things in due balance.
Ayat 20: And We have provided therein means of subsistence,- for you and for those for whose sustenance ye are not responsible.
Ayat 21: And there is not a thing but its (sources and) treasures (inexhaustible) are with Us; but We only send down thereof in due and ascertainable measures.
Ayat 22: And We send the fecundating winds, then cause the rain to descend from the sky, therewith providing you with water (in abundance), though ye are not the guardians of its stores.
Ayat 23: And verily, it is We Who give life, and Who give death: it is We Who remain inheritors (after all else passes away).
Ayat 24: To Us are known those of you who hasten forward, and those who lag behind.
Ayat 25: Assuredly it is thy Lord Who will gather them together: for He is perfect in Wisdom and Knowledge.
Ayat 26: We created man from sounding clay, from mud moulded into shape;
Ayat 27: And the Jinn race, We had created before, from the fire of a scorching wind.
Ayat 28: Behold! thy Lord said to the angels: "I am about to create man, from sounding clay from mud moulded into shape;
Ayat 29: "When I have fashioned him (in due proportion) and breathed into him of My spirit, fall ye down in obeisance unto him."
Ayat 30: So the angels prostrated themselves, all of them together:
Ayat 31: Not so Iblis: he refused to be among those who prostrated themselves.
Ayat 32: (Allah) said: "O Iblis! what is your reason for not being among those who prostrated themselves?"
Ayat 33: (Iblis) said: "I am not one to prostrate myself to man, whom Thou didst create from sounding clay, from mud moulded into shape."
Ayat 34: (Allah) said: "Then get thee out from here; for thou art rejected, accursed.
Ayat 35: "And the curse shall be on thee till the day of Judgment."
Ayat 36: (Iblis) said: "O my Lord! give me then respite till the Day the (dead) are raised."
Ayat 37: (Allah) said: "Respite is granted thee
Ayat 38: "Till the Day of the Time appointed."
Ayat 39: (Iblis) said: "O my Lord! because Thou hast put me in the wrong, I will make (wrong) fair-seeming to them on the earth, and I will put them all in the wrong,-
Ayat 40: "Except Thy servants among them, sincere and purified (by Thy Grace)."
Ayat 41: (Allah) said: "This (way of My sincere servants) is indeed a way that leads straight to Me.
Ayat 42: "For over My servants no authority shalt thou have, except such as put themselves in the wrong and follow thee."
Ayat 43: And verily, Hell is the promised abode for them all!
Ayat 44: To it are seven gates: for each of those gates is a (special) class (of sinners) assigned.
Ayat 45: The righteous (will be) amid gardens and fountains (of clear-flowing water).
Ayat 46: (Their greeting will be): "Enter ye here in peace and security."
Ayat 47: And We shall remove from their hearts any lurking sense of injury: (they will be) brothers (joyfully) facing each other on thrones (of dignity).
Ayat 48: There no sense of fatigue shall touch them, nor shall they (ever) be asked to leave.
Ayat 49: Tell My servants that I am indeed the Oft-forgiving, Most Merciful;
Ayat 50: And that My Penalty will be indeed the most grievous Penalty.
Ayat 51: Tell them about the guests of Abraham.
Ayat 52: When they entered his presence and said, "Peace!" He said, "We feel afraid of you!"
Ayat 53: They said: "Fear not! We give thee glad tidings of a son endowed with wisdom."
Ayat 54: He said: "Do ye give me glad tidings that old age has seized me? Of what, then, is your good news?"
Ayat 55: They said: "We give thee glad tidings in truth: be not then in despair!"
Ayat 56: He said: "And who despairs of the mercy of his Lord, but such as go astray?"
Ayat 57: Abraham said: "What then is the business on which ye (have come), O ye messengers (of Allah)?"
Ayat 58: They said: "We have been sent to a people (deep) in sin,
Ayat 59: "Excepting the adherents of Lut: them we are certainly (charged) to save (from harm),- All -
Ayat 60: "Except his wife, who, We have ascertained, will be among those who will lag behind."
Ayat 61: At length when the messengers arrived among the adherents of Lut,
Ayat 62: He said: "Ye appear to be uncommon folk."
Ayat 63: They said: "Yea, we have come to thee to accomplish that of which they doubt.
Ayat 64: "We have brought to thee that which is inevitably due, and assuredly we tell the truth.
Ayat 65: "Then travel by night with thy household, when a portion of the night (yet remains), and do thou bring up the rear: let no one amongst you look back, but pass on whither ye are ordered."
Ayat 66: And We made known this decree to him, that the last remnants of those (sinners) should be cut off by the morning.
Ayat 67: The inhabitants of the city came in (mad) joy (at news of the young men).
Ayat 68: Lut said: "These are my guests: disgrace me not:
Ayat 69: "But fear Allah, and shame me not."
Ayat 70: They said: "Did we not forbid thee (to speak) for all and sundry?"
Ayat 71: He said: "There are my daughters (to marry), if ye must act (so)."
Ayat 72: Verily, by thy life (O Prophet), in their wild intoxication, they wander in distraction, to and fro.
Ayat 73: But the (mighty) Blast overtook them before morning,
Ayat 74: And We turned (the cities) upside down, and rained down on them brimstones hard as baked clay.
Ayat 75: Behold! in this are Signs for those who by tokens do understand.
Ayat 76: And the (cities were) right on the high-road.
Ayat 77: Behold! in this is a sign for those who believed.
Ayat 78: And the Companions of the Wood were also wrong-doers;
Ayat 79: So We exacted retribution from them. They were both on an open highway, plain to see.
Ayat 80: The Companions of the Rocky Tract also rejected the messengers:
Ayat 81: We sent them Our Signs, but they persisted in turning away from them.
Ayat 82: Out of the mountains did they hew (their) edifices, (feeling themselves) secure.
Ayat 83: But the (mighty) Blast seized them of a morning,
Ayat 84: And of no avail to them was all that they did (with such art and care)!
Ayat 85: We created not the heavens, the earth, and all between them, but for just ends. And the Hour is surely coming (when this will be manifest). So overlook (any human faults) with gracious forgiveness.
Ayat 86: For verily it is thy Lord who is the Master-Creator, knowing all things.
Ayat 87: And We have bestowed upon thee the Seven Oft-repeated (verses) and the Grand Qur'an.
Ayat 88: Strain not thine eyes. (Wistfully) at what We have bestowed on certain classes of them, nor grieve over them: but lower thy wing (in gentleness) to the believers.
Ayat 89: And say: "I am indeed he that warneth openly and without ambiguity,"-
Ayat 90: (Of just such wrath) as We sent down on those who divided (Scripture into arbitrary parts),-
Ayat 91: (So also on such) as have made Qur'an into shreds (as they please).
Ayat 92: Therefore, by the Lord, We will, of a surety, call them to account,
Ayat 93: For all their deeds.
Ayat 94: Therefore expound openly what thou art commanded, and turn away from those who join false gods with Allah.
Ayat 95: For sufficient are We unto thee against those who scoff,-
Ayat 96: Those who adopt, with Allah, another god: but soon will they come to know.
Ayat 97: We do indeed know how thy heart is distressed at what they say.
Ayat 98: But celebrate the praises of thy Lord, and be of those who prostrate themselves in adoration.
Ayat 99: And serve thy Lord until there come unto thee the Hour that is Certain.