AyatGo

আল ফাতিহা (Al-Fatihah)

Back

Surah No: 1

The Sacred Verses (Arabic)

Ayah 1: بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

Ayah 2: الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

Ayah 3: الرَّحْمَٰنِ الرَّحِيمِ

Ayah 4: مَالِكِ يَوْمِ الدِّينِ

Ayah 5: إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ

Ayah 6: اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ

Ayah 7: صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ

Bengali Insight (bn_bengali)

Ayat 1: শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

Ayat 2: যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।

Ayat 3: যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।

Ayat 4: যিনি বিচার দিনের মালিক।

Ayat 5: আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।

Ayat 6: আমাদেরকে সরল পথ দেখাও,

Ayat 7: সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।

Bengali Perspective (bn_hoque)

Ayat 1: আল্লাহর নাম নিয়ে (আরম্ভ করছি), (যিনি) রহমান (--পরম করুণাময়, যিনি অসীম করুণা ও দয়া বশতঃ বিশ্বজগতের সমস্ত সৃষ্টির সহাবস্থানের প্রয়োজনীয় সব ব্যবস্থা অগ্রিম করে রেখেছেন), (যিনি) রহীম (--অফুরন্ত ফলদাতা, যাঁর অপার করুণা ও দয়ার ফলে প্রত্যেকের ক্ষুদ্রতম শুভ-প্রচেষ্টাও বিপুলভাবে সাফল্যমণ্ডিত ও পুরস্কৃত হয়ে থাকে)।

Ayat 2: সমস্ত প্রশংসা আল্লাহ্‌র প্রাপ্য, সমুদয় সৃষ্ট-জগতের রব্ব।

Ayat 3: রহমান, রহীম।

Ayat 4: বিচারকালের মালিক।

Ayat 5: “তোমারই আমরা এবাদত করি, এবং তোমারই কাছে আমরা সাহায্য প্রার্থনা করি।”

Ayat 6: “আমাদের তুমি সহজ-সঠিক পথে পরিচালিত করো, --”

Ayat 7: “তাদের পথে যাদের প্রতি তুমি নিয়ামত অর্পণ করেছ, তাদের ব্যতীত যাদের প্রতি গযব এসেছে, এবং তাদেরও নয় যারা পথভ্রষ্ট।”

English Illumination (Yusuf Ali)

Ayat 1: In the name of Allah, Most Gracious, Most Merciful.

Ayat 2: Praise be to Allah, the Cherisher and Sustainer of the worlds;

Ayat 3: Most Gracious, Most Merciful;

Ayat 4: Master of the Day of Judgment.

Ayat 5: Thee do we worship, and Thine aid we seek.

Ayat 6: Show us the straight way,

Ayat 7: The way of those on whom Thou hast bestowed Thy Grace, those whose (portion) is not wrath, and who go not astray.